Advertisement

গোলাপ জাম, কালো জাম আর রসগোল্লার মেকিংয়ের ফারাক কী? অনেকেই জানেন না

গোলাপ জাম, কালোজাম এবং রসগোল্লা, ভারতীয় মিষ্টির জগতে এই তিনটির জনপ্রিয়তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। গোলাপ জাম তার নরম ও রসালো স্বাদের জন্য, কালোজাম গাঢ় রঙের জন্য এবং রসগোল্লা স্পঞ্জের মতো নরম গঠনের জন্য পরিচিত। পরেরবার সামনে এই তিন মিষ্টি থাকলে, তাদের মধ্যে আসল পার্থক্য সহজেই চিনে নিতে পারবেন।

গোলাপ জাম বনাম কালো জাম বনাম রসগোল্লা।গোলাপ জাম বনাম কালো জাম বনাম রসগোল্লা।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Nov 2026,
  • अपडेटेड 5:38 PM IST
  • ভারতীয় মিষ্টির রাজা গোলাপ জাম, কালোজাম এবং রসগোল্লা।
  • তিনটি মিষ্টির ফারাক জানেন না অনেকেই।

ভারতে মিষ্টির কথা উঠলেই প্রথমে মনে আসে গোলাপ জাম, রসগোল্লা এবং কালোজামের নাম। বিয়ে হোক, উৎসব হোক বা কোনও বিশেষ অনুষ্ঠান, এই তিন মিষ্টি ছাড়া যেন আনন্দের আয়োজন অসম্পূর্ণ। দেখতে অনেকটা একই রকম। তিনটির আকারই গোল এবং চিনির রসে ডুবিয়ে তৈরি করা হয়। কিন্তু জানেন কি, এই তিন মিষ্টি তৈরির উপকরণ, পদ্ধতি, রং এবং স্বাদ একে অপরের থেকে অনেকটাই আলাদা?

গুলাব জামুন বা গোলাপ জাম তার নরম ও রসালো স্বাদের জন্য বিখ্যাত। অন্যদিকে কালোজাম গাঢ় রং এবং হালকা ক্যারামেলের মতো স্বাদের জন্য পরিচিত। আর রসগোল্লা তৈরি হয় ছানা দিয়ে। স্পঞ্জের মতো নরম গঠন এবং রসে ভরা। গুলাব জামুন ও কালোজামের গঠনে মিল থাকলেও, দুটি তৈরির পদ্ধতিতে পার্থক্য রয়েছে। মিষ্টি খেতে যাঁরা ভালবাসেন, তাঁদের এই তিন মিষ্টির ফারাক জেনে রাখা প্রয়োজন। দেখে নেওয়া যাক, গুলাব জামুন, কালোজাম ও রসগোল্লা কীভাবে একে অপরের থেকে আলাদা।

কীভাবে তৈরি হয় গুলাব জামুন?

ভারতের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী মিষ্টি হল গুলাব জামুন। মাখা ক্ষীর বা খোয়া, ময়দা এবং সামান্য বেকিং সোডা দিয়ে এই মিষ্টি তৈরি করা হয়। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নরম মণ্ড তৈরি করে ছোট ছোট গোলাকার বল বানানো হয়। এরপর কম আঁচে ঘি বা তেলে সোনালি-বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেওয়া হয়। ভাজার পর সেই বলগুলি ডুবিয়ে রাখা হয় চিনির রসে। রসে এলাচ এবং গোলাপ জলও মেশানো হয়। এই মিষ্টি খেতে নরম এবং রসে ভরা থাকে।

কালোজামের রং এত গাঢ় কেন?

দেখতে অনেকটা গুলাব জামুনের মতো হলেও কালোজামের রং বেশ গাঢ়। খোয়া এবং ময়দার মতো দুধের উপকরণ দিয়েই এই মিষ্টি তৈরি করা হয়। গোলাপ জামের তুলনায় কালোজামকে বেশি সময় ধরে বা নির্দিষ্ট তাপমাত্রায় ভাজা হয়। ফলে এর বাইরের অংশ গাঢ় বাদামি, এমনকি প্রায় কালো রং হয়। এই প্রক্রিয়ার কারণেই কালোজামে হালকা ক্যারামেলের মতো স্বাদ তৈরি হয়। এর ভিতরে থাকে মিষ্টি পুরও।

Advertisement

রসগোল্লা কীভাবে তৈরি হয়?

গোলাপ জাম এবং কালোজামের তুলনায় রসগোল্লা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে তৈরি করা হয়। দুধ থেকে তৈরি ছানা দিয়েই এই মিষ্টি বানানো হয়। প্রথমে দুধের মধ্যে লেবুর রস বা ভিনিগার দিয়ে কাটিয়ে নেওয়া হয় দুধ। তারপর ছানা ছেঁকে নিয়ে ভাল করে মেখে ছোট ছোট গোলাকার বল তৈরি করা হয়। এরপর ফুটন্ত চিনির রসে দেওয়া হয় সেই বলগুলি। রসগোল্লা কিন্তু ভাজা হয় না। বরং চিনির রসে ফুটতে ফুটতেই ফুলে ওঠে। স্পঞ্জের মতো নরম হয়ে যায়। সাধারণত রসগোল্লার রং সাদা হয়। স্বাদে হালকা মিষ্টি এবং রসে ভরপুর।

তিন মিষ্টির মধ্যে মূল পার্থক্য কোথায়?

উপকরণের পার্থক্য

গোলাপ জাম তৈরি হয় খোয়া ও ময়দা দিয়ে।

কালোজামও খোয়া ও ময়দায় তৈরি।

রসগোল্লার প্রধান উপকরণ হল ছানা।

তৈরির পদ্ধতিতে পার্থক্য

গোলাপ জাম প্রথমে তেলে বা ঘিয়ে ভেজে তার পর চিনির রসে ডোবানো হয়।

কালোজাম তুলনামূলক বেশি সময় ধরে ভাজা হয়, যাতে তার রং গাঢ় হয়।

রসগোল্লা সরাসরি ফুটন্ত চিনির রসে দেওয়া হয়।

বিশেষত্বের পার্থক্য

গোলাপ জাম নরম ও রসালো।

কালোজামের রং গাঢ় এবং স্বাদে হালকা ক্যারামেলের ছোঁয়া থাকে।

রসগোল্লা সাদা, স্পঞ্জের মতো নরম এবং রসে ভরা।
 

Read more!
Advertisement
Advertisement