Advertisement

How to Make Phulkopir Roast: বাজারে নতুন ফুলকপি, বানিয়ে নিন রেস্তোরাঁর স্টাইলে রোস্ট, খেতে দারুণ

গোটা বাংলাতেই এখন শীতের আমেজ। ধীরে ধীরে নামছে তাপমাত্রা। সেইসঙ্গে বাজারে শীতের সব্জি উঠতে শুরু করে দিয়েছে। ফুলকপিও পাওয়া যাচ্ছে দেদার। ডালনা-ঘণ্ট-চচ্চড়ি-ছেঁচকি— বাঙালির হেঁশেলে শীতের এই সব্জির কদর একটু বেশিই। বাজারে নতুন ওঠা ফুলকপি দিয়ে এবার রেস্তোরাঁর মতো টেস্টি রোস্ট বানিয়ে নিতে পারেন বাড়িতেই। রইল সহজ রেসিপি-

 এবার ফুলকপির রোস্ট বানিয়ে নিন এবার ফুলকপির রোস্ট বানিয়ে নিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2026,
  • अपडेटेड 5:37 PM IST

গোটা বাংলাতেই এখন শীতের আমেজ। ধীরে ধীরে নামছে তাপমাত্রা। সেইসঙ্গে বাজারে শীতের সব্জি উঠতে শুরু করে দিয়েছে। ফুলকপিও পাওয়া যাচ্ছে দেদার। ডালনা-ঘণ্ট-চচ্চড়ি-ছেঁচকি— বাঙালির হেঁশেলে শীতের এই সব্জির কদর একটু বেশিই। বাজারে নতুন ওঠা ফুলকপি দিয়ে এবার রেস্তোরাঁর মতো টেস্টি রোস্ট বানিয়ে নিতে পারেন বাড়িতেই। রইল সহজ রেসিপি-

উপকরণ:

  • ফুলকপি: ১টি মাঝারি সাইজের (বড় টুকরো করে কাটা)
  • পেঁয়াজ বাটা: ১ কাপ
  • আদা বাটা: ১ চা চামচ
  • রসুন বাটা: ১ চা চামচ
  • কাজুবাদাম বাটা বা চারমগজ বাটা: ২ টেবিল চামচ (গ্রেভি ঘন করার জন্য)
  • টক দই: ৩ টেবিল চামচ (ভালো করে ফেটানো)
  • টমেটো পেস্ট বা কুচি: ২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ
  • লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ (স্বাদমতো)
  • জিরে গুঁড়ো: ১ চা চামচ
  • ধনে গুঁড়ো: ১ চা চামচ
  • গরম মসলা গুঁড়ো: ১/২ চা চামচ
  • কাঁচা লঙ্কা: ৪-৫টি
  • তেজপাতা ও দারুচিনি-এলাচ: ২টি তেজপাতা, ২-৩টি ছোট এলাচ, ১ টুকরো দারুচিনি
  • ঘি বা তেল: রান্নার পরিমাণমতো (ঘি দিলে স্বাদ বেশি ভালো হয়)
  • নুন: স্বাদমতো
  • চিনি: সামান্য (স্বাদ ভারসাম্য করার জন্য)

রান্নার প্রণালী:
ফুলকপি ভাজা:

ফুলকপির ফুলগুলো একটু বড় আকারে কেটে ভালো করে ধুয়ে নিন। এরপর সামান্য হলুদ ও নুন মাখিয়ে হালকা ভাপ দিয়ে নিতে পারেন অথবা সরাসরি কড়াইতে তেল বা ঘিয়ে হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন।

মসলা কষানো:
এবার কড়াইতে তেল বা ঘি গরম করে তাতে তেজপাতা ও গরম মসলার ফোড়ন দিন। এরপর পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভাজুন। পেঁয়াজ নরম হলে আদা বাটা, রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিন।

 গুঁড়ো মসলা ও দই মেশানো:
কষানো মসলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য জল দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন যাতে তেল উপরে ভেসে ওঠে। এবার আঁচ কমিয়ে ফেটানো টক দই এবং কাজুবাদাম বাটা দিয়ে দ্রুত নাড়তে থাকুন, যেন দই ফেটে না যায়।

 ফুলকপি ও গ্রেভি:
মসলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে মসলার সঙ্গে আলতো হাতে মিশিয়ে নিন, যাতে ফুলকপি ভেঙে না যায়। টমেটো পেস্ট এবং পরিমাণমতো নুন ও সামান্য চিনি দিয়ে দিন।

দমে রান্না:
মসলার সঙ্গে ফুলকপি ভালোমতো কষানো হলে মৃদু আঁচে সামান্য গরম জল দিয়ে ঢেকে দিন। ফুলকপি সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হয়ে এলে ওপর থেকে কাঁচা লঙ্কা ও গরম মসলা গুঁড়ো ছড়িয়ে ১০ মিনিট আঁতে রাখুন। চমৎকার ঘ্রাণ ছড়ালে নামিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুন দারুণ স্বাদের ফুলকপির রোস্ট!
এটি পোলাও, ফ্রাইড রাইস কিংবা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement