Advertisement

Jeera Rice Recipe: ফ্রিজের ভাত ফেলবেন না, হিং-জিরে দিয়ে বানিয়ে ফেলুন ঝরঝরে জিরা রাইস

রাতে ভাত বেঁচে গিয়েছে? সকালে সেই ভাত দিয়ে কী করবেন, ভাবছেন? অনেকেই বাড়িতে ভাত-ভাজা বানান। আজ তেমনই একটি রেসিপি পাবেন। তবে ঠিক বাঙালি ভাত ভাজা নয়। উত্তর ভারতের কায়দায় স্পেশাল জিরা রাইস।

 উত্তর ভারতের কায়দায় স্পেশাল জিরা রাইস। উত্তর ভারতের কায়দায় স্পেশাল জিরা রাইস।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Oct 2026,
  • अपडेटेड 9:49 PM IST
  • রাতে ভাত বেঁচে গিয়েছে? সকালে সেই ভাত দিয়ে কী করবেন, ভাবছেন?
  • উত্তর ভারতের কায়দায় স্পেশাল জিরা রাইস।
  • সঙ্গে থাকুক রায়তা, আচার অথবা পছন্দের চাটনি।

রাতে ভাত বেঁচে গিয়েছে? সকালে সেই ভাত দিয়ে কী করবেন, ভাবছেন? অনেকেই বাড়িতে ভাত-ভাজা বানান। আজ তেমনই একটি রেসিপি পাবেন। তবে ঠিক বাঙালি ভাত ভাজা নয়। উত্তর ভারতের কায়দায় স্পেশাল জিরা রাইস। বাড়িতে থাকা সামান্য কিছু মশলা দিয়েই বানিয়ে ফেলতে পারেন হিং-জিরা রাইস। পেঁয়াজ, কাঁচালঙ্কা আর জিরের ফোড়নে ভাতের স্বাদ হবে দারুণ। রান্নার সময়ও লাগবে খুব কম। সকালের জলখাবার কিংবা দুপুরের খাবারে এই পদ পরিবেশন করতে পারেন। সঙ্গে থাকুক রায়তা, আচার অথবা পছন্দের চাটনি।

হিং-জিরা রাইস বানাতে কী কী লাগবে?
দু’কাপ রান্না করা ভাত, এক চা চামচ গোটা জিরে, এক চিমটে হিং, একটি মাঝারি পেঁয়াজ কুচি, দু’টি কাঁচালঙ্কা, এক চা চামচ আদা-রসুন বাটা, আধ চা চামচ হলুদ গুঁড়ো, আধ চা চামচ লঙ্কা গুঁড়ো, নুন স্বাদমতো, দু’টেবিল চামচ তেল বা ঘি এবং দু’টেবিল চামচ ধনেপাতা কুচি নিন। চাইলে সামান্য লেবুর রসও ব্যবহার করতে পারেন।

কীভাবে বানাবেন?
প্রথমে আগের দিনের ভাত ফ্রিজে রাখা থাকলে বার করে নিন। ভাত যেন ঝরঝরে থাকে। বড় বড় দলা থাকলে হাত দিয়ে আলাদা করে দিন।

এ বার কড়াইয়ে তেল বা ঘি গরম করুন। তাতে হিং ও গোটা জিরে দিন। জিরে ফুটতে শুরু করলে পেঁয়াজ কুচি ও চেরা কাঁচালঙ্কা দিয়ে ভাজুন। পেঁয়াজ হালকা সোনালি হলে আদা-রসুন বাটা মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন।

এর পর হলুদ, লঙ্কা গুঁড়ো ও নুন দিন। মশলা পুড়ে যাচ্ছে মনে হলে আঁচ কমিয়ে দিন। এ বার রান্না করা ভাত কড়াইয়ে ঢেলে দিন। হালকা হাতে নাড়ুন, যাতে ভাত ভেঙে না যায়। মশলার সঙ্গে ভাত ভাল ভাবে মিশিয়ে দু’মিনিট ঢাকা দিয়ে রাখুন।

শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। পছন্দ হলে কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন। ব্যস, তৈরি হিং-জিরা রাইস। গরম গরম পরিবেশন করুন। 

Read more!
Advertisement
Advertisement