Advertisement

Gurer Jilipi Recipe: রথের গুড়ের জিলিপি বানান বাড়িতেই, শর্টকাট সহজ রেসিপি

মিষ্টি খেতে ভালবাসেন অনেকেই। বাড়িতেই বানিয়ে ফেলুন গুড়ের জিলিপি। বাইরে কুরকুরে, ভিতরে গুড়ের মিষ্টি রসে ভরা এই জিলিপির স্বাদ একেবারে আলাদা।

গুড়ের জিলিপির রেসিপিগুড়ের জিলিপির রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Sep 2026,
  • अपडेटेड 1:43 PM IST
  • মিষ্টি খেতে ভালবাসেন সকলেই।
  • খুব সহজেই বাড়িতে বানান গুড়ের জিলিপি।

কুরকুরে আর রসে টইটম্বুর জিলিপির নাম শুনলেই জিভে জল চলে আসে। নানা ধরনের জিলিপি নিশ্চয়ই খেয়েছেন। তবে রথে গুড়ের জিলিপির ব্যাপারটাই আলাদা। বাইরে কুরকুরে, ভিতরে রসে ভরা এই জিলিপির স্বাদ লেখায় বর্ণনা করা যাবে না। গুড়ের জিলিপি খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। এর জন্য প্রয়োজন ময়দা, গমের আটা, টক দই এবং গুড়। তাহলে দেখে নেওয়া যাক, বাড়িতে কীভাবে তৈরি করবেন সুস্বাদু ও কুরকুরে গুড়ের জিলিপি। 

উপকরণ: ১ কেজি ময়দা, ২০০ গ্রাম গমের আটা, ১ লিটার টক দই, ২ কেজি গুড়, প্রয়োজনমতো জল, জিলিপি ভাজার জন্য ঘি।

গুড়ের জিলিপি কীভাবে বানাবেন?

গুড়ের জিলিপি বানানোর জন্য প্রথমে একটি বড় পাত্রে ময়দা ও গমের আটা নিন। এর মধ্যে টক দই দিয়ে ভাল করে মিশিয়ে নিন। প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে জল দিয়ে একটি ঘোল তৈরি করুন। খেয়াল রাখবেন, ঘোল যেন খুব ঘন বা খুব পাতলা না হয়।

এবার পাত্রটি ঢেকে প্রায় ১২ ঘণ্টা রেখে দিন।  ১২ ঘণ্টা পরে ঘোলটি ভাল করে ফেটিয়ে নিন। 

অন্য একটি কড়াইয়ে গুড় দিয়ে তাতে প্রয়োজনমতো অল্প জল মেশান। মাঝারি আঁচে ফুটিয়ে গুড়ের রস তৈরি করুন। তবে রস যেন খুব বেশি ঘন না হয়ে যায়।


একটি সাদা কাপড় নিন। নীচের দিকে ছোট একটি ফুটো করুন।

এবার একটি কড়াইয়ে ঘি গরম করুন। জিলিপি বানানোর জন্য একটা 

এবার গরম ঘিয়ের মধ্যে গোল গোল করে ঘুরিয়ে জিলিপি তৈরি করুন। দু'দিক ভাল করে ভেজে সোনালি ও কুরকুরে করে নিন।

জিলিপি ভাজার পরই সেগুলি গুড়ের রসে দিয়ে দিন। প্রায় ৫-১০ মিনিট রসে জিলিপিগুলি ডুবিয়ে রাখুন। গুড়ের রস ভালভাবে জিলিপির ভিতরে ঢুকে যাবে।

এরপর গরম গরম পরিবেশন করুন গুড়ের জিলিপি। একেবারে দেশি স্বাদের এই মিষ্টি বাড়ির ছোট থেকে বড়, সকলেরই মন জয় করবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement