Advertisement

Easy Dim Posto Recipe: গরম ভাতে মেখে খান টেস্টি ডিম পোস্ত, এই পদ বানানোর রেসিপি জানুন

ডিম আর পোস্তর একটি ফিউশন পদ। এটি গরম ভাতের সঙ্গে খেলে দারুণ লাগবে। জেনে নিন ডিম পোস্ত বানানোর রেসিপি।

ডিম পোস্ত বানাবেন কীভাবে?ডিম পোস্ত বানাবেন কীভাবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Aug 2026,
  • अपडेटेड 3:59 PM IST
  • ডিম আর পোস্তর একটি ফিউশন পদ
  • এটি গরম ভাতের সঙ্গে খেলে দারুণ লাগবে
  • জেনে নিন ডিম পোস্ত বানানোর রেসিপি

বাঙালি মানেই ডিমের দিওয়ানা। সেই সঙ্গে পোস্তও আমাদের প্রিয়। তাই এই দুই মিলিয়ে একটা ফিউশন পদ হলে জমে যায় বৈকি! আর আজ তেমনই একটা পদের খোঁজ দেব। এই পদের নাম ডিম পোস্ত। এই পদটি বানানো খুবই সহজ। চাইলেই দ্রুত গতিতে এটা বানিয়ে নেওয়া যায়।  

এক্ষেত্রে সুস্বাদু ডিম পোস্ত বানাতে সেদ্ধ ডিম, পোস্ত বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও সর্ষের তেল দরকার। গরম ভাতের সঙ্গে এই পদটি খেলে হাত চাটতে বাধ্য হবেন। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কীভাবে বানিয়ে নেবেন ডিম পোস্ত। এটি বানানোর পুরো প্রসেস রইল। 

কী কী লাগবে? 

  • ৩-৪ বড় চামচ পোস্ত নিন। তারপর বেঁটে পেস্ট করুন।
  • ১টা পেঁয়াজ কুঁচি করে নিন। 
  • বড় সাইজের কাঁচা লঙ্কা লাগবে ৪-৫টি।
  • হলুদ গুঁড়ো লাগবে আধ চা চামচ।
  • সর্ষের তেল নিন পরিমাণ মতো।
  • এছাড়া নুন ও জল নিতে হবে পরিমাণ মতো। 

কীভাবে বানাবেন? 

  • সবার প্রথমে বেশ কিছুটা জলে ডিমগুলি সেদ্ধ করে নিন। তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার ডিমের গায়ে ছুরি দিয়ে চিরে নিতে হবে। এই কাজটা করলেই ডিমের অন্দরে নুন-হলুদ ঢুকবে।
  • তারপর সামান্য নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নিন ডিমে। এবার ডিমগুলো সর্ষের তেল গরম করে ডিমগুলি ছেড়ে দিন। সেগুলি হালকা লালচে করে ভেজে তুলে নিন।
  • এরপর কড়াইতে পড়ে থাকা সর্ষের তেল গরম করুন। তাতে চেরা কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুঁচি দিয়ে নরম ও সোনালি হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। 
  • ওদিকে পোস্ত বাটার সঙ্গে সামান্য নুন, হলুদ ও অল্প জল মিশিয়ে নিন। এভাবে একটি পেস্ট তৈরি করে ফেলতে হবে। 
  • পেঁয়াজ ভাজার মধ্যে পোস্তর মিশ্রণটি দিয়ে দিতে হবে। তারপর মাঝারি আঁচে তেল ছাড়া পর্যন্ত পোস্ত কষিয়ে নিন।
  • এবার মশলা কষা হয়ে গেলে আধ কাপ জল দিয়ে দিন। গ্রেভি ফুটতে শুরু করার পর ভেজে রাখা ডিমগুলো ঝোল দিয়ে দিতে হবে। 
  • তারপর ঢাকা দিতে হবে। মোটামুটি ২-৩ মিনিট ঢাকা দিয়ে রাখুন। তাতে ঝোল ঘন হয়ে যাবে। দেখবেন মাখা মাখা হয়ে যাবে। এই সময় নামিয়ে নিন। 
  • নামানোর পর কাঁচা সর্ষের তেল ও লঙ্কা ছড়িয়ে নামিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেল সেরার সেরা ডিম পোস্ত। তারপর গরম ভাতের সঙ্গে খেলে জমে যাবে। 

 

Read more!
Advertisement
Advertisement