Advertisement

Mumbai Famous Bhel Puri Recipe: সময় লাগে ঠিক ১০ মিনিট, বাড়িতেই বানিয়ে নিন মুম্বই স্টাইলে ভেলপুরি

Bhel Puri Recipe: রাস্তায় বেরোলে ভেলপুরি দেখলে জিভে জল আসে না এমন হয়তো খুব কম মানুষের হয়। ভেলপুরি এমন একটি জলখাবার যা যেকোনও সময় খাওয়া যায়। লোকেরা সন্ধ্যার চায়ের সঙ্গে এটি খেতে ভালোবাসে। ভেলপুরির স্বাদ ঝাল, মিষ্টি এবং টক ধরনের হয়। এতে সবজি যোগ করলে স্বাদ আরও বেড়ে যায়। আপনিও এই মিশ্র স্বাদের জলখাবারটি বাড়িতে তৈরি করতে পারেন। খেতে ইচ্ছে হলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন ভেলপুরি।

বাড়িতেই বানিয়ে ফেলুন ভেলপুরিবাড়িতেই বানিয়ে ফেলুন ভেলপুরি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Nov 2026,
  • अपडेटेड 5:29 PM IST

Bhel Puri Recipe: ভেলপুরির নাম শুনলেই অনেকের মুখে জল চলে আসে। ভেলপুরির ঝাল, মিষ্টি এবং টক স্বাদ সত্যিই অসাধারণ। এই কারণেই ছোট-বড় সবাই এটি খুব আনন্দের সঙ্গে উপভোগ করে। ভেলপুরি এখনকার একটি বিখ্যাত স্ট্রিট ফুড। মুম্বই ভেলপুরি দেশজুড়ে বেশ জনপ্রিয়।  খিদে পেলে এবং সুস্বাদু কিছু খেতে ইচ্ছে করলে, ভেলপুরি দারুণ বিকল্প হতে পারে। এই সুস্বাদু ভেলপুরি তৈরি করাও বেশ সহজ। আপনিও যদি ভেলপুরি পছন্দ করেন, তবে এই রেসিপির সাহায্যে সহজেই  তৈরি করতে পারবেন। ভেলপুরিতে সবজি যোগ করলে এর স্বাদ আরও বেড়ে যায়। আপনি যদি আগে কখনও বাড়িতে ভেলপুরি না বানিয়ে থাকেন, তবে এই রেসিপিটি আপনার জন্য খুব উপকারী হতে পারে। কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে আপনি সুস্বাদু মুম্বই-স্টাইলের ভেলপুরি তৈরি করতে পারবেন।

ভেলপুরি তৈরির উপকরণ:

  • মুড়ি – ৪ কাপ
  • মিহি করে কাটা পেঁয়াজ – ১/২ কাপ
  • মিহি করে কাটা টমেটো – ১/২ কাপ (ঐচ্ছিক)
  • সেদ্ধ আলু – ১টি
  • সবুজ চাটনি – ১/২ কাপ
  • খেজুর-তেঁতুলের চাটনি – ৩/৪ কাপ
  • রসুনের চাটনি – ২ টেবিল চামচ
  • সবুজ ধনে পাতা – ১/৪ কাপ
  • কুচনো কাঁচা লঙ্কা – ১ চা চামচ
  • চাট মসলা – ১.৫ চা চামচ
  • লেবুর রস – ২ চা চামচ
  • কাঁচা আমের টুকরো – ১ টেবিল চামচ
  • পাপড়ি – ১/২ কাপ
  • সেও ভাজা  – ১ কাপ
  • ভাজা মসলাযুক্ত ছোলার ডাল – ১ টেবিল চামচ
  • নুন – স্বাদমতো

প্রণালী
ভেলপুরি বানানোর জন্য, প্রথমে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এবং ধনে পাতা ছোট ছোট করে কেটে নিন। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিন। সবুজ চাটনি এবং খেজুর-তেঁতুলের চাটনি আগে থেকে তৈরি করে রাখুন। একটি গভীর তলার পাত্রে মুড়ি দিন। তারপর, মিহি করে কাটা পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা এবং ধনে পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।  তেঁতুলের চাটনি ও পুদিনা-ধনেপাতার চাটনি দিয়ে তার সঙ্গে চাট মশলা, সামান্য লঙ্কার গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, নুন ও লেবুর রস দিয়ে আবার খুব ভাল করে মিশিয়ে নিতে হবে৷ উপরে একটু সেও ও ধনেপাতা ছড়িয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন। খেয়াল রাখবেন, ভেলপুরি সবসময় খাওয়ার ঠিক আগে মেশাতে হবে নাহলে মুড়ি নরম হয়ে যাবে। বেশি ক্রিস্পি চাইলে শেষে একটু চিঁড়া ভাজা বা চানাচুর দিতে পারেন৷

Read more!
Advertisement
Advertisement