Advertisement

Janmashtami Taler Payesh Recipe: জন্মাষ্টমীতে বানান অভিনব তালের পায়েস, খুশি হবেন গোপাল, রেসিপি জানুন

জন্মাষ্টমীতে বানিয়ে নিন অভিনব তালের পায়েস। এটা একটি অভিনব পদ। এটি পেলে খুশি হবেন গোপাল। আপনার কামনা পূরণ হবে। এছাড়া পরে এটি প্রসাদ হিসেবে খেলেও ভাল লাগবে।

জন্মাষ্টমীতে তালের পায়েস বানানোর রেসিপিজন্মাষ্টমীতে তালের পায়েস বানানোর রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Sep 2026,
  • अपडेटेड 4:42 PM IST
  • জন্মাষ্টমীতে বানিয়ে নিন অভিনব তালের পায়েস
  • এটা একটি অভিনব পদ
  • এটি পেলে খুশি হবেন গোপাল

শুক্রবার, ৪ এপ্রিল জন্মাষ্টমী। ভগবান কৃষ্ণের জন্মদিন। ওই দিন গোপালকে নাড়ু তো দেবেনই। সঙ্গে অর্পণ করুন তালের পায়েস। এই পায়েসের স্বাদ অনন্য। এটি গোপাল পছন্দ করবেনই। সেই সঙ্গে প্রসাদ হিসেবে যাঁদের খাওয়াবেন, তাঁরাও আপনার প্রশংসা করবেন। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন তালের পায়েস তৈরির রেসিপি। সেই মতো এই পদ বানিয়ে নিন।

কী কী উপকরণ লাগবে? 

  • পায়েসের জন্য ১ লিটার দুধ লাগবে
  • ২৫০ গ্রাম গোবিন্দভোগ চাল লাগবে
  • ঘন তালের রস লাগবে ১ কাপ
  • সেই সঙ্গে চিনি লাগবে আধ কাপ
  • এছাড়া নরম করে কোড়ানো নারকেল লাগবে আধ কাপ
  • সেই সঙ্গে কাজু ও কিশমিশ নিন পরিমাণ মতো
  • এছাড়া এলাচ গুঁড়ো লাগবে ১ চা চামচ।

এবার এই সব উপকরণ দিয়ে তৈরি করে নিন তালের পায়েস। 

কীভাবে বানাবেন? 
এই স্টেপস মেনে তৈরি করে ফেলুন তালের পায়েস-

  • প্রথমে একটি কড়াইতে ১ লিটার দুধ ঢেলে নিন। তারপর সেটা ভাল করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। 
  • দুধ ফুটে উঠলেই তাতে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চাল দেওয়ার পর আঁচ হালকা করে দিন। তারপর অনবরত নাড়িয়ে যেতে হবে। এই কাজটা করলেই চাল কড়াইতে লেগে যাবে না। 
  • এভাবে কিছুক্ষণ পর চাল সিদ্ধ হয়ে যাবে। এরপর ঘন তালের রস ও কোড়ানো নারকেল দিয়ে দিন। সেটা ভাল করে মিশিয়ে নিতে হবে। এরপরও নাড়তে থাকুন। 
  • মাঝারি আঁচে পায়েস ফুটিয়ে নিন। তাতে সব উপকরণ ভাল করে মিশে যাবে। পায়েস আরও ঘন হয়ে যাবে। 
  • এবার এতে দিয়ে দিন চিনি। তারপর ভাল করে নাড়ুন।
  • কিছুটা সময় পরে দিতে হবে এলাচ গুঁড়ো। সেই সঙ্গে কাজু এবং কিশমিশও দিয়ে দিন। এরপর ২-৩ মিনিট ফুটিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে টেস্টি তালের পায়েস। 

আশা করছি, এই পদটি আপনার গোপালের ভীষণই পছন্দ হবে। সেই সঙ্গে আপনার পরিবারের সকলেই প্রসাদ খাবেন তৃপ্তি ভরে।

পুজোর সেরা সময় কখন? 

এই বছর জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর, শুক্রবার পালিত হবে। ভগবান কৃষ্ণের জন্ম উপলক্ষে ভক্তরা এই দিনে সকাল থেকে ব্রত পালন করবেন এবং রাতে বিশেষ পুজো-অর্চনা করবেন।

কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ৪  সেপ্টেম্বর ভোর ২:২৫ মিনিটে শুরু হবে এবং ৫  সেপ্টেম্বর রাত ১২:১৩ মিনিটে শেষ হবে।

 

Read more!
Advertisement
Advertisement