Advertisement

Dhakai Kacchi Biryani Recipe: পুজোয় এবার আপনার হেঁশেলেই হোক ঢাকার বিখ্যাত কাচ্চি বিরিয়ানি, রেসিপি রইল

দুর্গাপুজো হল বাঙালির মনপ্রাণ ভরে খাওয়ার উৎসব। আর বিরিয়ানি খেতে ভালবাসেন না এরম মানুষ কমই পাওয়া যাবে। অনেকেরই ফেভারিট ডিশ হল এই বিরিয়ানি। পুজোয় বিরিয়ানি খাওয়ার প্ল্যান রয়েছে অনেকেরই। এবার ঘরেই তৈরি করতে পারেন বাংলাদেশের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি।

 কাচ্চি বিরিয়ানি এবার ঘরেই হবে কাচ্চি বিরিয়ানি এবার ঘরেই হবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2026,
  • अपडेटेड 7:41 PM IST

দুর্গাপুজো হল বাঙালির মনপ্রাণ ভরে খাওয়ার উৎসব। আর বিরিয়ানি খেতে ভালবাসেন না এরম মানুষ কমই পাওয়া যাবে। অনেকেরই ফেভারিট ডিশ হল এই বিরিয়ানি। পুজোয় বিরিয়ানি খাওয়ার প্ল্যান রয়েছে অনেকেরই। এবার ঘরেই তৈরি করতে পারেন বাংলাদেশের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি। 

ঢাকাই কাচ্চি বিরিয়ানি যেভাবে রাঁধবেন-

মাংস মেরিনেট করার জন্য যা লাগবে
খাসির আস্ত রানের অংশ, নুন ১ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা দেড় টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, এলাচ গুঁড়ো ১ চা চামচ, দারুচিনি গুঁড়ো ১ চা চামচ, জয়ফল গুঁড়ো হাফ চা চামচ, জয়ত্রী গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ টেবিল চামচ, ঘি ৪ টেবিল চামচ, দুধ হাফ কাপ, জাফরান ১ চিমটি, টকদই এক কাপ।

বিরিয়ানির ভাত রান্নার জন্য
বাসমতি চাল ১ কেজি, তেজপাতা ২টি, লবঙ্গ ১ চা চামচ, দারুচিনি ২টি, এলাচ ৫-৬টি ও নুন স্বাদমতো।

বিরিয়ানির লেয়ারের জন্য
কাবাবচিনি ১ চা চামচ, শাহি জিরা হাফ চা চামচ, কাঠবাদামের গুঁড়ো ২ টেবিল চামচ, কিশমিশ হাফ টেবিল চামচ, কেওড়ার জল ১ টেবিল চামচ, বেরেস্তা ১ কাপ, ঘি/বাটার/তেল ২ টেবিল চামচ, আলু ৪-৫ টুকরা, কাঁচালঙ্কা ৫-৬টি, কালো এলাচ ২টি, আলু বোখরা ৫-৬টি ও ডো করা আটা/ময়দা।

প্রণালী
খাসির মাংস মেরিনেট করার জন্য ভালোমতো ধুয়ে নিন। আরেকটি বড় পাত্রে জল নিয়ে তাতে নুন দিন। এ জলে মাংস ভিজিয়ে রাখুন ১ ঘণ্টা। এতে মাংস নরম হবে এবং লবণ ভেতরে ভালোমতো ঢুকবে। ১ ঘণ্টা পর মাংস তুলে নিয়ে কিচেন তোয়ালে দিয়ে চেপে চেপে জল যেটুকু থাকে নিংড়ে নিন। এখন মাংস একে একে আদা, রসুন, সাদা গোলমরিচের গুঁড়ো, এলাচ গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, জয়ফল গুঁড়ো, জয়ত্রী গুঁড়ো ও লঙ্কাগুঁড়ো দিয়ে দিন। এর পর ঘি, দুধ, জাফরান, টকদই ও নুন দিন। মাখিয়ে ফেলুন সব কিছু একসঙ্গে এবং মেরিনেট করুন ২/৩ ঘণ্টার জন্য।

Advertisement

এবার যেই পাত্রে বিরিয়ানি রান্না হবে, সেই পাত্রে মাংস নিয়ে নিন। একে একে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ, নুন, কাবাবচিনি, শাহি জিরা, কাঠবাদামের গুঁড়ো ও কিশমিশ দিয়ে দিন। এখন আলু ও লঙ্কা দিয়ে দিন। আলু আগেই সামান্য নুন ও হলুদ দিয়ে হালকা ভেজে নিতে হবে। বিরিয়ানির ভাত তৈরি করতে অন্য একটি পাত্রে এবার পরিমাণমতো জল নিয়ে এতে দারুচিনি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে দিন। এখন বাসমতি চাল দিয়ে দিন সঙ্গে নুনও দিয়ে দিন।

এর পর ভাতটা নামিয়ে নিন। যেই পাত্রে মাংস রাখা হয়েছে এখন তার ওপর গরম বাসমতি ভাতটা বিছিয়ে দিন। এর ওপর একে একে ৩ টেবিল চামচ ঘি, কেওড়ার জল, তরল দুধ, কাঁচামরিচ, আলু বোখরা ও জাফরান দিয়ে ঢেকে দিন। এবার আগেই তৈরি করে রাখা ডো দিয়ে পাত্রের চারদিক আটকে দিন। কোনো দিক যেন খোলা না থাকে। প্রথম ১০ মিনিট একটু বেশি আঁচে এবং পরবর্তী ৩০-৪০ মিনিট কম আঁচে ওভেনে রাখুন।  তারপরে ঘি আর বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই পদ। গরম গরম পরিবেশন করুন কাচ্চি বিরিয়ানি।

Read more!
Advertisement
Advertisement