Advertisement

Sajne Fuler Bora Recipe: স্বাদও ফেরাবে সঙ্গে রোগ থেকেও বাঁচাবে, বসন্তে ডালভাতের পাতে রাখুন এই মুচমুচে বড়া

Sajne Fuler Bora Recipe: এই ফুল কেবল স্বাদের জন্য নয়, গুণে এটি এক ভাণ্ডার। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি১, বি২, বি৩ এবং সি। এছাড়াও এটি ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাসে ঠাসা।

স্বাদও ফেরাবে সঙ্গে রোগ থেকেও বাঁচাবে, বসন্তে ডালভাতের পাতে রাখুন এই মুচমুচে বড়াস্বাদও ফেরাবে সঙ্গে রোগ থেকেও বাঁচাবে, বসন্তে ডালভাতের পাতে রাখুন এই মুচমুচে বড়া
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 Mar 2026,
  • अपडेटेड 11:40 PM IST

Sajne Fuler Bora Recipe: দরজায় কড়া নাড়ছে বসন্ত। দিকে দিকে উঁকি দিচ্ছে পলাশ। কিন্তু ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণ কেবল দখিনা বাতাস আনে না, সঙ্গে আনে সর্দি-কাশি আর ভাইরাল জ্বরের প্রকোপ। আর এই সময়ের সবথেকে বড় ত্রাসের নাম ‘চিকেন পক্স’। তবে ভয় পাবেন না, মা-ঠাকুমাদের আমল থেকেই এই মরশুমি রোগের সেরা দাওয়াই লুকিয়ে আছে প্রকৃতির কাছেই। আধুনিক চিকিৎসাবিজ্ঞানও আজ বলছে  শরীরকে ভেতর থেকে সুরক্ষিত রাখতে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে বসন্তের শ্রেষ্ঠ মহৌষধ হল সজনে ফুল।

সজনে ফুল কেবল স্বাদের জন্য নয়, গুণে এটি এক ভাণ্ডার। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি১, বি২, বি৩ এবং সি। এছাড়াও এটি ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাসে ঠাসা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, পেটের গোলমাল মেটানো এবং ডায়াবিটিস রোগীদের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সজনে ফুল অদ্বিতীয়। পক্সের মতো ছোঁয়াচে রোগের হাত থেকে বাঁচতে ডায়েটে সজনে রাখা এখন কার্যত আবশ্যিক। সজনে ডাঁটার চচ্চড়ি তো অনেক খেয়েছেন, কিন্তু দুপুরের গরম ভাতের প্রথম পাতে যদি থাকে সজনে ফুলের মুচমুচে বড়া, তবে ভোজনরসিক বাঙালির খাওয়াটা হবে একেবারেই জম্পেশ।

কীভাবে বানাবেন এই বড়া?
উপকরণ: পরিষ্কার সজনে ফুল, বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আদাকুচি, কাঁচা লঙ্কাকুচি, ভাজা জিরে গুঁড়ো, কালো জিরে ও নুন।

প্রণালী: প্রথমে ফুলগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো ও কর্নফ্লাওয়ারের সঙ্গে আদা-লঙ্কাকুচি, কালো জিরে, ভাজা জিরে গুঁড়ো ও নুন মিশিয়ে অল্প জল দিয়ে একটি ঘন ব্যাটার বা গোলা তৈরি করুন। এবার জল ঝরানো ফুলগুলো ওই মিশ্রণে ভাল করে মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে ছোট ছোট বড়ার আকারে ছাড়ুন। লালচে ও মুচমুচে করে ভেজে তুলে নিলেই তৈরি সুস্বাদু সজনে ফুলের বড়া।

 

Read more!
Advertisement
Advertisement