Advertisement

Too Much Salt in Food: রান্নায় বেশি নুন হয়ে গিয়েছে? রইল সামাল দেওয়ার ৪ উপায়

রান্না করতে গিয়ে কখনও কখনও ভুল করে বেশি নুন পড়ে যায়। বিশেষ করে ঝোল, ডাল বা তরকারিতে নুন বেশি হয়ে গেলে অনেকেই চাপে পড়ে যান।

 কয়েকটি সহজ কৌশল জানা থাকলে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। কয়েকটি সহজ কৌশল জানা থাকলে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Nov 2026,
  • अपडेटेड 3:33 PM IST
  • রান্না করতে গিয়ে কখনও কখনও ভুল করে বেশি নুন পড়ে যায়।
  • ঝোল, ডাল বা তরকারিতে নুন বেশি হয়ে গেলে অনেকেই চাপে পড়ে যান।

রান্না করতে গিয়ে কখনও কখনও ভুল করে বেশি নুন পড়ে যায়। বিশেষ করে ঝোল, ডাল বা তরকারিতে নুন বেশি হয়ে গেলে অনেকেই চাপে পড়ে যান। কয়েকটি সহজ কৌশল জানা থাকলে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। রান্নার স্বাদ পুরোপুরি নষ্ট না করেই সামলানো যায় অতিরিক্ত নুন। জেনে নিন চারটি ঘরোয়া উপায়।

১. আলু দিন
তরকারি বা ঝোলে নুন বেশি হয়ে গেলে একটি কাঁচা আলু বড় টুকরো করে কেটে দিন। কিছুক্ষণ রান্না হতে দিন। আলু রান্নার ঝোল ও কিছুটা নুন নিজের মধ্যে ধরে রাখতে পারে। তবে মনে রাখবেন, আলু দিলেই নুন পুরোপুরি উধাও হবে না। প্রয়োজনে ঝোলের পরিমাণও বাড়াতে হবে। রান্না শেষে আলুর টুকরো তুলে নিতে পারেন।

২. ঝোলের পরিমাণ বাড়িয়ে দিন
ডাল বা তরকারিতে নুন বেশি হলে অল্প গরম জল মিশিয়ে নিতে পারেন। তবে শুধু জল দিলেই হবে না। স্বাদ ঠিক রাখতে প্রয়োজন অনুযায়ী সামান্য নুন ছাড়া অন্যান্য মশলা ও উপকরণও বাড়াতে হবে। এতে খাবারে নুনের ঘনত্ব কমবে। তবে অতিরিক্ত জল দিলে রান্নার স্বাদ পাতলা হয়ে যেতে পারে।

৩. টক কিছু দিয়ে দিন
অতিরিক্ত নোনতা স্বাদ সামলাতে লেবুর রস, টম্যাটো বা সামান্য তেঁতুল ব্যবহার করতে পারেন। টক স্বাদ নোনতা ভাবের তীব্রতা কিছুটা কম অনুভব করাতে সাহায্য করে। তবে একসঙ্গে বেশি টক উপকরণ দেবেন না। অল্প অল্প করে মিশিয়ে স্বাদ পরীক্ষা করুন। বিশেষ করে মাছের ঝোল বা ডালে এই কৌশল কাজে আসতে পারে।

৪. দই বা নারকেলের দুধ মেশান
ঘন গ্রেভি বা মাংসের ঝোলে সামান্য দই কিংবা নারকেলের দুধ মেশানো যেতে পারে। এতে খাবারের স্বাদ ও ঘনত্বের ভারসাম্য ফিরতে পারে। তবে সব রান্নায় এই উপকরণ মানাবে না। দই দিলে আঁচ কমিয়ে নাড়তে হবে, যাতে দই কেটে না যায়। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement