
Difference Between Cappuccino And Latte: বিশ্বজুড়ে কফিপ্রেমীদের কাছে এসপ্রেসো, কাপুচিনো এবং লাটে অত্যন্ত পরিচিত নাম, অনেকেই মনে করেন এগুলি বুঝি তিন ধরনের আলাদা কফি বিন বা সম্পূর্ণ ভিন্ন জাতের কফি, বাস্তবে কিন্তু বিষয়টি একেবারেই তেমন নয়, এই তিনটি জনপ্রিয় পানীয় মূলত একই ভিত্তি থেকে তৈরি হয়, আর সেই আসল ভিত্তিটি হলো এসপ্রেসো, এদের মধ্যে আসল পার্থক্য তৈরি হয় মূলত দুধ, ফোম বা ফেনা এবং পরিবেশনের পরিমাপ ও অনুপাতের কারণে।
এসপ্রেসো(Espresso)
সব ধরনের কফির মূল ভিত্তি হলো এসপ্রেসো, উচ্চচাপে গরম জল সূক্ষ্মভাবে গুঁড়ো করা কফির মধ্য দিয়ে প্রবাহিত করে এই ঘন এবং শক্তিশালী কফি তৈরি করা হয়, এটি সাধারণত ছোট শটে পরিবেশন করা হয় এবং এর স্বাদ সবচেয়ে ঘনীভূত থাকে, এসপ্রেসোতেই থাকে কফির তীব্র সুবাস, ঘনত্ব এবং স্বাদের মূল চরিত্র, এতে কোনও দুধ থাকে না, এর পরিমাণ সাধারণত ৩০ থেকে ৬০ মিলিগ্রাম হয়ে থাকে, স্বাদ সবচেয়ে তীব্র ও কনসেনট্রেটেড হওয়ার কারণে এটি কাপুচিনো ও লাটের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়।
কাপুচিনো(Cappuchino)
কাপুচিনো হলো ইতালীয় কফি সংস্কৃতির অন্যতম ক্লাসিক পানীয়, এর ঐতিহ্যবাহী অনুপাত হলো এক অংশ এসপ্রেসো, এক অংশ স্টিমড মিল্ক বা গরম দুধ এবং এক অংশ ঘন দুধের ফোম, অর্থাৎ তিনটি উপাদানই সমান পরিমাণে থাকে, এই কারণে কাপুচিনোতে কফির স্বাদ স্পষ্টভাবে অনুভূত হয়, আবার দুধের মসৃণতাও বজায় থাকে, এর উপরের ঘন ফোম পানীয়টিকে হালকা ও ফেনাযুক্ত টেক্সচার দেয়, এর কফির স্বাদ তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়, এতে ঘন ও মোটা ফোম থাকে, সাধারণত ১৫০ থেকে ১৮০ মিলিলিটারের ছোট কাপ ব্যবহার করা হয় এবং ফোমের কারণে পানীয় দীর্ঘ সময় গরম থাকে।
লাটে (Latte)
ক্যাফে লাটে শব্দের অর্থই হলো দুধের কফি, লাটেতে এসপ্রেসোর সঙ্গে তুলনামূলকভাবে অনেক বেশি স্টিমড মিল্ক যোগ করা হয় এবং উপরে থাকে খুব পাতলা একটি মাইক্রোফোম স্তর, এর প্রচলিত অনুপাত হলো এক অংশ এসপ্রেসো, দুই থেকে চার অংশ স্টিমড মিল্ক এবং সামান্য পাতলা ফোমের স্তর, বেশি দুধ থাকার কারণে লাটের স্বাদ মোলায়েম, ক্রিমি এবং কম তীব্র হয়, জনপ্রিয় লাটে আর্টও সাধারণত এই পানীয়ের উপরই করা হয়, এতে দুধের স্বাদ বেশি অনুভূত হয়, কফির তীব্রতা কম থাকে, বড় মগ বা গ্লাসে এটি পরিবেশন করা হয় এবং ভ্যানিলা, ক্যারামেল, হ্যাজেলনাটের মতো ফ্লেভার যোগ করতে এটি অত্যন্ত সুবিধাজনক।
অনলাইন কফি কমিউনিটি ও বারিস্টা ফোরামগুলোর তথ্য অনুযায়ী, কাপুচিনোতে সাধারণত ১:১:১ অনুপাত বজায় রাখা হয়, আর লাটেতে স্টিমড মিল্কের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি থাকে, যা দুটির স্বাদ ও অনুভূতির প্রধান পার্থক্য তৈরি করে, কাপুচিনো তাদের জন্য উপযুক্ত যারা কফির আসল স্বাদ বেশি অনুভব করতে চান, অন্যদিকে লাটে পছন্দ করেন তারা, যারা দুধের মসৃণতা ও হালকা স্বাদের কফি খোঁজেন, অনেক ক্যাফে আবার ওয়েট কাপুচিনো বা ড্রাই কাপুচিনো পরিবেশন করে, ফলে বাস্তবে দুই পানীয়ের পার্থক্য কখনও কিছুটা অস্পষ্ট হয়ে যায়, যদি আপনি কফির শক্তিশালী স্বাদ, ঘন ফোম এবং ভারসাম্যপূর্ণ অভিজ্ঞতা চান, তবে কাপুচিনো ভালো পছন্দ, যদি মসৃণ, দুধপ্রধান এবং সহজপাচ্য কফি চান, তাহলে লাটে উপযুক্ত, আর কফির প্রকৃত, অনাবৃত স্বাদ অনুভব করতে চাইলে এসপ্রেসোর কোনও বিকল্প নেই, তিনটির ভিত্তি এক হলেও এদের উপাদান, কফির তীব্রতা, দুধের পরিমাণ, ফোম, পরিবেশন আকার এবং টেক্সচারের স্বাদ ও পান করার অভিজ্ঞতা একেবারেই আলাদা।