Advertisement

Aloo Chokha Recipe: আলু চোখার স্বাদ বাড়বে বহুগুণ, মেশাতে হবে মাত্র দুটি জিনিস, জানুন কী কী?

Aloo Chokha Recipe in Bengali: আলু চোখা তৈরি করা খুবই সহজ। সেই কারণে প্রায় প্রতিটি বাড়িতেই আলু চোখা অত্যন্ত জনপ্রিয়। তবে অনেকেই জানেন না, আলু চোখা কত সহজে টেস্টি ভাবে তৈরি করা যায়।

আলু চোখার স্বাদ বাড়বে বহুগুণ, মেশাতে হবে মাত্র দুটি জিনিসআলু চোখার স্বাদ বাড়বে বহুগুণ, মেশাতে হবে মাত্র দুটি জিনিস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Nov 2026,
  • अपडेटेड 12:44 PM IST
  • বাঙালির খাবারের পাতে গরম ভাত কিংবা রুটির সঙ্গে আলু চোখা থাকলে খাওয়ার মজা যেন অনেকটা বেড়ে যায়।
  • খুব সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায় এই আলু চোখা।
  • তবে সামান্য দু'টি জিনিস মিশিয়ে নিলেই আলু চোখার স্বাদ হয়ে উঠতে পারে আরও জমজমাট।

বাঙালির খাবারের পাতে গরম ভাত কিংবা রুটির সঙ্গে আলু চোখা থাকলে খাওয়ার মজা যেন অনেকটা বেড়ে যায়। খুব সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায় এই আলু চোখা। তবে সামান্য দু'টি জিনিস মিশিয়ে নিলেই আলু চোখার স্বাদ হয়ে উঠতে পারে আরও জমজমাট। কী সেই দুটি উপকরণ? পেঁয়াজ ভাজা আর ম্যাগি মশালা।

আলু চোখা তৈরি করতে প্রথমে কয়েকটি আলু ভাল করে সেদ্ধ করে নিতে হবে। এরপর আলুর খোসা ছাড়িয়ে একটি পাত্রে নিয়ে ভালো করে মেখে নিন। খেয়াল রাখবেন, আলুর মধ্যে যেন কোনও বড় দানা না থাকে।

আসল কাজ করুন

এবার কড়াইয়ে সামান্য সরষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজ হালকা বাদামি ও মুচমুচে হয়ে এলে নামিয়ে রাখুন। এই পেঁয়াজ ভাজাই আলু চোখায় এনে দেবে বাড়তি স্বাদ ও সুন্দর একটা গন্ধ।

এবার মাখা আলুর মধ্যে পেঁয়াজ ভাজা মিশিয়ে দিন। তার সঙ্গে যোগ করুন অল্প ম্যাগি মশালা। সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আলু চোখা।

ইচ্ছা হলে স্বাদ বাড়াতে সামান্য কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা এবং অল্প সরষের তেলও মেশাতে পারেন। তবে পেঁয়াজ ভাজা ও ম্যাগি মশালার সংমিশ্রণই এই সাধারণ পদে এনে দেবে অন্যরকম স্বাদ।

গরম ভাত, ডাল কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন এই আলু চোখা। অল্প উপকরণে, কম সময়ে তৈরি এই পদ রোজকার খাবারের স্বাদ বদলে দিতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement