Advertisement

Bengali Mutton Liver Curry: গরমের ঝাঁঝ কমাবে গন্ধরাজ মেটের চচ্চড়ি, এভাবে একবার বানিয়ে দেখুন

Bengali Mutton Liver Curry: এই জিভে জল আনা পদটি বানাতে প্রথমে ২৫০ গ্রাম মেটে আধ চা চামচ রসুনবাটা, আধ চা চামচ আদাবাটা, নুন, হলুদ ও গোলমরিচ দিয়ে ১৫ থেকে ২০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ বেরেস্তার মতো বাদামি করে ভেজে নিতে হবে।

মেটে চচ্চড়িমেটে চচ্চড়ি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jun 2026,
  • अपडेटेड 1:02 AM IST

Bengali Mutton Liver Curry: নিত্যদিনের একঘেয়ে মেটের চচ্চড়ি খেয়ে মুখে চড়া পড়ে গিয়েছে তাহলে এবার দুপুরের পাতে আসুক একেবারে এক নতুন স্বাদ। তীব্র গরমের এই মরসুমে ভোজনরসিক বাঙালিদের দুপুরের ভোজ রাজকীয় করে তুলতে পাতে পড়ুক গন্ধরাজ লেবুর সতেজ সুবাসে ভরপুর গন্ধরাজ মেটে। অতিথি আপ্যায়নেও এই পদের জুরি মেলা ভার। রেসিপির সমস্ত চেনা উপকরণ দিয়েই এই রান্নায় আনা যায় এক অভিনব বদল।

এই জিভে জল আনা পদটি বানাতে প্রথমে ২৫০ গ্রাম মেটে আধ চা চামচ রসুনবাটা, আধ চা চামচ আদাবাটা, নুন, হলুদ ও গোলমরিচ দিয়ে ১৫ থেকে ২০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ বেরেস্তার মতো বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলে কড়াইতে ১ চামচ আদাবাটা, ১.৫ চা চামচ রসুনবাটা, গোটা গোলমরিচ ও সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে ম্যারিনেট করা মেটে কড়াইতে দিয়ে দিন।

এরপর স্বাদমতো নুন ও রান্নার রঙের জন্য সামান্য চিনি মিশিয়ে মাঝারি আঁচে ১৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। রান্নায় তেল ছাড়তে শুরু করলে ১ চা চামচ গন্ধরাজ লেবুর রস এবং এক চিমটে লেবুর খোসার নির্যাস বা জ়েস্ট মিশিয়ে নিন। সব শেষে এলাচ ও দারচিনির গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি গরমের দুপুরের সেরা পদ। পরিবেশনের আগে উপর থেকে আরও কিছুটা লেবুর জ়েস্ট ছড়িয়ে দিলেই তৈরি সুস্বাদু গন্ধরাজ মেটে।

 

Read more!
Advertisement
Advertisement