Advertisement

Ganesh Chaturthi Motichur Laddu Recipe: গণেশর প্রিয় মোতিচূর লাড্ডু এবার নিজের হাতে বানিয়ে বাপ্পাকে ভোগ দিন, সহজ Recipe

গণেশ চতুর্থীর উৎসব দেশ জুড়ে মহা আড়ম্বরে পালিত হয় । দেশের প্রতিটি প্রান্তে দেখা যায় এই উৎসবের আনন্দ। মনে করা হয় গণেশ লাড্ডু খুব পছন্দ করেন । লাড্ডু ছাড়া পুজোর থালি অসম্পূর্ণ বলে মনে করা হয় । গণেশ চতুর্থীর দিনে হেঁশেলে যদি লাড্ডুর সুবাস না ছড়াল তা হলে আর ভোজনরসিক কীসের? বাঙালির পেটপুজোয় বরাবরই মিষ্টির কদর আছে। তাই গণেশ চতুর্থীর দিন বাড়িতেই যদি বানিয়ে ফেলতে পারেন মিষ্টি তা হলে তো কথাই নেই! গণেশ চতুর্থীর এই শুভদিনে বাড়িতে খুব সহজেই সুস্বাদু মতিচুর লাড্ডু তৈরি করতে পারেন। চটপট জেনে নিন রেসিপি।

গণেশ চতুর্থীতে বাড়িতেই বানান মোতিচূর লাড্ডুগণেশ চতুর্থীতে বাড়িতেই বানান মোতিচূর লাড্ডু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Sep 2026,
  • अपडेटेड 6:34 PM IST

গণেশ চতুর্থীর উৎসব দেশ জুড়ে মহা আড়ম্বরে পালিত হয় । দেশের প্রতিটি প্রান্তে দেখা যায় এই উৎসবের আনন্দ। মনে করা হয় গণেশ লাড্ডু খুব পছন্দ করেন । লাড্ডু ছাড়া পুজোর থালি অসম্পূর্ণ বলে মনে করা হয় । 
গণেশ চতুর্থীর দিনে হেঁশেলে যদি লাড্ডুর সুবাস না ছড়াল তা হলে আর ভোজনরসিক কীসের? বাঙালির পেটপুজোয় বরাবরই মিষ্টির কদর আছে। তাই গণেশ চতুর্থীর দিন বাড়িতেই যদি বানিয়ে ফেলতে পারেন মিষ্টি তা হলে তো কথাই নেই! গণেশ চতুর্থীর এই শুভদিনে বাড়িতে খুব সহজেই সুস্বাদু মতিচুর লাড্ডু তৈরি করতে পারেন। চটপট জেনে নিন রেসিপি।

গণেশ চতুর্থী মানেই লাড্ডু। মোতিচুর, বেসন, মুগ নানাবিধ উপাদান দিয়েই তৈরি করতে পারেন এই লাড্ডু। তবে মনের মতো লাড্ডু বানাতে চাইলে কিন্তু রেসিপি-ও ততটাই জোরদার হওয়া চাই। গণেশের জন্য মতিচুর লাড্ডু কীভাবে তৈরি করবেন? থাকল রেসিপি।

উপকরণ 
বেসন: ১ কাপ
জল: ১ কাপের একটু কম (ব্যাটার তৈরির জন্য)
চিনি: ১.৫ কাপ
জল (সিরার জন্য): ৩/৪ কাপ।

এছাড়া লাগবে
 ছোট এলাচ গুঁড়ো: ১/২ চা চামচ
খাবার লাল বা কমলা রং (ফুড কালার): ১-২ ফোঁটা (ইচ্ছা হলে দিতে পারেন)
কাজুবাদাম ও পেস্তাবাদাম কুচি: সামান্য (সাজানোর জন্য বা লাড্ডুর মধ্যে দেওয়ার জন্য)
ঘি বা তেল: বোঁদে ভাজার জন্য

প্রণালী
প্রথমে একটি পাত্রে বেসন নিয়ে তাতে অল্প অল্প করে জল মিশিয়ে একটি মসৃণ ব্যাটার বা গোলা তৈরি করে নিন। ব্যাটারটি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, মাঝারি ঘনত্বের হবে। ব্যাটারে কোনও দলা যেন না থাকে, সেদিকে খেয়াল রাখবেন। ইচ্ছা হলে এক ফোঁটা ফুড কালার এই ব্যাটারে মিশিয়ে দিতে পারেন। এবার একটা কড়াইতে চিনি ও জল একসঙ্গে ফুটিয়ে নিন। চিনি গলে যাওয়ার পর মাঝারি আঁচে আরও ৫-৭ মিনিট ফুটিয়ে সিরা তৈরি করে নিন। সিরা যেন খুব বেশি ঘন না হয়ে যায়। এবার ওই চিনির সিরার মধ্যে এলাচ গুঁড়ো এবং সামান্য ফুড কালার মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। তারপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে ঘি বা তেল ভাল করে গরম করুন। এবার উপরে একটি ঝাঁঝরি হাতা ধরে তার উপর এক হাতা বেসনের ব্যাটার ঢেলে দিন এবং খুন্তি দিয়ে হালকা নাড়তে থাকুন। ছোট ছোট ফোঁটার আকারে বোঁদেগুলো ফুলে উঠবে। এবার মাঝারি আঁচে বোঁদেগুলো হালকা মুচমুচে করে ভেজে নিন। খেয়াল রাখবেন যেন লাল বা কড়া ভাজা না হয়, নরম থাকতে থাকতেই তেল থেকে তুলে নিতে হবে।তারপর ভাজা বোঁদেগুলো চিনির সিরার মধ্যে ফেলে দিন। সব বোঁদে সিরায় দেওয়ার পর কড়াইটা ঢাকা দিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এতে বোঁদেগুলো সমস্ত রস ভালভাবে শুষে নেবে এবং নরম হয়ে যাবে। সিরা শুষে নেওয়ার পর বোঁদেগুলো হাত দিয়ে নিয়ে গোল গোল লাড্ডুর আকারে পাকিয়ে নিন। হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিলে লাড্ডু পাকাতে সুবিধা হবে।তারপর এর উপরে কাজু ও পেস্তা কুচি সাজিয়ে পরিবেশন করুন জিভে জল আনা সুস্বাদু মতিচুর লাড্ডু!

Advertisement

Read more!
Advertisement
Advertisement