Advertisement

Onion Sattu Pakoda: বেসন ভুলে যান! ছাতু-পেঁয়াজ দিয়েই তৈরি হবে টেস্টি মুচমুচে পকোড়া

Onion Pakoda Recipe Bengali: বর্ষাকালে সন্ধ্যায় চা, মুড়ির সঙ্গে তেলেভাজা খাওয়ার মজাই আলাদা। আর সেই তেলেভাজা যদি নতুন পদ্ধতিতে বাড়িতে বানানো হয়,

ছাতু-পেঁয়াজ দিয়েই তৈরি হবে টেস্টি মুচমুচে পকোড়াছাতু-পেঁয়াজ দিয়েই তৈরি হবে টেস্টি মুচমুচে পকোড়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Oct 2026,
  • अपडेटेड 2:56 PM IST
  • গত কয়েক দশক ধরে বাঙালির স্ন্যাকস হিসেবে জনপ্রিয় রয়েছে পকোড়া-চপ।
  • বর্ষাকালে সন্ধ্যায় চা-এর সঙ্গে তেলেভাজায় কামড় দেওয়ার মৌজই আলাদা।
  • ছাতু ও পেঁয়াজ দিয়ে পকোড়া বানাতে পারেন।

বাঙালি সন্ধে হলেই তেলেভাজায় মজে। গত কয়েক দশক ধরে বাঙালির স্ন্যাকস হিসেবে জনপ্রিয় রয়েছে পকোড়া-চপ। বর্ষাকালে সন্ধ্যায় চা-এর সঙ্গে তেলেভাজায় কামড় দেওয়ার মৌজই আলাদা। তবে দোকানের তেলেভাজা নিয়মিত খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই বাড়িতে তেলেভাজা একটি সেফ অপশন।   সাধারণত, বাড়িতে বেসন এবং পেঁয়াজের পকোড়া তৈরি করা হয়। কিন্তু যদি এটা একঘেয়েমি হয়ে যায়, তবে ছাতু ও পেঁয়াজ দিয়ে পকোড়া বানাতে পারেন।

ছাতু ও পেঁয়াজের তৈরি এই পকোড়াগুলি বাইরে মুচমুচে এবং ভিতরে নরম হয়। এগুলো তৈরি করতে বেশি সময়ও লাগে না। আর একবার তৈরি হলেই চায়ের সঙ্গে সন্ধ্যা জমাতে চা-পকোড়া জুটির জুড়ি মেলা ভার।

ছাতু-পেঁয়াজ পকোড়া তৈরির উপকরণ

২টি পেঁয়াজ
১ কাপ ছাতু
২ টেবিল চামচ ধনে পাতা বাটা
স্বাদমতো লবণ
১/৪ চা চামচ হিং
১/২ চা চামচ হলুদ
১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো,
১/৩ চা চামচ জোয়ান
ভাজার জন্য ২ কাপ তেল।

কীভাবে ছাতু ও পেঁয়াজের পকোড়া বানাবেন?

প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে, ধুয়ে মিহি করে কুচিয়ে একটি বড় বাটিতে রাখুন। এবার, অন্য একটি বাটিতে ছাতু, লবণ, হিং, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো এবং জোয়ান দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এরপর এই ছাতুর মিশ্রণটি কুচানো পেঁয়াজের সঙ্গে যোগ করে ভালোভাবে মেশান। মিশ্রণটি তৈরি করার জন্য অল্প অল্প করে জল যোগ করুন। খেয়াল রাখবেন যেন বেশি জল না দেওয়া হয়, নইলে মিশ্রণটি খুব পাতলা হয়ে যেতে পারে। 

এবার একটি প্যানে তেল ঢেলে মাঝারি আঁচে গরম করুন। তেল গরম হয়ে গেলে, তৈরি করা মিশ্রণ থেকে অল্প পরিমাণে নিয়ে প্যানে ডাম্পলিং তৈরি করুন। আপনি চামচ ব্যবহার করেও ডাম্পলিংগুলো রাখতে পারেন।

পাকোড়াগুলো খয়েরি  ও মুচমুচে হওয়া পর্যন্ত মাঝে মাঝে উল্টে দিয়ে ভাজুন। তারপর, একটি প্লেটে তুলে নিন। এইভাবে সব পকোড়া তৈরি করে নিন। গরম গরম এই পকোড়া, সবুজ চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement