Advertisement

Jhinge Aloo Posto Recipe: ঘটিদের মতো ঝিঙে আলু পোস্ত বানানোর সিক্রেট রেসিপি, ভাতের সঙ্গে জমবে দারুণ

সহজেই ঘটিদের মতো ঝিঙে আলু পোস্ত বানিয়ে নিন। এই পদ বানাতে কী কী লাগবে? কীভাবে তৈরি করবেন? জেনে নিন দ্রুত। সেই মতো বাড়িতেই বানিয়ে নিন।

ঝিঙে আলু পোস্তর রেসিপিঝিঙে আলু পোস্তর রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2026,
  • अपडेटेड 3:17 PM IST
  • সহজেই ঘটিদের মতো ঝিঙে আলু পোস্ত বানিয়ে নিন
  • এই পদ বানাতে কী কী লাগবে?
  • কীভাবে তৈরি করবেন?

পোস্ত দিয়ে নানারকম সুস্বাদু পদ বানানোর কাজে ঘটি বাড়ির জুড়ি মেলা ভার। এই যেমন ঝিঙে আলু পোস্তর কথাই ধরুন। এই পদটি ঘটি বাড়ির মতো করে বানালে খেতে লাগবে দারুণ। বিশেষত, ভাতের সঙ্গে এই পদ হবে জমাটি। নিমেষে থালা শেষ করে দিতে পারবেন।

তবে মুশকিল হল, ঘটিরা কীভাবে এই পদ তৈরি করে, সেটা সবার জানা নেই। তাই অনেকেই বাড়িতে আন্দাজে এই পদ বানিয়েও তেমন একটা টেস্ট পান না। যদিও ভাল খবর হল, আজকের এই নিবন্ধে একবারে ঘটিদের স্টাইলে ঝিঙে আলু পোস্ত রান্না করার সিক্রেট রেসিপি জানাব। তারপর দ্রুত বানিয়ে নিন এই পদ। হলফ করে বলতে পারি, ঠিক ঠাক বানালে সবাই প্রশংসা করবেন। 

কী কী লাগবে?

  • ৪ থেকে ৫টি কচি ঝিঙে খোসা ছাড়িয়ে টুকরো করে নিন
  • ২টি মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিতে হবে
  • পোস্ত লাগবে ৩ থেকে ৪ টেবিল চামচ
  • কাঁচা লঙ্কা লাগবে ৫ থেকে ৬টি
  • সর্ষের তেল নিন ২ থেকে ৩ টেবিল চামচ
  • কালো জিরে লাগবে আধ চা চামচ
  • নুন নিন স্বাদমতো

এবার ঝিঙে আলু পোস্ত বানানোর পালা। 

রান্না করুন এভাবে

  • ঘটিদের মতো ঝিঙে আলু পোস্ত বানাতে চাইলে সবার প্রথমে আলু ও ঝিঙে একই মাপে কেটে নিতে হবে। চাইলে আলুটা একটু ডুমো ডুমো করে কেটে নিতে পারেন। 
  • এরপর একটি পাত্রে পোস্ত নিন। সেটা নুন ও কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে। 
  • তারপর কড়াইতে সর্ষের তেল গরম করুন। তাতে কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিন।
  • এবার সেই তেলেই কেটে রাখা আলু দিন। আলু হালকা ভেজে নিতে হবে। দেখবেন আলু যেন সেদ্ধ হয়ে যায়। 
  • তারপর কড়াইতে দিন ঝিঙে। দেখবেন কিছুক্ষণের মধ্যেই ঝিঙে থেকে জল বেরবে। তাই আলাদা করে জল দেবেন না।
  • এবার একটি থালা বা অন্য কিছু দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিন। এই সময় গ্যাসের আঁচ থাকবে মাঝারি। 
  • কিছুক্ষণ পর দেখবেন আলু ও ঝিঙে ভালভাবে সেদ্ধ হয়ে যাবে।
  • তারপর এতে দিতে হবে বেটে রাখা পোস্ত। একটু নেড়ে নিন। তবে পোস্ত দেওয়ার পর খুব বেশি সময় ফোটাবেন না। 
  • এবার পদটা গ্যাস থেকে যখন নামাবেন, ঠিক তার আগে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ও চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন। তারপর নামিয়ে ঢাকা দিয়ে রাখুন। ব্যস তৈরি হয়ে গেল ঘটি বাড়ির মতো ঝিঙে আলু পোস্ত। ভাত দিয়ে এই পদ লাগবে সেরার সেরা। 

 

Read more!
Advertisement
Advertisement