Advertisement

Doi Katla recipe: টেস্টি দই কাতলা বাননোর সহজ রেসিপি, গরম ভাতের সঙ্গে জমিয়ে খান

কাতলা মাছের সেরা পদ হল দই কাতলা। এটি অত্যন্ত সুস্বাদু একটি পদ। এই পদ বানানোও খুবই সহজ। তাই ঝটপট জেনে নিন এই পদ কীভাবে বানাবেন। সেই মতো রান্না করুন।

দই কাতলা বানানোর রেসিপি দই কাতলা বানানোর রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Oct 2026,
  • अपडेटेड 12:51 PM IST
  • কাতলা মাছের সেরা পদ হল দই কাতলা
  • এটি অত্যন্ত সুস্বাদু একটি পদ
  • এই পদ বানানোও খুবই সহজ

কাতলা মাছ অনেকেরই ভীষণ প্রিয়। তাই নিয়মিত তাঁরা কাতলা মাছের ঝোল বা কালিয়া বানিয়ে খান। তবে প্রায়ই ঝোল বা কালিয়া খেতে ভাল না লাগতেই পারে। তখন একটু অন্য পদ ট্রাই করতে পারেন। আর আজ এমনই একটি পদের নাম বলব। এটির নাম হল টেস্টি দই কাতলা। এখান থেকেই জেনে নিন এটি বানানোর সহজ রেসিপি। হলফ করে বলতে পারি, ঠিক নিয়ম মেনে দই কাতলা বানালে ভাত বা পোলাওয়ের সঙ্গে একবারে জমে যাবে। তাই ঝটপট এর রেসিপি জেনে নিন।

কী কী লাগবে?

  • কাতলা মাছ নিন ৪ টুকরো
  • ১ কাপ ভালোভাবে ফেটিয়ে নেওয়া টক দই লাগবে
  • ১টি মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিন
  • আদা-রসুন বাটা নিন ১.৫ চা চামচ 
  • ৪টি কাঁচা লঙ্কা বেটে নিন
  • গোটা গরম মশলা হিসেবে ১টি তেজপাতা, ১টি ছোট এলাচ, ৪টি লবঙ্গ, ১ টুকরো দারচিনি লাগবে
  • এছাড়া হলুদ গুঁড়ো নিন ১/৪ চা চামচ
  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিতে হবে ১ চা চামচ
  • জিরে গুঁড়ো নিন আধ চা চামচ
  • ধনে গুঁড়ো নিন আধ চা চামচ
  • চিনি লাগবে আধ চা চামচ 
  • সর্ষের তেল নিন পরিমাণমতো
  • নুন লাগবে স্বাদমতো
  • গরম মশলা গুঁড়ো লাগবে আধ চা চামচ
  • ঘি লাগবে ওই আধ চামচের মতো

কীভাবে বানাবেন? 

  • এই পদ বানানোর জন্য সবার প্রথমে মাছ ভাল করে ধুয়ে নিন। তারপর জল ঝরিয়ে নিতে হবে। এবার হলুদ ও নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। 
  • এরপর গ্যাস জ্বালান। তাতে বসান কড়াই। দিন তেল। গরম হলে কাতলা মাছের টুকরোগুলো সামান্য হলুদ ও নুন মাখিয়ে নিন। তারপর হালকা সোনালী করে ভেজে তুলে নিতে হবে। 
  • ওই তেলেই গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিতে হবে। তারপর পেঁয়াজ বাটা দিন। সেটা ভাল করে কষান। এরপর আদা-রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিন। সেখান থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে যেতে হবে। 
  • হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো সামান্য জলে পেস্ট করে নিন। তারপর দিয়ে দিন কড়াইতে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আঁচ কমিয়ে মাঝারি করে দিন। 
  • এরপর কড়াইতে টক দই দিতে হবে। সেই সঙ্গে চিনি দিয়ে দিন। অনবরত নাড়তে থাকুন। তাতে দই কেটে যাবে না। স্বাদমতো নুন দিন। 
  • মশলার সঙ্গে দই ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর পরিমাণমতো উষ্ণ গরম জল ও চেরা কাঁচা লঙ্কা দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছের টুকরোগুলো গ্রেভিতে দিতে হবে। 
  • সবার শেষে ঢাকা দিয়ে ৫ থেকে ৭ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। উপর থেকে সামান্য ঘি ও গরম মশলা ছড়িয়ে দিতে হবে শেষের টাচ হিসেবে। 

গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে এই পদটা পুরো জমে যাবে। তাই আজই পদটা বানিয়ে নিন। 

 

Read more!
Advertisement
Advertisement