Advertisement

Alu Kachouri Recipe: আলু কচুরি ভাঙবে না, সুস্বাদু হবে দোকানের মতোই; ঘরেই বানান এভাবে

সাধারণ উপকরণ দিয়ে বাড়িতেই খুব সহজে এবং ঝটপট বানিয়ে নেওয়া যায় এই জিভে জল আনা সুস্বাদু খাবারটি। কেবল চায়ের সঙ্গেই নয়, গরম গরম আলুর তরকারি বা চাটনির সঙ্গেও এই কচুরি খেতে দারুণ লাগে।

Alu Kachouri Recipe: আলু কচুরি ভাঙবে না, সুস্বাদু হবে দোকানের মতোই; ঘরেই বানান এভাবেAlu Kachouri Recipe: আলু কচুরি ভাঙবে না, সুস্বাদু হবে দোকানের মতোই; ঘরেই বানান এভাবে
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Jul 2026,
  • अपडेटेड 11:44 PM IST

আকাশ মেঘলা করে ঝমঝমিয়ে বৃষ্টি নামলেই বাঙালির মন কেমন যেন চপ, সিঙাড়া বা গরম গরম ভাজাভুজির জন্য আনচান করে ওঠে। এই বর্ষার মরশুমে বিকেলের আড্ডায় যদি চায়ের কাপের সঙ্গে থাকে মুচমুচে খাস্তা আলু কচুরি, তাহলে তো আর কোনো কথাই নেই। সাধারণ উপকরণ দিয়ে বাড়িতেই খুব সহজে এবং ঝটপট বানিয়ে নেওয়া যায় এই জিভে জল আনা সুস্বাদু খাবারটি। কেবল চায়ের সঙ্গেই নয়, গরম গরম আলুর তরকারি বা চাটনির সঙ্গেও এই কচুরি খেতে দারুণ লাগে।

এই মুচমুচে আলু কচুরি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে তাতে পরিমাণমতো নুন, সামান্য জোয়ান এবং ময়ান দেওয়ার জন্য কিছুটা তেল বা ঘি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে একটা নরম মণ্ড তৈরি করতে হবে এবং সেটি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার ভেতরে দেওয়ার পুর তৈরি করার জন্য প্রথমে আলু সেদ্ধ করে ভালো করে মেখে নিতে হবে। একটি কড়াইতে সামান্য তেল গরম করে তাতে জিরে, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, আমচুর পাউডার, গরম মশলা এবং লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা হালকা কষিয়ে নিতে হবে। মশলার গন্ধ বেরোলে মেখে রাখা আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুর নামিয়ে ঠান্ডা করতে হবে।

সবশেষে মেখে রাখা ময়দার মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। প্রত্যেকটি লেচির মাঝখানে আঙুল দিয়ে গর্ত করে আলুর পুর ভরে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এরপর হাতের তালু দিয়ে চেপে বা হালকা হাতে বেলে নিয়ে কড়াইতে ডুবো তেলে মাঝারি আঁচে উল্টেপাল্টে ভেজে নিতে হবে। কচুরিগুলো যখন লালচে এবং ফুলকো হয়ে উঠবে তখন তেল ছেঁকে তুলে নিলেই তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো ক্রিস্পি আলু কচুরি। পরিবারের সবাইকে সারপ্রাইজ দিতে আজই ট্রাই করুন এই সহজ রেসিপি।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement