Advertisement

Doi Chicken Recipe: সাদা দই-চিকেনের সহজ রেসিপি, রুটি-পরোটার সঙ্গে জমবে দারুণ

রোজ সেই একঘেয়ে মুরগির মাংসের ঝোল বা কষা খাবেন কেন? বানিয়ে ফেলুন দই-চিকেন। ঝাল-মশলা কম। অথচ স্বাদে একেবারে জমজমাট। রুটি, পরোটা বা নানের সঙ্গে দারুণ। দেখতেও বেশ অন্যরকম(সাদা রঙ)।

বানিয়ে ফেলুন দই-চিকেন। বানিয়ে ফেলুন দই-চিকেন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2026,
  • अपडेटेड 4:03 PM IST
  • একঘেয়ে মুরগির মাংসের ঝোল বা কষা খাবেন কেন?
  • রবিবারের দুপুরে নতুন কিছু খেতে চাইলে বানিয়ে ফেলুন।

White Dahi Chicken Recipe: রোজ সেই একঘেয়ে মুরগির মাংসের ঝোল বা কষা খাবেন কেন? বানিয়ে ফেলুন দই-চিকেন। ঝাল-মশলা কম। অথচ স্বাদে একেবারে জমজমাট। রুটি, পরোটা বা নানের সঙ্গে দারুণ। দেখতেও বেশ অন্যরকম(সাদা রঙ)। বলাই বাহুল্য, এ রান্নায় রান্নায় টম্যাটো, হলুদ বা লঙ্কার ব্যবহার নেই। দই, কাজুবাদাম এবং কয়েকটি সুগন্ধি মশলাই এর মেন ইনগ্রিডিয়েন্ট বলা যেকে পারে। বাড়িতে অতিথি এলে বা রবিবারের দুপুরে নতুন কিছু খেতে চাইলে বানিয়ে ফেলুন।

উপকরণ
৫০০ গ্রাম মুরগির মাংস, এক কাপ টক দই, দু’টি পেঁয়াজ বাটা, এক টেবিল চামচ আদা-রসুন বাটা, ১০-১২টি কাজুবাদাম, দু’টি কাঁচালঙ্কা, আধ কাপ দুধ, এক চামচ ঘি, এক চামচ সাদা তেল, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ গুঁড়ো, নুন এবং সামান্য চিনি। সামান্য কসুরি মেথিও দিতে পারেন।

প্রণালী
প্রথমে মুরগির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তাতে দই, আদা-রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো এবং নুন মাখিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন।

কাজুবাদাম গরম জলে ভিজিয়ে মিহি পেস্ট তৈরি করুন। কড়াইয়ে তেল ও ঘি গরম করে এলাচ, দারচিনি এবং লবঙ্গ ফোড়ন দিন। এ বার পেঁয়াজ বাটা দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন।

মাংস থেকে জল বেরোলে ঢেকে রান্না করুন। কিছুক্ষণ পরে কাজুবাদামের পেস্ট ও দুধ মিশিয়ে দিন। প্রয়োজন হলে সামান্য গরম জল দিন। মাংস ভাল করে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। শেষে কাঁচালঙ্কা চেরা, সামান্য চিনি এবং কসুরি মেথি ছড়িয়ে দিন।

গ্রেভি ঘন ও মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম। রুটি, পরোটা কিংবা নান দিয়েই সবচেয়ে ভাল লাগে। 

Read more!
Advertisement
Advertisement