Advertisement

Sugar-Free Sweets Recipe: বাড়িতে টেস্টি সুগার ফ্রি মিষ্টি বানানোর সহজ রেসিপি, পুজোর মেনুতে মাস্ট

সহজেই বানিয়ে নিন সুগার ফ্রি মিষ্টি। এটা বাড়িতেই বানিয়ে নিন। খুব কম উপকরণেই এটা তৈরি করে ফেলতে পারবেন। খেতেও হবে দারুণ। সঙ্গে স্বাস্থ্যও ভাল থাকবে।

সুগার ফ্রি মিষ্টির রেসিপিসুগার ফ্রি মিষ্টির রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Oct 2026,
  • अपडेटेड 12:03 PM IST
  • সহজেই বানিয়ে নিন সুগার ফ্রি মিষ্টি
  • এটা বাড়িতেই বানিয়ে নিন
  • খুব কম উপকরণেই এটা তৈরি করে ফেলতে পারবেন

পুজো এসেছে। চারিদিকে উৎসবের আমেজ। আর এই পুজোর মরসুমে একটু মিষ্টি মুখ তো হবেই। যদিও এখন অনেকেই দোকানের মিষ্টি খেতে চান না। এই মিষ্টির ক্যালোরি অনেক বেশি। ঠেসে ঠেসে চিনিও দেওয়া থাকে। আর সেটা শরীরের জন্য একবারেই ভাল নয়। এই বিষয়টা মাথায় রেখেই অনেকে মিষ্টি এড়িয়ে চলেন। যদিও এই সমস্যার একটা সহজ সমাধান রয়েছে। সেক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সুগার ফ্রি মিষ্টি। সঠিক নিয়ম মেনে বানালে এটি খেতে হবে দারুণ। তাই ঝটপট জেনে নিন সুগার ফ্রি মিষ্টি বানানোর সহজ রেসিপি। তারপর বাড়িতে বানিয়ে নিন।

এই মিষ্টির ক্যালোরি ভ্যালু অত্যন্ত কম। এটি শরীরের জন্য উপকারী। খেতেও দারুণ। তাই ঝটপট জেনে নিন সুগার ফ্রি মিষ্টি তৈরি করবেন কীভাবে। 

কী কী লাগবে? 

  • ১.৫ লিটার দুধ নিন ছানা তৈরি করার জন্য 
  • লাগবে ১ কাপ গুঁড়ো দুধ
  • সেই সঙ্গে আধ টেবিল চামচ ঘি নিন
  • পরিমাণমতো সুগার ফ্রি লাগবে
  • সামান্য একটু এলাচ গুঁড়ো নিন
  • পেস্তা কুচি নিন ২ চা চামচ

এই সব জোগার করে নিয়ে মিষ্টি তৈরির কাজে লেগে পড়ুন। 

কীভাবে বানাবেন? 

  • প্রথমে ছানা বানাতে হবে। সেক্ষেত্রে দুধ জ্বাল দিন। তারপর লেবুর রস বা ছানার জল দিয়ে ছানা কেটে নিন।
  • ছানা তৈরি হওয়ার পর তার জল ভাল করে ঝরিয়ে নিন। এরপর হাতের তালু দিয়ে ছানা ৩ থেকে ৪ মিনিট ভালোমতো চটকে একদম নরম করে ফেলতে হবে।
  • এবার মিষ্টি তৈরির পালা। সেক্ষেত্রে একটি একটি নন-স্টিক কড়াইতে আধ চামচ ঘি গরম করুন। 
  • ঘি গরম হলে তাতে চটকে রাখা ছানা ও ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিন।
  • এভাবে মাঝারি আঁচে নাড়াচাড়া করতে থাকুন। তারপর এতে পরিমাণমতো সুগার ফ্রি সুইটনার মিশিয়ে দিতে হবে। তারপর নাড়তে থাকুন।
  • ১ থেকে ২ মিনিট বাদে এলাচ গুঁড়ো মিশিয়ে দিন।
  • এবার কড়াইয়ের গা থেকে ছানা ছেড়ে আসা পর্যন্ত কম আঁচে অনবরত নেড়ে যেতে হবে। খেয়াল রাখবেন ছানা যেন বেশি শক্ত না হয়। এছাড়া ছানা যাতে না পোড়ে, সেটাও নিশ্চিত করতে হবে।
  • মিশ্রণটি একটু আঠালো ও পাক ধরা অবস্থায় এলে গ্যাস থেকে নামিয়ে নিন। এটিকে ঠান্ডা হতে দিন। 
  • কিছুটা ঠান্ডা হলেই হাতের তালুতে ঘি লাগিয়ে সন্দেশ বা আপনার পছন্দের মিষ্টির আকারে তৈরি করুন। 
  • উপরে পেস্তা কুচি ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর সুগার ফ্রি ছানার মিষ্টি। এটা পুজোর সময় যে কেউ খেতে পারেন। স্বাস্থ্যের উপর চাপ পড়বে না। 

 

Read more!
Advertisement
Advertisement