
চিংড়ির মালাইকারি, ডাব চিংড়ি নিয়ে মাতামাতি কম নয়। দু'টিই ভীষণ জনপ্রিয় পদ। তবে বাগদা বা গলদা ছাড়াও ছোট চিংড়ি দিয়ে বানানো যায় অনেক লোভনীয় রান্না। তারই একটি চিংড়ি বাটা। গরম ধোঁয়া ওঠা ভাতে ঝাল ঝাল চিংড়ি বাটা জমে যাবে।
মধ্যাহ্নভোজ হোক কিংবা নৈশভোজ, গরম ভাতে মুচমুচে কুচো চিংড়ির বাটা দিব্যি জমে যাবে। আর বানানোও খুব সহজ। ঝটপট জেনে নিন রেসিপি।
উপকরণ:
প্রণালী
প্রথমে চিংড়ি মাছ ভাল করে ধুয়ে নেবেন। কালো সুতো অবশ্যই বার করে নিতে হবে। এ বার মাছগুলি নুন ও হলুদ মাখিয়ে রেখে দিন। এ বার কড়াইয়ে তেল ভাল করে গরম করে চিংড়িগুলি ভেজে তুলে নিন। বেশি কড়া করে ভাজবেন না। সেই তেলেই ২ টো কুচোনো পেঁয়াজ, রসুনের কোয়া, লঙ্কা ভেজে নিন। একটু নরম করে ভাজবেন। এর পর অল্প একটু তেল কড়াইতে নিয়ে তাতে শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে নিন। ভাজা শুকনো লঙ্কা আলাদা করে গুঁড়িয়ে রাখুন। এ বার সব উপকরণ ঠান্ডা হলে মিক্সিতে নিয়ে ভাল করে বেটে নিন। শিলেও বাটতে পারেন। বাটার পর এক বার নুনের স্বাদটা ঠিক আছে কি না, দেখে নেবেন। এ বার গোটা মিশ্রণে একটু সর্ষের তেল দিয়ে ভাল করে মেখে নিলেই তৈরি গরমাগরম চিংড়ি বাটা। উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। এক বার খেলে বার বার খেতে ইচ্ছে করবে। কুচো চিংড়ির এই রেসিপি পদে ছোট হলেও স্বাদে দশ গোল দেবে সব্বাইকে।