Advertisement

বাড়িতেই ঘি আর বরফ দিয়ে 2 মিনিটে বানান সাদা মাখন, শিখুন Homemade Makhan Recipe

গোপালের ভোগের জন্য ১০০ শতাংশ খাঁটি ও টাটকা সাদা মাখন বাড়িতেই বানাতে পারেন। দুধের সর ছাড়া শুধু দেশি ঘি দিয়ে ঝটপট সাদা মাখন তৈরির সহজ পদ্ধতিটা শিখে নিন। এজন্য লাগবে দেশি ঘি এবং বরফ। এই দুই উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারেন মাখন। সময় লাগবে মাত্র ২ মিনিট। মাখন হবে সুস্বাদু এবং খাঁটি। 

ঘরে মাখন তৈরির রেসিপিঘরে মাখন তৈরির রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Sep 2026,
  • अपडेटेड 12:37 PM IST
  • গোপালের ভোগের জন্য মাখন বানান বাড়িতেই।
  • রইল সহজ উপায়।

আজ, শুক্রবার জন্মাষ্টমী। দেশজুড়ে মহাসমারোহে উদযাপিত হচ্ছে গোপালের জন্মোৎসব। সকলেই জানেন, কানাইয়ের অত্যন্ত প্রিয় মাখন। তাই মাখন-মিশ্রির ভোগ ছাড়া জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ। কিন্তু বাজারের  মাখনে থাকতে পারে ভেজাল উপাদান। তাই বাড়িতেই বানিয়ে নিতে পারেন সাদা মাখন।

ভোগের জন্য ১০০ শতাংশ খাঁটি ও টাটকা সাদা মাখন বাড়িতেই বানাতে পারেন। দুধের সর ছাড়া শুধু দেশি ঘি দিয়ে ঝটপট সাদা মাখন তৈরির সহজ পদ্ধতিটা শিখে নিন। এজন্য লাগবে দেশি ঘি এবং বরফ। এই দুই উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারেন মাখন। সময় লাগবে মাত্র ২ মিনিট। মাখন হবে সুস্বাদু এবং খাঁটি। 

গোপালের পছন্দের ১০০ শতাংশ খাঁটি, টাটকা এবং ক্রিমি মাখন ভোগ তৈরি করতে উপকরণ লাগবে 

খাঁটি দেশি ঘি: ১ কাপ
বরফের টুকরো: ৫-৬টি
ঠান্ডা জল: আধ কাপ
মিশ্রি: ২-৩ টেবিল চামচ (গুঁড়ো করে নেওয়া)
তুলসী পাতা: ভোগে দেওয়ার জন্য

কীভাবে বানাবেন

ঘি ও বরফ মেশান: প্রথমে একটি বড় ও চওড়া পাত্রে ঘরের তাপমাত্রায় রাখা ১ কাপ দেশি ঘি নিন। ঘি যেন গলানো না থাকে। এবার তার মধ্যে ৫-৬টি বরফের টুকরো দিয়ে দিন।

ঘি ফেটান: ডাল কাটার সাহায্যে ঘি ও বরফ একসঙ্গে দ্রুত ফেটাতে শুরু করুন। একই দিকে জোরে জোরে ফেটাতে হবে।

গঠনে বদল: বরফের সঙ্গে ঘি ফেটাতে থাকলে মাত্র ১-২ মিনিটের মধ্যেই ঘন হতে শুরু করবে ঘি। ধীরে ধীরে হলুদ রং বদলে একেবারে সাদা, ফ্লাফি এবং ক্রিমের মতো মাখনের টেক্সচার তৈরি হবে।

বরফ ও অতিরিক্ত জল বার করে নিন: ঘি যখন পুরোপুরি সাদা ও মাখনের মতো ক্রিমি হয়ে যাবে, তখন মাখনের মধ্যে থাকা গলে যাওয়া বরফের টুকরো এবং অতিরিক্ত জল সরিয়ে ফেলুন।

ঠান্ডা জলে ধুয়ে নিতে পারেন: এটা করতেই হবে, এমন নয়। চাইলে মাখনের মধ্যে সামান্য বরফ-ঠান্ডা জল দিয়ে হালকা হাতে ধুয়ে নিতে পারেন। অতিরিক্ত ঘি বেরিয়ে গিয়ে মাখন আরও হালকা ও টাটকা হবে।

Advertisement

মিশ্রি দিয়ে সাজিয়ে নিন: এবার সাদা মাখন একটি সুন্দর মাটির হাঁড়ি বা ছোট বাটিতে তুলে নিন। উপর থেকে গুঁড়ো করা মিশ্রি ছড়িয়ে দিন। উপরে দিন একটি তুলসীপাতা।
 

Read more!
Advertisement
Advertisement