Advertisement

French Omelette Recipe: বাইরে নরম, ভেতরে তুলতুলে, মাত্র কয়েক মিনিটেই বানিয়ে ফেলুন পারফেক্ট ফ্রেঞ্চ অমলেট

অমলেট পছন্দ করেন না এরকম মানুষের সংখ্যা নেহাতই হাতে গোনা। অনেকেরই ভাতের পাতে কেমল অমলেট পেলেই চলে যায়। প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ এবং নৈশভোজ, সবেতেই খাওয়া যায় অমলেট। তবে খেতে খেতে একঘেয়ে লাগলে, অমলেটেও আনতে পারেন নতুনত্ব। তাতে খাবারের স্বাদ তো বাড়বেই, আবার রোজকার একঘেয়ে স্বাদও বদলাবে।

ফ্রেঞ্চ অমলেট তৈরির সহজ রেসিপিফ্রেঞ্চ অমলেট তৈরির সহজ রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Nov 2026,
  • अपडेटेड 6:00 PM IST

তবে খেতে খেতে একঘেয়ে লাগলে, অমলেটেও আনতে পারেন নতুনত্ব। তাতে খাবারের স্বাদ তো বাড়বেই, আবার রোজকার একঘেয়ে স্বাদও বদলাবে।

ডিম প্রোটিনের ভাল উৎস। প্রোটিন গ্রহণ বাড়ানোর ক্ষেত্রে, মানুষ প্রায়শই তাদের খাদ্যতালিকায় ডিম রাখে। বিশেষ করে যারা জিমে যান, তারা তাদের দৈনন্দিন খাদ্যতালিকায় ডিম রাখেন। কিন্তু আপনি যদি শুধু ডিম সেদ্ধ করে অমলেট খেতে খেতে বিরক্ত হয়ে যান, তবে এই বিশেষ রেসিপি জেনে নিন।  মাত্র ৩০ সেকেন্ডে বানিয়ে নিতে পারেন বাইরে থেকে মুচমুচে এবং ভিতরে নরম ফ্রেঞ্চ অমলেট। 

ফ্রেঞ্চ অমলেট কীভাবে বানাবেন?
উপকরণ-

  • ২টি বড় ডিম
  • ৪টি বড় ডিমের সাদা অংশ,
  • ফ্যাট-ফ্রি দুধ, ১/৪ কাপ
  • নুন, ১/৮ চা চামচ
  • গোলমরিচ, ১/৮ চা চামচ
  • পুরোপুরি সেদ্ধ করা হ্যাম, ১/৪ কাপ
  • কুচনো পেঁয়াজ, ১ টেবিল চামচ
  • কুচনো কাঁচা লঙ্কা, ১ টেবিল চামচ
  • গ্রেট করা কম ফ্যাটযুক্ত চেডার চিজ, ১/৪ কাপ

ফ্রেঞ্চ অমলেট তৈরির পদ্ধতি 
প্রথমে ডিম, ডিমের সাদা অংশ, দুধ, নুন এবং গোলমরিচ একসঙ্গে মিশিয়ে নিন। মাঝারি আঁচে একটি প্যান বসিয়ে তাতে তেল দিন। প্যানে ডিমের ফেটিয়ে রাখা মিশ্রণটি ঢেলে দিন। ভাজা হয়ে গেলে বাকি উপকরণ দিয়ে আড়াআড়ি ভাঁজ করে নিন অমলেট। অমলেটটি এখন পরিবেশনের জন্য প্রস্তুত। ফ্রেঞ্চ অমলেট বাদামি করে ভাজা হয় না। বরং হলদে ভাব থাকলে তবেই তাকে আদর্শ রান্না বলে ধরা হয়। গরম গরম পরিবেশন করুন।

Read more!
Advertisement
Advertisement