
অনেকেই চিংড়ি মাছ পছন্দ করেন। বাঙাল হোক বা ঘটি, চিংড়িব মাছের মালাইকারি পছন্দ করেন সকলেই। তবে এবার স্বাদ বদলাতে রাঁধতে পারেন ওপার বাংলার বিখ্যাত এবং সুস্বাদু চিংড়ি ভুনা। কেমন করে তৈরি করবেন? জেনে নিন-
এই রেসিপিটি তৈরি করতে তেমন কিছু উপকরণের প্রয়োজন হয় না। বরং চিংড়ির মালাইকারির চেয়ে কম সময়ে এবং কম উপকরণ দিয়ে এই রান্নাটি সেরে নেওয়া যায়।
উপকরণ
রন্ধন প্রণালী
প্রথমে চিংড়ি মাছগুলিকে ভাল করে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। বাদামি হয়ে এলে একে একে সব মশলা দিয়ে দিন। কড়াইতে অল্প জল দিয়ে কষাতে থাকুন। এরপর হাল্কা করে ভেজে রাখা চিংড়িগুলি কড়াইতে দিয়ে নাড়তে থাকুন। তিন থেকে চার মিনিট পরে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে ভাল করে কষিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিন। কিছুক্ষণ পর ঢাকা খুলে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত বা বাসন্তি পোলাওয়ের সঙ্গে জামাইকে পরিবেশন করুন।