Advertisement

Chanar Payesh Recipe: ছানার পায়েস বানিয়েই এবার জমিয়ে দিন বিজয়া, লাগবে মাত্র ১০ মিনিট

নাম শুনে আধুনিক রেসিপি মনে হলেও এ আদতে বাঙালির আদি অকৃত্রিম ছানার পায়েস৷ একদিকে ছানা, অন্যদিকে পায়েস-দুই সম্পূর্ণ অন্য পদের এরকম সুস্বাদু মেলবন্ধন বাঙালি হেঁশেলেই সম্ভব৷ রইল তার সবিস্তার রন্ধনপ্রণালী।

অতিথিদের মিষ্টিমুখ করান ছানার পায়েস দিয়েঅতিথিদের মিষ্টিমুখ করান ছানার পায়েস দিয়ে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Oct 2026,
  • अपडेटेड 12:06 PM IST


পায়েস বা পরমান্ন ছাড়া যে কোনও পুজো বা মঙ্গল অনুষ্ঠান কার্যত অসম্পূর্ণ৷  আর, বাঙালি বাড়িতে বিজয়া মানেই মিষ্টিমুখ। দোকান থেকে কেনা মিষ্টির বদলে এ বার বরং বাড়িতেই তৈরি করুন ঐতিহ্যবাহী ও সুস্বাদু ছানার পায়েস। এর তুলতুলে ছানা আর ঘন দুধের স্বাদ আপনার অতিথি আপ্যায়নকে বিশেষ মাত্রা দেবে নিঃসন্দেহে! 


 নাম শুনে আধুনিক রেসিপি মনে হলেও এ আদতে বাঙালির আদি অকৃত্রিম ছানার পায়েস৷ একদিকে ছানা, অন্যদিকে পায়েস-দুই সম্পূর্ণ অন্য পদের এরকম সুস্বাদু মেলবন্ধন বাঙালি হেঁশেলেই সম্ভব৷ রইল তার সবিস্তার রন্ধনপ্রণালী।

উপকরণ
এই পায়েস বানাতে লাগবে দুধ, ছানা, চিনি, এলাচ গুঁড়ো, ময়দা, ঘি, ছোট এলাচ, ভিনিগার,পেস্তা, কাজুবাদাম ও কিশমিশ, চিনির রস ও ফুড কালার।

প্রণালী
প্রথমেই জলের মধ্যে চিনি দিয়ে মিষ্টির রস তৈরি করে নিন। রস তৈরি হয়ে গেলে সামান্য় ফুড কালার যোগ করুন। এরপর ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে জল ঝরিয়ে নিন। ছানার মধ্য়ে ময়দা, এলাচ গুঁড়ো, দুধ ও সামান্য় ঘি মেশান। এবার ছানাটা ভাল করে মেখে নিন। এবার দুধ গরমে বসান। ফুটতে শুরু করলে নাড়াতে থাকুন। দুধ ফুটে গেলে তাতে ছানার মিশ্রণটা দিয়ে দিন। এবার মাঝারি আঁচে ১০-১৫ মিনিট ধরে নাড়তে থাকুন। সামান্য গুঁড়ো দুধও যোগ করচে পারেন তাতে স্বাদ বাড়ে। এবার তাতে চিনির রস ও এলাচ গুঁড়ো যোগ করুন। মিশ্রণটি শুকিয়ে এসে উপর থেকে পেস্তা, কাজুবাদাম ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন ছানার পায়েস। উল্লেখ্য, রান্না করা ছানার পায়েস ঘরের তাপমাত্রায় ঠান্ডা হতে দেবেন। এর পরে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে নিন। এই ঠান্ডা ঠান্ডা ছানার পায়েস দিয়েই বিজয়া সারতে আসা অতিথিদের আপ্যায়ন করুন। 

Read more!
Advertisement
Advertisement