Advertisement

Malai Paneer: বাজারের ভেজাল ছাড়ুন, বাড়িতেই বানান মালাই পনির, জানুন Recipe

বাজারে ভেজাল পনিরের রমরমা। স্বাস্থ্যের কথা ভেবে বাজার থেকে পনির না কিনে বাড়িতেই বানিয়ে নিতে পারেন দোকানের মতো নরম ও সুস্বাদু মালাই পনির। পদ্ধতিও খুব সহজ। কয়েকটি বিষয় মাথায় রাখলেই তৈরি হবে একেবারে ডেয়ারির মতো নরম পনির।

মালাই পনির রেসিপিমালাই পনির রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Nov 2026,
  • अपडेटेड 5:42 PM IST
  • দোকানের মতো নরম ও সুস্বাদু মালাই পনির।
  • ডেয়ারির মতো নরম পনিরের রেসিপি।

পনির খেতে অনেকেই পছন্দ করেন। মটর পনির, শাহী পনির, বাটার পনির থেকে শুরু করে পনির পোলাও, নানা পদ বানানো যায়। উৎসবে বাড়িতে পনিরের কোনও না কোনও পদ তৈরি হওয়া চাইই চাই। বিশেষ করে দীপাবলিতে অনেক বাড়িতেই লক্ষ্মীপুজো উপলক্ষে নিরামিষ খাওয়া হয়। আবার ভাইফোঁটায় মাছ, মাংসের সঙ্গে পনিরও রান্না হয় বহু বাড়িতে। ইদানীং আবার বাজারে বেড়েছে ভেজাল পনির। সেক্ষেত্রে সবচেয়ে ভাল উপায় হল বাড়িতেই পনির তৈরি করে নেওয়া। বাজারের মতো নরম, সুস্বাদু মালাই পনির বানানো মোটেই কঠিন নয়। বরং একবার এই পদ্ধতিতে পনির বানিয়ে ফেললে দোকান থেকে আর কিনতে ইচ্ছা করবে না। জেনে নিন পুরো রেসিপি।

উৎসবের দিনে বাজারের ভেজাল পনির এড়াতে চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন খাঁটি পনির। এটি তৈরি করাও বেশ সহজ। কয়েকটি কৌশল মেনে চললেই পেয়ে যাবেন ডেয়ারির মতো নরম পনির। এর জন্য প্রয়োজন মাত্র দুটি উপকরণ। দোকানের মতো মালাই পনির বানাতে কী কী লাগবে?

ফুল ফ্যাট দুধ: দেড় লিটার
সাদা ভিনিগার: ২-৩ চামচ

মালাই পনির তৈরির পদ্ধতি

প্রথমে একটি পাত্রে দুধ গরম করতে বসান। মাঝে মাঝে নাড়তে থাকুন। দুধে একবার ভাল করে ফুটে উঠলে আঁচ বন্ধ করে দিন। দুধের ফুটন্ত ভাব কিছুটা কমার জন্য ১-২ মিনিট অপেক্ষা করুন। দুধ সামান্য ঠান্ডা হতে দিন। এবার সমপরিমাণ জলের সঙ্গে সাদা ভিনিগার মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন। সেই দ্রবণ অল্প অল্প করে দুধের মধ্যে ঢালুন। ক্রমাগত নাড়তে থাকুন। কিছুক্ষণের মধ্যেই দুধ কেটে ছানা ও জল আলাদা হয়ে যাবে।

একটি পাতলা সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে ছানা থেকে জল আলাদা করে নিন। তারপর পরিষ্কার জল দিয়ে ছানা দু-তিন বার ধুয়ে ফেলুন। এতে ভিনিগারের গন্ধ চলে যাবে। এবার কাপড়ে ছানাটি মুড়ে ভাল করে চেপে অতিরিক্ত জল বের করে দিন। ছানাটি কাপড়ে মুড়ে একটু শক্ত করে বেঁধে নিন। তার উপর কোনও ভারী জিনিস চাপা দিয়ে ৩০-৪৫ মিনিট রেখে দিন। পনির জমে যাবে।

Advertisement

নির্দিষ্ট সময় পর কাপড় থেকে পনির বের করে ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নিন। ব্যস। তৈরি হয়ে গেল বাড়িতে বানানো নরম মালাই পনির। এবার পছন্দমতো যে কোনও পদ রান্নায় ব্যবহার করতে পারেন।

যা মাথায় রাখবেন

১। মালাই পনির তৈরির জন্য সব সময় ঘন ফুল ক্রিম দুধ ব্যবহার করুন। এতে পনিরের গঠন ও স্বাদ দুটোই ভাল হবে।
২। ভিনিগার ও জলের দ্রবণ একসঙ্গে পুরোটা দুধে ঢেলে দেবেন না। অল্প অল্প করে মেশান। ক্রমাগত নাড়তে থাকুন।
৩। পনির জমাট বাঁধানোর সময় অতিরিক্ত ভারী কোনও জিনিস চাপা দেবেন না। এতে পনির শক্ত হয়ে যেতে পারে। খুব বেশি ক্ষণ চাপা দিয়ে রাখাও ঠিক নয়।
৪। পনির অনেক দিন টাটকা রাখতে একটি কাচের পাত্রে পরিষ্কার জল নিয়ে পনির ডুবিয়ে ফ্রিজে রেখে দিন। নিয়মিত জল বদলান।

TAGS:
Read more!
Advertisement
Advertisement