Advertisement

Tasty Dimer Devil Recipe: ডিমের ডেভিল হবে একদম দোকানের মতো, বানান সহজ এই রেসিপিতে

কলকাতার পুরোনো কেবিনগুলিতে যে ডিমের ডেভিলের আদি অকৃত্রিম স্বাদ মন জয় করেছিল খাদ্য রসিকদের, সেই স্বাদ পেতে পারেন আপনার হেঁশেলেও৷ সহজ রেসিপি ও ঘরোয়া উপকরণে রান্নাঘরে আনুন কেবিনের স্বাদ৷ একদম দোকানের মতো সুস্বাদু ডিমের ডেভিল এবার বানিয়ে ফেলুন নিজের হেঁশেলেই। রইল রেসিপি-

 বাড়িতে খুব সহজভাবে ডিমের ডেভিলের রেসিপি বাড়িতে খুব সহজভাবে ডিমের ডেভিলের রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2026,
  • अपडेटेड 3:45 PM IST

আট থেকে আশি সকলেরই পছন্দের খাবার হল ডিম। ব্রেকফাস্ট লাঞ্চ, ডিনার, দিনের যেকোনও সময়েই ডিম এক্কেবারে সুপারহিট। ডিমের ডেভিল অনেকেরই প্রিয় তেলেভাজা। কলকাতার পুরোনো কেবিনগুলিতে যে ডিমের ডেভিলের আদি অকৃত্রিম স্বাদ মন জয় করেছিল খাদ্য রসিকদের, সেই স্বাদ পেতে পারেন আপনার হেঁশেলেও৷ সহজ রেসিপি ও ঘরোয়া উপকরণে রান্নাঘরে আনুন কেবিনের স্বাদ৷ একদম দোকানের মতো সুস্বাদু ডিমের ডেভিল এবার বানিয়ে ফেলুন নিজের হেঁশেলেই। রইল রেসিপি-

উপকরণ

  • ৪টি ডিম
  • ২টি আলু
  • ২০০ গ্রাম চিকেন কিমা
  • ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  • আধ চামচ হলুদ গুঁড়ো
  • লঙ্কাগুঁড়ো পরিমাণমতো
  • ভাজা মশলা পরিমাণমতো (এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরে-ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিন)
  • পিঁয়াজ কুচোনো এক কাপ
  • ৩ চা চামচ আদা-রসুন বাটা
  • ধনেপাতা কুচি
  • এক টেবিল চামচ ময়দা
  • এক কাপ ব্রেডক্রাম্ব
  • স্বাদমতো নুন
  • সাদা তেল পরিমাণমতো
  • স্বাদমতো গোলমরিচ

তৈরির পদ্ধতি
সর্বপ্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিন। সেদ্ধ ডিম ছাড়িয়ে সেগুলি দু'ভাগ করে কেটে নিন। তারপর চিকেন কিমা ও আলুও সেদ্ধ করে রাখুন। তারপর কড়াইতে তেল গরম করে তাতে পিঁয়াজ ভাজুন। একটু ভাজা ভাজা হলে তার মধ্যে চিকেন কিমা ও সেদ্ধ করা আলু দিন। একটু নেড়ে তাতে সব মশলা দিন। ভাল করে কষে নামিয়ে নিন। পুরটিতে ধনেপাতা ছড়িয়ে দিন। পুরটি একটু ঠান্ডা হয়ে এলে পরিমাণমতো পুর নিয়ে সবকটি ডিমের চারপাশে দিয়ে দিন। এবার ডিম্বাকৃতি আকার দিন। এরপর ব্যাটারের জন্য আলাদা রাখা ডিমে ময়দা দিয়ে ফেটিয়ে নিন। তাতে ডেভিলগুলো ডুবিয়ে তার গায়ে ব্রেডক্রাম্ব লাগিয়ে দিন ভাল করে। এই অবস্থায় ফ্রিজে রাখুন এক ঘণ্টা। এরপর কড়াইতে তেল গরম করে ভেজে নিন ভালভাবে। তারপর নামিয়ে পরিবেশন করুন স্যালাড, কাসুন্দি ও টমেটো সসের সঙ্গে। দোকানের মতো স্বাদ মিলবে বাড়িতেই। দেখবেন সকলে হুড়োহুড়ি করে শেষ করে দেবে। 

Read more!
Advertisement
Advertisement