Advertisement

Muri Ghonto Recipe: গরম ভাতে জমিয়ে খাবেন ঝরঝরে মুড়িঘন্ট, বিয়েবাড়ির Recipe

বাঙালি মানেই খাদ্যরসিক। আর মাছের সঙ্গে বাঙালির আলাদাই প্রেম। ঝোলে, ঝালে, ডালে মাছ হলেই হল। মেছো বাঙালির আর একটি প্রিয় খাবার হল মুড়ি ঘন্ট। গরম ভাতের পাতে মুড়ি ঘন্ট পড়লে আর কিছু লাগে না।

মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রাঁধবেন যেভাবেমাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রাঁধবেন যেভাবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Oct 2026,
  • अपडेटेड 3:37 PM IST

বাঙালি মানেই খাদ্যরসিক। আর মাছের সঙ্গে বাঙালির আলাদাই প্রেম। ঝোলে, ঝালে, ডালে মাছ হলেই হল। মেছো বাঙালির আর একটি প্রিয় খাবার হল মুড়ি ঘন্ট। গরম ভাতের পাতে মুড়ি ঘন্ট পড়লে আর কিছু লাগে না। 

মুড়িঘণ্ট নামের সঙ্গেই মাছের মাথা বা মুড়োর যোগ। বেশ বড়সড় কাতলা বা রুই মাছের মাথা, আলুর গায়ে লেগে থাকবে সামান্য গোবিন্দভোগ চাল। এমন ছবিই তো চোখের সামনে ভেসে ওঠে।  সঠিক রেসিপিতে রান্না করতে পারলে এটি খেতে বেশ সুস্বাদু । চলুন তবে জেনে নেওয়া যাক মুড়িঘণ্ট তৈরির রেসিপি-

কী কী লাগবে?

  • রুই বা কাতলা মাছের মাথা
  • গোবিন্দভোগ চাল
  • পেঁয়াজ
  • আদা বাটা
  • রসুন বাটা
  • জিরে গুঁড়ো
  • ধনে গুঁড়ো
  • লঙ্কা গুঁড়ো
  • কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • ঘি
  • গরম মশলা
  • তেজপাতা
  • এলাচ
  • দারুচিনি
  • সর্ষের তেল
  • চিনি
  • আলু
  • নুন
  • হলুদ গুঁড়ো

রন্ধন প্রণালী
প্রথমেই কড়াইয়ে তেল গরম করে তাতে মাছের মাথাগুলো দিয়ে ভেজে নিন। ভাজার আগে অবশ্যই হলুদ মাখিয়ে নেবেন। এবার ওই তেলের মধ্যেই আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নিন। এবার কড়াইয়ে আরও একটু তেল দিয়ে তাতে তেজপাতা, এলাচ ও দারুচিনি ফোড়ন দিন। এই তেলেই পেঁয়াজটা দিয়ে ভেজে নিন। তাতে টমেটো কুচিও দিয়ে একসঙ্গে ভেজে নিতে পারেন। ওই মশলাতে এবার ধনে গুঁড়ো,হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদমতো নুন, আদা রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এবার তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিন। এবার এই মশলাতে সামান্য তেলে ভেজে রাখা চালটা দিয়ে দিন। স্বাদমতো চিনি ও নুন দিন। ভেজে রাখা মাছের মাথা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মান্য জল দিয়ে মিশ্রণটি ফুটতে দিন। এবার তাতে ঘি ও গরম মশলা দিয়ে আঁচ বন্ধ করে ঢাকনা বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Read more!
Advertisement
Advertisement