Advertisement

Fulkopir Pakora Recipe: এই সিজনে চায়ের সঙ্গে টা হিসেবে দারুণ, মুচমুচে মুখরোচক ফুলকপির পকোড়া ভাজুন এভাবে

শীতের বিকেল কিংবা সন্ধ্যা—এক কাপ গরম চায়ের সঙ্গে মুচমুচে কিছু হলে আড্ডাটাও জমে যায়। আর এমন আয়োজনে ফুলকপির পকোড়া হতে পারে দারুণ পছন্দ। সহজলভ্য ফুলকপি , বেসন ও ঘরে থাকা কয়েকটি মসলা দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় সুস্বাদু এই স্ন্যাক্স।

ফুলকপি দিয়ে মচমচে পকোড়া রেসিপিফুলকপি দিয়ে মচমচে পকোড়া রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 5:15 PM IST

শীতের বিকেল কিংবা সন্ধ্যা—এক কাপ গরম চায়ের সঙ্গে মুচমুচে কিছু হলে আড্ডাটাও জমে যায়। আর এমন আয়োজনে ফুলকপির পকোড়া হতে পারে দারুণ পছন্দ। সহজলভ্য ফুলকপি , বেসন ও ঘরে থাকা কয়েকটি মসলা দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় সুস্বাদু এই স্ন্যাক্স।

এই পকোড়া বানাতে খুব একটা কষ্টও করতে হবে না আপনাকে। খুব সহজেই তৈরি করতে পারবেন ফুলকপির পাকোড়া, রইল রেসিপি-

উপকরণ: 

  • ১টি ফুলকপি
  • চালের গুঁড়ো বা বেসন বা কর্নফ্লাওয়ার ৫-৬ টেবিল-চামচ
  • লঙ্কা গুঁড়ো ১ চা-চামচ
  • হলুদ গুঁড়ো ১ চা-চামচ
  • ধনে গুঁড়ো ১ চা-চামচ
  • ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো পরিমাণমতো
  • নুন স্বাদমতো
  • তেল প্রয়োজনমতো

রান্নার প্রণালি
 ফুলকপি  টুকরো করে নিন। তারপরজল  আর নুন দিয়ে সেদ্ধ করুন। খুব বেশি সিদ্ধ করবেন না, আধা সিদ্ধ থাকবে। এখন একটা চালনিতে ফুলকপির টুকরাগুলো ঢেলে জল ঝরতে দিন। একটা পাত্রে সব মসলা আর চালের গুঁড়ো দিয়ে জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। ফুলকপিগুলো চালের মিশ্রণ দিয়ে ভালো করে মেখে বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিন। ননস্টিক প্যানে তেল দিয়ে ভালো করে গরম করে ডুবো তেলে ফুলকপি ভাজুন। বাদামি রং হলে তুলে নিন। ৫ থেকে ৭ মিনিট ধরে হালকা বাদামি করে ভেঁজে নেবেন। শেষে একটি পাত্রে টিস্যু বা পেপার বিছিয়ে তাতে পাকোড়াগুলো তুলে নিন।

এই সিজনে পড়ন্ত বিকেলে এক কাপ চায়ের সঙ্গে খেতে দারুণ লাগবে এই গরম গরম ফুলকপির পকোড়া। বানাতেও কিন্তু তেমন একটা ঝামেলা নেই। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যাবে এটি। শুধু স্ন্যাক্স নয়, যারা বাইরের খাবার পছন্দ করেন না, তারাও কিন্তু যেকোন সময় বানিয়ে ফেলতে পারেন এই পকোড়া। আরও টেস্টি লাগবে খেতে যদি এর সঙ্গে টমেটো বা চিলি সস থাকে। 

Read more!
Advertisement
Advertisement