Advertisement

Hasher Mangso Vuna: গরম ভাতে অসাধারণ, আস্ত রসুন দিয়ে হাঁসের মাংসের ভুনা রেঁধে দেখুন এভাবে

গত কয়েকদিন ধরেই শীতের আমেজ গোটা বাংলা জুড়ে। নিম্নমুখী শহর কলকাতার তাপমাত্রাও। আর শীত যত গভীর হয়, বাঙালির রান্নাঘরের ঘ্রাণ তত প্রাণবন্ত হয়ে ওঠে। শীতের আমেজে খাবারের তালিকায় হাঁসের মাংসের জনপ্রিয়তা বরাবরই আলাদা। বিশেষ করে ধোঁয়া ওঠা গরম ভাত, পোলাওয়ের সঙ্গে আস্ত রসুন দিয়ে মাখো মাখো হাঁসের মাংস ভুনা হলে খাবারের স্বাদ যেন আরও বেড়ে যায়। ছুটির দিন কিংবা অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু এই পদ। রইল রেসিপি-

এই ঠান্ডায় জমিয়ে খান হাঁসের মাংসএই ঠান্ডায় জমিয়ে খান হাঁসের মাংস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Nov 2026,
  • अपडेटेड 5:08 PM IST

গত কয়েকদিন ধরেই শীতের আমেজ গোটা বাংলা জুড়ে। নিম্নমুখী শহর কলকাতার তাপমাত্রাও। আর শীত যত গভীর হয়, বাঙালির রান্নাঘরের ঘ্রাণ তত প্রাণবন্ত হয়ে ওঠে। শীতের আমেজে খাবারের তালিকায় হাঁসের মাংসের জনপ্রিয়তা বরাবরই আলাদা। বিশেষ করে ধোঁয়া ওঠা গরম ভাত, পোলাওয়ের সঙ্গে আস্ত রসুন দিয়ে মাখো মাখো হাঁসের মাংস ভুনা হলে খাবারের স্বাদ যেন আরও বেড়ে যায়। ছুটির দিন কিংবা অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু এই পদ। রইল রেসিপি-

উপকরণ-

  • হাঁসের মাংস (এক-দেড় কেজি)
  • পেঁয়াজ কুঁচি এক কাপ
  • পেঁয়াজ বেরেস্তা ২ কাপ
  • আদা বাটা ও রসুন বাটা ৫ টেবিল চামচ
  • ধনে গুঁড়ো ৩ চা চামচ
  • হলুদ গুঁড়ো ২ চা চামচ
  • লঙ্কা গুঁড়ো ৩ চা চামচ
  • জিরার গুঁড়ো দেড় চা চামচ
  • নারকেলের দুধ ১ কাপ
  • গরম মসলার গুঁড়ো ১ চা চামচ
  • ভিনেগার বা লেবুর রস ২ টেবিল চামচ
  • দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা পরিমাণমতো
  • নুন পরিমাণমতো
  • কাঠবাদাম পেস্ট আধা কাপ
  • আস্ত রসুন ৪-৫টা

প্রণালী
প্রথমে হাঁস পরিষ্কার করে ধুয়ে টুকরো করে কেটে নিন। হাঁসের মাংসে নিজস্ব একটি উগ্র গন্ধ থাকতে পারে। তাই রান্নার আগে মাংস ভালোভাবে ধুয়ে গরম জলে সামান্য হলুদ ও ভিনেগার দিয়ে ভাপিয়ে নিতে পারেন। ভিনেগার বা লেবুর রস দিয়ে মেখে ১০ মিনিট রাখুন। এরপর আবার ধুয়ে জল ঝরিয়ে রাখুন। গ্যাসে হাঁড়ি বসিয়ে তেল দিন। তেল গরম হলে তেজপাতা এলাচ, দারুচিনি দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে সব বাটা মসলা ও সব গুঁড়ো মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে মাংস দিয়ে নাড়াচাড়া করে ঢেকে নিন। এবার অল্প জল দিয়ে মাঝারি আঁচে মাংস ভালোভাবে আবার কষিয়ে নিন। এই সময় কয়েকটা আস্ত রসুন দিয়ে দিন। মাংস অর্ধেক হয়ে গেলে এতে নারকেল দুধ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে অল্প আঁচে ঢেকে দিন। মাংসের ঝোল গাঢ় হয়ে তেল ওপরে উঠে এলে তাতে ভাজা জিরে গুঁড়ো ও গরম মসলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিন। বাকি বেরেস্তা ওপরে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

Read more!
Advertisement
Advertisement