Advertisement

Niramish Pathar Mangsho: পেঁয়াজ-রসুন ছাড়াই পাঁঠার ঝোল, কালীবাড়ির ভোগের নিরামিষ মাংস হবে আপনার হেঁশেলেই

অনেকেই মনে করেন যে, পেঁয়াজ, রসুন ছাড়া পাঁঠার মাংসের স্বাদ হয় না। কিন্তু কালীপুজোর দিন যে ‘নিরামিষ পাঁঠার মাংস’ রান্না করা হয় তাতে মাংস বাদে কোনও আমিষ উপাদান ব্যবহার করা হয়। কিন্তু তা সত্ত্বেও দুর্দান্ত স্বাদ হয় পাঁঠার মাংসের। ভাবছেন, এটা কীভাবে সম্ভব? তাহলে চলুন দেখে নেওয়া যাক নিরামিষ পাঁঠার মাংসের সহজ রেসিপি।

 মায়ের ভোগে নিরামিষ পাঁঠা মায়ের ভোগে নিরামিষ পাঁঠা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Nov 2026,
  • अपडेटेड 5:08 PM IST

সামনেই কালী পুজো। কালি পুজোয় অনেক বাড়িতেই বলির মাংস রান্না করা হয়। এই মাংস সম্পূর্ণ নিরামিষ উপায়ে, অর্থাৎ পিঁয়াজ-রসুন ছাড়াই  রান্না করা হয়। এ ই রান্নায় পাঁঠার মাংসের জায়গা থাকলেও পেঁয়াজ-রসুনের ব্যবহার একদম হয় না। অথচ এর স্বাদ হয় দুর্দান্ত। উৎসবের মরশুমে আপনিও বাড়িতে বানাতে পারেন পাঁঠার নিরামিষ ঝোল।  ভোগের মাংস বাড়িতে কীভাবে তৈরি করেন। জেনে নিন রেসিপি-

প্রয়োজনীয় উপকরণ
উপকরণ- খাসির মাংস , টক দই, নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সর্ষের তেল, আদা বাটা , গোটা জিরে , গরম মশলা, তেজপাতা , শুকনো লঙ্কা নুন চিনি

প্রণালী
প্রথমেই মাংস ভাল করে ধুয়ে টক দই, নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভাল করে ম্যারিনেট করে রাখুন। এবার কড়াইতে তেল গরম করে একটু ঘি দিয়ে দিন। দিয়ে দিন সামান্য চিনি। এবার ফোড়ন দিন তেজপাতা গোটা জিরে, এবার এতে দিয়ে দিন থেঁতো করা গরম মশলা। এবার তেলে দিয়ে দিন আদা এবং কাঁচালঙ্কা বাটা। মশলা ভাল করে কষিয়ে খাসির মাংস দিয়ে দিন। মাংস সময় নিয়ে অনেক্ষন ধরে কষাতে হবে। মাংস থেকে তেল ছেড়ে দিলে প্রেসার কুকারে সিটি দিয়ে নিন।  সেদ্ধ হয়ে এলে শেষে গুঁড়ো গরম মশলা, ঘি ছড়িয়ে দিলেই তৈরি কালীবাড়ির ভোগের মাংস। এবার পরিবেশন করুন নিরামিষ খাসির মাংস।

Read more!
Advertisement
Advertisement