Advertisement

Jackfruit seeds: কাজু, আমন্ডও হার মানবে! ফেলে দেওয়া কাঁঠালের বীজের এই গুণ জানেন কি?

Jackfruit seeds Benefit: কাঁঠাল খাওয়ার পর যে জিনিসটি সবচেয়ে বেশি ডাস্টবিনে জায়গা পায়, তা হল এর বড় বড় বীজ। পুষ্টিবিদদের মতে, ফেলে দেওয়া এই কাঁঠালের বীজ আসলে প্রোটিন এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেটের পাওয়ারহাউস।

কাঁঠাল কাঁঠাল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Jun 2026,
  • अपडेटेड 5:15 PM IST

বাঙালি হেঁশেলে এঁচোড়ের ডালনা, আচার বা পকোড়ার কদর আলাদা। আবার গ্রীষ্মকাল এলেই পাকা কাঁঠাল খাওয়ার ধুম পড়ে যায়। কিন্তু কাঁঠাল খাওয়ার পর যে জিনিসটি সবচেয়ে বেশি ডাস্টবিনে জায়গা পায়, তা হল এর বড় বড় বীজ। পুষ্টিবিদদের মতে, ফেলে দেওয়া এই কাঁঠালের বীজ আসলে প্রোটিন এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেটের পাওয়ারহাউস।

এতে রয়েছে প্রচুর পরিমাণে থিয়ামিন, রাইবোফ্লাভিন, ফাইবার, জিঙ্ক এবং আয়রনের মতো জরুরি পুষ্টিগুণ। এই উপাদানগুলি আমাদের হজমশক্তি উন্নত করে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং চুলের বৃদ্ধিতে দারুণ সাহায্য করে। এশিয়ার বহু দেশে কাঁঠালের বীজ দিয়ে নানা সুস্বাদু ও দামি পদ রান্না করা হয়। জেনে নিন, কীভাবে এই বীজগুলিকে ফেলে না দিয়ে রোজকার ডায়েট বা রূপচর্চায় কাজে লাগাতে পারেন।

কাঁঠালের বীজের ৫ অসাধারণ ব্যবহার

স্বাস্থ্যকর স্ন্যাকস: বীজগুলো ভাল করে ধুয়ে প্রেশার কুকারে সামান্য নুন দিয়ে ২-৩টি সিটি পড়া পর্যন্ত সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে এর ওপরের সাদা খোসা সহজেই ছাড়িয়ে ফেলা যায়। এই সেদ্ধ বীজের ওপর সামান্য চাট মশলা ও পাতিলেবুর রস ছড়িয়ে দিন। সন্ধের চায়ের আড্ডায় এটি দারুণ একটি 'লো-ক্যালরি' স্ন্যাকস হিসেবে পরিবেশন করতে পারেন।

রোস্টেড মুচমুচে স্বাদ: রোদে শুকিয়ে নেওয়া বীজ তাওয়া বা কড়াইতে বালি বা নুন দিয়ে ধিকিধিকি আঁচে ভেজে নিন। ভাজা হয়ে গেলে বাইরের খোসাটা ছাড়িয়ে ফেলুন। ভেতরের মুচমুচে ও সোঁদা গন্ধযুক্ত অংশটি খেতে একেবারে ভাজা কাজু বা আখরোটের মতোই সুস্বাদু লাগে।

তরকারি বা ডালের পুষ্টি বাড়াতে: কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে দু'টুকরো করে কেটে নিন। আলুর তরকারি, মিক্সড ভেজ বা ডাল সেদ্ধ করার সময় এগুলো অনায়াসে মিশিয়ে দিতে পারেন। এতে শুধু রান্নার স্বাদই বাড়ে না, পাশাপাশি খাবারের পুষ্টিগুণও দ্বিগুণ হয়ে যায়।

গ্রেভি ঘন করতে: কাজু বা মগজ দানার মতোই, সেদ্ধ কাঁঠালের বীজ খোসা ছাড়িয়ে মিক্সিতে বেটে পেস্ট বানিয়ে নিতে পারেন। পনির বা কোফতার গ্রেভি ঘন করতে এবং রান্নায় একটি মখমলি 'রিচ' টেক্সচার আনতে এই মসৃণ পেস্টটি জাদুর মতো কাজ করে।

Advertisement

রূপচর্চায় ম্যাজিক: ত্বকের যত্নেও এর জুড়ি মেলা ভার। শুকনো কাঁঠালের বীজ সামান্য কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে শিলে বা মিক্সিতে মিহি করে বেটে নিন। এই ফেসপ্যাক মুখে লাগালে বলিরেখা কমে, ব্রণের দাগ হালকা হয় এবং ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা ফিরে আসে।

 

Read more!
Advertisement
Advertisement