Advertisement

Paporer Dalna Recipe: দিদিমার হাতের হারিয়ে যাওয়া সেই পাঁপড়ের ডালনা, মাছ-মাংসের স্বাদকে টেক্কা দেবে

মাসের শেষে পকেটের সঙ্গে ফ্রিজও ফাঁকা। বিশেষ সবজি পাতি পড়ে থাকে না। আর এমন সময়ে যা কিছু থাকে তাই দিয়েই কুড়িয়ে বাড়িয়ে রান্না করতে হয়। কোনও রকমে এক তরকারি ভাত বা ওয়ান পট মিল বানিয়ে খাওয়া হয়। যদি বাড়িতে কিছু না থাকে তাহলে পাঁপড় দিয়েই বানিয়ে নিতে পারেন এই তরকারি। গরম ভাতে খেতে লাগে খুব ভাল।

নিরামিষ দিনে আলু দিয়ে পাঁপড়ের তরকারিনিরামিষ দিনে আলু দিয়ে পাঁপড়ের তরকারি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Sep 2026,
  • अपडेटेड 2:54 PM IST

মাসের শেষে পকেটের সঙ্গে ফ্রিজও ফাঁকা। বিশেষ সবজি পাতি পড়ে থাকে না। আর এমন সময়ে যা কিছু থাকে তাই দিয়েই কুড়িয়ে বাড়িয়ে রান্না করতে হয়।  কোনও রকমে এক তরকারি ভাত বা ওয়ান পট মিল বানিয়ে খাওয়া হয়। যদি বাড়িতে কিছু না থাকে তাহলে পাঁপড় দিয়েই বানিয়ে নিতে পারেন এই তরকারি। গরম ভাতে খেতে লাগে খুব ভাল। আর পাঁপড় দিয়ে যে এত সুন্দর কারি হতে পারে তা না খেলে আপনি ধরতেই পারবেন না

আসলে পাঁপড় কার না প্রিয়! বাচ্চা-বুড়ো সবারই ভালো লাগে পাঁপড় খেতে। উৎসব-অনুষ্ঠান হোক বা ঘরোয়া খাওয়াদাওয়া, শেষ পাতে চাটনির সঙ্গে পাঁপড় না থাকলে সম্পূর্ণ হয় না বাঙালির ভোজন। সাধারণত পাঁপড় সেঁকে অথবা ভেজেই খাওয়া হয়। এবার ট্রাই করে দেখুন পাঁপড়ের ঝাল ঝাল তরকারি। গরম ভাতের সঙ্গে পাঁপড়ের এই তরকারি দারুণ লাগে খেতে! নিরামিষ এর দিনে মাছ মাংসের স্বাদকেও হার মানাতে পারে এই পদ!

উপকরণ

  • কয়েকটা পাঁপড়
  • ২-৩টে মাঝারি মাপের আলু
  • এক চিমটি হিং
  • গোটা জিরে
  • ১টা তেজপাতা
  • ২টো শুকনো লঙ্কা
  • আদা বাটা
  • কাঁচা লঙ্কা বাটা
  • টমেটো বাটা
  • হলুদ গুঁড়ো
  • লঙ্কা গুঁড়ো
  • ধনে গুঁড়ো
  • জিরে গুঁড়ো
  • কাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  • গরম মশলা গুঁড়ো
  • পরিমাণমতো সর্ষের তেল
  • স্বাদ অনুযায়ী নুন ও চিনি

তৈরির পদ্ধতি
প্রথমে পাঁপড়গুলো চার টুকরো করে তেলে ভেজে নিন। আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিন। তারপর আলুগুলো হালকা ভেজে নিন।ওই তেলেই গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করুন। তারপর আদা বাটা দিয়ে দিন। আদা বাটা একটু কষিয়ে লঞ্চ। বাটা আর টমেটো বাটা দিয়ে দিন। টমেটো গলে এলে সব গুঁড়ো মশলা একে একে দিয়ে দিন। এর সঙ্গে নুন, চিনি আর সামান্য জল দিয়ে মশলা কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে ভাজা আলুগুলো দিয়ে দিন। আরও কিছুক্ষণ কষান। তারপর এক কাপ মতো জল দিয়ে ঢাকা দিন। পাঁচ ছয় মিনিট ফুটতে দিতে হবে। আলু সেদ্ধ হয়ে গেলে পাঁপড়গুলো ছেড়ে দিতে হবে। পাঁপড় দেওয়ার পর আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। তারপর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement