Advertisement

Gajorer Halua: ৫ জনের গাজরের হালুয়া বানানোর Recipe, দুধ ও চিনির সঠিক অনুপাত জানুন

বিয়েবাড়ির গাজরের হালুয়ার স্বাদই আলাদা। বাড়িতে সেই একই স্বাদ আনতে পারেন না অনেকেই। শীতে বাড়িতেই বানিয়ে ফেলুন গাজরের হালুয়া। রইল রেসিপি।

গাজরের হালুয়ার রেসিপি।গাজরের হালুয়ার রেসিপি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Nov 2026,
  • अपडेटेड 3:42 PM IST
  • বিয়েবাড়ির মতো গাজরের হালুয়া।
  • রইল সহজ রেসিপি।

শীতকাল মানেই বাজারে নানা রকম সবজির সমাহার। গাজর, মটরশুঁটি, ফুলকপি, কী না পাওয়া যায় এই মরসুমে। আর শীতের অন্যতম জনপ্রিয় পদ হল গাজরের হালুয়া। বাড়ি থেকে বিয়েবাড়ি,এই মিষ্টি কদর বেড়েছে বাংলায়। আগে উত্তর ভারতেই বেশি জনপ্রিয় ছিল। এখন বাঙালিদের বাড়িতেও গাজরের হালুয়া তৈরি করা হয়। আর এটা বানানো খুব কঠিন নয়। তবে কোন উপকরণ কতটা পরিমাণে দিতে হবে, তা জানা জরুরি। সঠিক অনুপাত মেনে চললে বাড়িতেই তৈরি করতে পারবেন মিষ্টির দোকান বা বিয়েবাড়ির মতো সুস্বাদু গাজরের হালুয়া। যাঁরা হালুয়া খেতে ভালবাসেন, তাঁদের জন্য রইল সহজ রেসিপি। 

৫ জনের জন্য গাজরের হালুয়া তৈরির উপাদান
লাল গাজর: ১ কেজি
ফুল ক্রিম দুধ: ৭৫০ মিলিলিটার
চিনি: ১৮০ থেকে ২০০ গ্রাম
খোয়া: ১৫০ গ্রাম
দেশি ঘি: ১০০ গ্রাম
এলাচ গুঁড়ো: আধ চা-চামচ
কাজুবাদাম: ১০-১২টি
কাঠবাদাম: ১০-১২টি
কিশমিশ: ১ টেবিল চামচ
পেস্তা: সাজানোর জন্য

গাজরের হালুয়া বানানোর উপায়

গাজর ধুয়ে কুরিয়ে নিন: প্রথমে গাজর ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। তারপর মোটা কুরুনিতে গাজরগুলি কুরিয়ে নিন। মিষ্টির দোকানের মতো হালুয়ার স্বাদ পেতে গাজর খুব মিহি করে কুরোবেন না। বেশি মিহি হলে রান্নার সময় গাজর অতিরিক্ত গলে যেতে পারে। তাতে হালুয়ার কাঙ্ক্ষিত স্বাদ আসবে না। 

দুধের সঙ্গে গাজর ফুটিয়ে নিন: এবার একটি কড়াইয়ে কুরিয়ে রাখা গাজর ও দুধ ঢেলে দিন। মাঝারি আঁচে রান্না করুন। মাঝে মাঝেই নাড়তে থাকুন, যাতে দুধ কড়াইয়ের তলায় লেগে না যায়। দুধ অনেকটা শুকিয়ে এলে এবং গাজর নরম হয়ে গেলে বুঝবেন, সেদ্ধ হয়ে গিয়েছে।

চিনি ও ঘি মেশান: গাজর সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে দিন। চিনি মেশানোর পর হালুয়া থেকে কিছুটা জল বেরোবে। সেই জল শুকিয়ে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকুন। এরপর দেশি ঘি দিয়ে ভাল করে ভেজে নিন। হালুয়ার আসল স্বাদ আনতে এই পর্যায়ে ভাজাটা খুব জরুরি। তবে ভাজার সময় আঁচ কমিয়ে রাখবেন, না হলে হালুয়া পুড়ে যেতে পারে।

Advertisement

খোয়া ও শুকনো ফল মেশান: এবার হাত দিয়ে খোয়া ভাল করে গুঁড়ো করে হালুয়ার মধ্যে মিশিয়ে দিন। এর সঙ্গে কুচিয়ে রাখা কাজুবাদাম, কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে দিন। কম আঁচে আরও ৮-১০ মিনিট রান্না করুন। এতে খোয়া হালুয়ার সঙ্গে মিশে যাবে। পাবেন মিষ্টির দোকানের মতো স্বাদ।

এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিন: এলাচ গুঁড়ো মিশিয়ে নিন। হালুয়া ঘন হয়ে এলে এবং কড়াইয়ের ধার ঘেঁষে হালকা ঘি বেরিয়ে আসতে দেখলে গ্যাস বন্ধ করে দিন। উপর থেকে কুচোনো পেস্তা ও কাঠবাদাম ছড়িয়ে সাজিয়ে নিন। তৈরি বিয়েবাড়ির মতো গাজরের হালুয়া। গরম গরম খেলে দারুণ লাগবে। 

গাজর, দুধ ও চিনির সঠিক অনুপাত

মিষ্টির দোকানের মতো গাজরের হালুয়া তৈরি করতে উপকরণের সঠিক অনুপাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১ কেজি গাজরের জন্য ৭৫০ মিলিলিটার ফুল ক্রিম দুধ নিতে হবে। চিনির পরিমাণ রাখতে হবে ১৮০ থেকে ২০০ গ্রাম। গাজর বেশি মিষ্টি হলে চিনির পরিমাণ কমিয়ে দিতে পারেন। স্বাদ অনুযায়ীও চিনির পরিমাণ বাড়ানো বা কমানো যেতে পারে। হালুয়াকে আরও মোলায়েম, ঘন এবং দানাদার করতে ১৫০ গ্রাম খোয়া মিশিয়ে নিন।

TAGS:
Read more!
Advertisement
Advertisement