Advertisement

How to Make Chandrakala Sweet: ভেতরে ঢাসা খোয়া আর নারকেলের পুর,বাড়িতেই হবে দোকানের মতো চন্দ্রকলা, রেসিপি রইল

How to Make Chandrakala Mithai: দীপাবলিতে বাড়িতে অনেক মিষ্টি কেনা হয়, কিন্তু এইবার আপনি খোয়া এবং ড্রাই ফ্রুট ব্যবহার করে উত্তর ভারতের বিখ্যাত চন্দ্রকলা মিষ্টিটি বাড়িতেই তৈরি করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক বাড়িতে চন্দ্রকলা তৈরির সহজ রেসিপি।

দীপাবলিতে  মিষ্টিমুখ করুন বাড়িতে বানানো চন্দ্রকলা দিয়েদীপাবলিতে মিষ্টিমুখ করুন বাড়িতে বানানো চন্দ্রকলা দিয়ে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2026,
  • अपडेटेड 5:12 PM IST

How to Make Chandrakala: ঘরে মিষ্টির সুগন্ধ না থাকলে দীপাবলি হয় নাকি? এই বিশেষ উপলক্ষে বাড়িতে নানা ধরনের খাবার ও মিষ্টি তৈরি করা হয়। এই দীপাবলিতে আপনিও যদি বাজার থেকে মিষ্টি না কিনে বাড়িতে বিশেষ কিছু বানাতে চান, তাহলে চন্দ্রকলা  তৈরি করতে পারেন।

উত্তর ভারতের অন্যতম ঐতিহ্যবাহী মিষ্টি চন্দ্রকলা, এর স্বাদ ও তৈরির পদ্ধতি একে অনন্য করে তুলেছে। এর ভেতরে খোয়া, বাদাম, কাজু, কিশমিশ এবং নারকেলের পুর ভরা থাকে। একে ঘিতে সোনালি করে ভেজে তারপর জাফরান ও এলাচ মেশানো সিরাপে ডুবিয়ে রাখা হয়। বাইরে মুচমুচে আর ভেতরে নরম হওয়ায় এই মিষ্টিটি ছোট থেকে বড়, সকলেরই খুব পছন্দের। চলুন, বাড়িতে এটি তৈরির একটি সহজ রেসিপি জেনে নেওয়া যাক।

চন্দ্রকলা তৈরির উপকরণ
পুর তৈরি করতে:
১ টেবিল চামচ ঘি
২ টেবিল চামচ কুচানো বাদাম
২ টেবিল চামচ কুচানো কাজু
২ টেবিল চামচ কোরানো নারকেল
২ টেবিল চামচ কিশমিশ
১ কাপ মাওয়া বা খোয়া

ময়দা মাখার জন্য:
২ কাপ ময়দা
২ টেবিল চামচ ঘি
এক চিমটি বেকিং পাউডার
এক চিমটি নুন
প্রয়োজনমতো জল
ঘি বা তেল

সিরা তৈরি করতে:
১ কাপ চিনি
আধা কাপ জল
এক-চতুর্থাংশ চা চামচ এলাচ গুঁড়ো
জাফরান বা কেশর

চন্দ্রকলা মিষ্টি তৈরির পদ্ধতি
প্রথমে পুর তৈরি করে নিন

একটি প্যানে ঘি গরম করুন। এতে কুচানো বাদাম, কাজু, কোরানো নারকেল এবং কিশমিশ দিয়ে হালকা করে ভাজুন। খোয়া দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে রান্না করুন। মিশ্রণটি মসৃণ হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিন।

চন্দ্রকলার জন্য ময়দা মাখুন
একটি বড় পাত্রে ময়দা, ঘি, বেকিং পাউডার এবং নুন নিয়ে ভালোভাবে মেশান। অল্প অল্প করে জল দিয়ে মেখে একটি শক্ত ও মসৃণ মণ্ড তৈরি করুন। মণ্ডটি ঢেকে প্রায় ২০ মিনিটের জন্য রেখে দিন।

চন্দ্রকলার আকৃতি তৈরি করুন
এবার ময়দা থেকে ছোট ছোট বল তৈরি করে গোল করে বেলে নিন। একটি গোল লুচির উপর খোয়া ও ড্রাই ফ্রুটের পুর জিন। কিনারা বরাবর সামান্য জল ব্রাশ করে উপরে আরেকটি গোল লুচি বসিয়ে দিন। কিনারাগুলো ভালোভাবে আটকে দিন, যাতে ভাজার সময় পুর বাইরে বেরিয়ে না আসে।

Advertisement

ঘি-তে সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভাজুন
একটি প্যানে ঘি বা তেল গরম করুন। আগে থেকে তৈরি করে রাখা চন্দ্রকলা দিন এবং কম থেকে মাঝারি আঁচে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। খেয়াল রাখবেন যেন বেশি আঁচে ভাজা না হয়, কারণ এতে বাইরের অংশ খুব দ্রুত বাদামী হয়ে যাবে এবং ভেতরটা ঠিকমতো ভাজা হবে না।

কেশরের সিরাপ তৈরি করুন
অন্য একটি পাত্রে চিনি ও জল গরম করুন। সিরা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করুন। এলাচ গুঁড়ো ও জাফরান  যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন।

চিনির সিরায় ডুবিয়ে প্রস্তুত করুন
এবার ভাজা চন্দ্রকলাগুলো গরম সিরায় ডুবিয়ে দুই থেকে তিন মিনিট ভিজতে দিন। তারপর তুলে নিন। সুস্বাদু চন্দ্রকলা মিষ্টি তৈরি। দীপাবলিতে আপনার অতিথিদের এটি পরিবেশন করুন।

Read more!
Advertisement
Advertisement