Advertisement

Tok Doi Ice Cream: টক দই দিয়েই বানান আইসক্রিম! দোকানের চেয়ে সস্তা, স্বাদে দুর্দান্ত, উপকারীও

Homemade Curd Ice Cream Recipe: আইসক্রিম খেতে ভালবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু দোকানের আইসক্রিমের চিনি এবং ক্যালোরি নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। তার উপর নিয়মিত আইসক্রিম কিনলে খরচও কম নয়।

ঘরোয়া আইসক্রিম তৈরির মূল উপকরণ হল সাধারণ টক দই। ঘরোয়া আইসক্রিম তৈরির মূল উপকরণ হল সাধারণ টক দই।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Sep 2026,
  • अपडेटेड 9:51 PM IST
  • আইসক্রিম খেতে ভালবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
  • দোকানের আইসক্রিমের চিনি এবং ক্যালোরি নিয়ে অনেকেই চিন্তায় থাকেন।
  • এই ঘরোয়া আইসক্রিম তৈরির মূল উপকরণ হল সাধারণ টক দই।

Homemade Curd Ice Cream Recipe: আইসক্রিম খেতে ভালবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু দোকানের আইসক্রিমের চিনি এবং ক্যালোরি নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। তার উপর নিয়মিত আইসক্রিম কিনলে খরচও কম নয়। তাই বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন টক দইয়ের আইসক্রিম। খুব বেশি উপকরণ লাগবে না। বানানোও বেশ সহজ। খেয়ে ধরতেই পারবেন না যে এটি টক দই।

এই ঘরোয়া আইসক্রিম তৈরির মূল উপকরণ হল সাধারণ টক দই। প্রথমে টক দইটি পরিষ্কার সুতির কাপড়ে ঢেলে ছানার মতো করে বেঁধে নিতে হবে। কাপড়টি ভাল করে বেঁধে সারারাত ঝুলিয়ে রাখুন। এতে দইয়ের অতিরিক্ত জল বেরিয়ে যাবে। সকালে দেখবেন দই বেশ ঘন হয়ে গিয়েছে।

এবার সেই ঘন দই একটি পাত্রে নিন। তার সঙ্গে সামান্য মধু মেশান। মিষ্টি একেবারে কম রাখতে চাইলে মধুর পরিমাণও কমিয়ে দিতে পারেন। কেউ ক্যালোরি কম রাখার জন্য ক্যালোরি-ফ্রি সুইটনার ব্যবহার করতে পারেন। তবে তা ব্যবহার করার আগে প্যাকেটের নির্দেশ মেনে নেওয়াই ভাল।

এর পর দইয়ের সঙ্গে সামান্য ভ্যানিলা এসেন্স মেশান। বাজারে ছোট বোতলেই ভ্যানিলা এসেন্স পাওয়া যায়। দামও খুব বেশি নয়। সব উপকরণ একসঙ্গে ভাল করে ফেটিয়ে নিন। মিশ্রণটি যত মসৃণ হবে, আইসক্রিমের টেক্সচারও তত ভাল হবে।

এ বার পাত্রটি ফ্রিজে রেখে দিন। প্রায় ২ থেকে ৩ ঘণ্টা রাখলেই চলবে। খাওয়ার ঠিক আগে মিশ্রণটি ডিপ ফ্রিজে প্রায় ২০ মিনিট রাখতে পারেন। তবে এর বেশি সময় রাখবেন না। বেশি সময় ডিপ ফ্রিজে থাকলে দইয়ের আইসক্রিম শক্ত হয়ে যেতে পারে।

ব্যস, তৈরি ঘরোয়া টক দইয়ের আইসক্রিম। স্বাদ এবং টেক্সচারে অনেকটাই আইসক্রিমের মতো লাগবে। চাইলে এর সঙ্গে ড্রাই ফ্রুটস মেশাতে পারেন। বেদানা বা অন্য কোনও পছন্দের ফলও যোগ করা যায়।

স্বাদে বদল আনতে চাইলে রয়েছে আরও নানা উপায়। কেশর-পেস্তা ফ্লেভারের জন্য সামান্য জাফরান এবং পেস্তা কুচি মেশান। চকোলেটের স্বাদ চাইলে দইয়ের সঙ্গে কোকো পাউডার এবং অল্প চকোচিপস মিশিয়ে নিতে পারেন।

Advertisement

তবে একটি বিষয় মনে রাখা জরুরি। টক দইয়ের এই আইসক্রিম তুলনামূলক ভাবে হালকা হতে পারে, কিন্তু এতে মধু, চকোচিপস, ড্রাই ফ্রুটস বা অন্য মিষ্টি উপকরণ বেশি দিলে ক্যালোরির পরিমাণও বাড়বে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে উপকরণগুলি পরিমাণমতো ব্যবহার করাই ভাল।

Read more!
Advertisement
Advertisement