Advertisement

Chanar Kofta Recipe: মা দিদিমার স্টাইলে সাবেকি ছানার কোফতা কারি রাঁধুন এভাবে, থালা চেটে খাবে সবাই

বাঙালির রান্নায় ছানার প্রচলন যুগ যুগ ধরে চলে আসছে। ছানা দিয়ে মিষ্টি পদ বেশি তৈরি হলেও, কোফতাও তৈরি করা যায়। বাড়িতে ভিন্ন ধরনের কোনো পদ তৈরি করতে চাইলে বানিয়ে নিতে পারেন ছানার কোফতা কারি।

নিরামিষের দিনে বানিয়ে ফেলুন ছানার কোফতানিরামিষের দিনে বানিয়ে ফেলুন ছানার কোফতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Oct 2026,
  • अपडेटेड 2:12 PM IST

বাঙালির রান্নায় ছানার প্রচলন যুগ যুগ ধরে চলে আসছে। ছানা দিয়ে মিষ্টি পদ বেশি তৈরি হলেও, কোফতাও তৈরি করা যায়। বাড়িতে ভিন্ন ধরনের কোনো পদ তৈরি করতে চাইলে বানিয়ে নিতে পারেন ছানার কোফতা কারি।

দুধ জাল দিতে গিয়ে অনেক সময়ই দুধে ছানা কেটে যায়। সেই ছানাই নষ্ট না করে বানিয়ে ফেলতে পারেন এই লোভনীয় পদ। নিরামিষের দিন বানিয়ে নিতে পারেন ছানার কোফতা কারি। দারুণ সুস্বাদু এই পদ, গরম ভাতের সঙ্গে জমে যাবে যাকে বলে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ছানার  কোফতা কারি। এবার ঝটপট জেনে নিন কীভাবে বানাবেন এই পদ। রইল রেসিপি।  

কোফতা বানানোর জন্য কী কী লাগবে?
উপকরণ

  • ছানা
  • ময়দা
  • হলুদ গুঁড়ো
  • লঙ্কা গুঁড়ো
  • কাজু বাদাম
  • কিশমিশ
  • চালমগজ বাটা
  • আদা বাটা
  • তেল
  • নুন
  • চিনি
  • জিরে গুঁড়ো
  • গোটা জিরে
  • কাঁচা লঙ্কা
  • দারুচিনি
  • গরম মশলা গুঁড়ো

কেমন করে তৈরি করবেন এই পদ
প্রথমেই ছানার জল ঝরিয়ে মেখে নিন। একদম নরম ও মিহি করে মাখবেন। এর পর ছানার মিশ্রণ হাতে নিয়ে এটিকে বলের আকার দিন। এবং তেলে ভেজে নিন ছানার কোফতা গুলি। এবার কড়াইয়ে আরও একটু তেল দিন। তেল গরম হলে তাতে দারুচিনি ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে, তাতে টক দই ও চালমগজ বাটা দিয়ে দিন। এরপর এতে একে-একে জিরে গুঁড়ো, আদা ও লঙ্কা বাটা, পরিমাণমতো নুন, চিনি দিয়ে কষাতে থাকুন। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত কষাতে থাকুন। তেল ছেড়ে দিলে তাতে কিশমিশ ও কাজু বাদাম দিন। এবার এই মশলার মধ্যে ছানার কোফতাগুলি দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা কষে গেলে সামান্য জল দিন। ঝোল ফুটে গেলে নামিয়ে নিন। গরম-গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ছানার কোফতা। এবার গরম ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গে পরিবেশন করুন।

Read more!
Advertisement
Advertisement