Advertisement

Peyaj Posto Recipe: ঘটি বাড়ির ঝাল ঝাল পেঁয়াজ পোস্ত বানানোর রেসিপি, গরম ভাতে জমে যাবে

Ghoti Bari Peyaj Posto Recipe: ঘটি বাড়ির স্টাইলেই বানিয়ে নিন পেঁয়াজ পোস্ত। এই পদ খেতে দারুণ। আর এটা বানানোও বেশ সহজ। তাই ঝটপট ঘটি বাড়ির মতো ঝাল ঝাল পেঁয়াজ পোস্ত বানানোর টেকনিট জেনে নিন।

পেঁয়াজ পোস্ত বানাবেন কীভাবে?পেঁয়াজ পোস্ত বানাবেন কীভাবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2026,
  • अपडेटेड 4:37 PM IST
  • ঘটি বাড়ির স্টাইলেই বানিয়ে নিন পেঁয়াজ পোস্ত
  • এই পদ বানানোও বেশ সহজ
  • তাই ঝটপট ঘটি বাড়ির মতো ঝাল ঝাল পেঁয়াজ পোস্ত বানানোর টেকনিট জেনে নিন

বাঙালি আদতে পোস্ত প্রেমী। তাই তো আলু পোস্ত থেকে শুরু করে পেঁয়াজ পোস্ত, ঝিঙে পোস্ত সহ পোস্তর হরেক রকমের পদ খেতে আমরা অভ্যস্ত। তবে সত্যি বলতে, আলু পোস্তর পরই যেই পদটি সকলের প্রিয়, সেটি হল পেঁয়াজ পোস্ত। আরও নির্দিষ্ট করে বললে ঘটি বাড়ির মতো ঝাল ঝাল পেঁয়াজ পোস্তই অধিকাংশের ফেভারিট। গরম ভাতের সঙ্গে এই পদ খেলে একবারে জমে যাবে। তাই ঝটপট ঘটি বাড়ির স্টাইলে ঝাল ঝাল পেঁয়াজ পোস্ত বানানোর কৌশল জেনে নিন। তারপর ঝটপট বানিয়ে বাড়ির লোকের মন জয় করুন। 


কী কী লাগবে? 

  • পোস্ত লাগবে ৫০ গ্রাম। 
  • পেঁয়াজ লাগবে ২টি। পেঁয়াজগুলো লম্বা করে কুচিয়ে নিন।
  • কাঁচা লঙ্কা লাগবে ৪ থেকে ৫টি।
  • সর্ষের তেল লাগবে ২ থেকে ৩ চামচ। 
  • সেই সঙ্গে কালো জিরে লাগবে সামান্য পরিমাণে।
  • হলুদ গুঁড়ো লাগবে বেশ কিছুটা। 
  • নুন নিন স্বাদ মতো। 

ব্যস, এই কয়েকটি জিনিস জোগার করেই পেঁয়াজ পোস্ত রান্নার কাজটা শুরু করে দিন। 

কীভাবে বানাবেন? 

  • সবার প্রথমে ভাল করে ধুয়ে নিতে হবে পোস্ত। তারপর এটিকে মোটামুটি ৩০ মিনিট ভিজিয়ে রেখে দিন। তাহলেই কাজ হবে। 
  • এরপর পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা ও সামান্য নুন বেটে নিতে হবে। এক্ষেত্রে শিলনোড়ায় বেটে নিলেই সবথেকে ভাল হয়। তবে আপনি চাইলে মিক্সিতেও এটা বেটে নিতে পারেন। 
  • তারপর গ্যাস জ্বালিয়ে নিন। সেখানে কড়াই বসান। 
  • কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে। এই সময় একবারেই বেশি ভাজবেন না পেঁয়াজ। এটা যাতে লাল না হয়ে যায়, সেই দিকটায় খেয়াল রাখুন। 
  • অল্প সময় ভাজতেই দেখবেন পেঁয়াজ নরম হয়ে গিয়েছে। তারপর এতে বেটে রাখা পোস্ত দিয়ে দিন। 
  • এবার স্বাদমতো নুন ছড়িয়ে দিতে হবে। 
  • চাইলে একটু হলুদ দিতে পারেন। আবার চাইলে নাও দিতে পারেন। 
  • এগুলি দেওয়ার পর একটু নাড়িয়ে নিন। কিছুক্ষণ এই অবস্থায় রেঁধে নিন। 
  • এরপর পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করবে। তখনও অল্প অল্প করে নেড়ে যান।
  • পেঁয়াজ পোস্ত ঝুরঝুরে হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে ঘটি বাড়ির ঝাল ঝাল পেঁয়াজ পোস্ত।

চাইলে নামানোর পর এর উপর সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। তারপর গরম ভাতের সঙ্গে মাখিয়ে খান। হলফ করে বলতে পারি, এই স্টাইলে ঘটি বাড়ির ঝাল ঝাল পেঁয়াজ পোস্ত খেতে দারুণ লাগবে। 

 

 

Read more!
Advertisement
Advertisement