Advertisement

Bengali Fish Steam Recipe: ইলিশকে টক্কর দেবে এই মাছের ভাপা, সরষে-পোস্তর ঝাঁঝে জমবে ছুটির দিনের ভোজ

Bengali Fish Steam Recipe: সঠিক রেসিপি মেনে রান্না করলে এই মাছের ভাপাও স্বাদে কোনও অংশে কম যায় না, বরং অনেক সময় ইলিশকেও টেক্কা দিতে পারে। তবে ইলিশের মতো কাঁচা ভাপা নয়, এই মাছকে আগে হালকা করে ভেজে নিতে হয়।

কাতলা ভাপাকাতলা ভাপা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 Feb 2026,
  • अपडेटेड 10:46 PM IST

Bengali Fish Steam Recipe: বাঙালির পাতে ভাপা মানেই ইলিশ, এই ধারণা বহুদিনের। কিন্তু সঠিক রেসিপি মেনে রান্না করলে কাতলা ভাপাও স্বাদে কোনও অংশে কম যায় না, বরং অনেক সময় ইলিশকেও টেক্কা দিতে পারে। তবে ইলিশের মতো কাঁচা ভাপা নয়, কাতলা মাছকে আগে হালকা করে ভেজে নিতে হয়। এরপর সরষে-পোস্ত বাটা, কাঁচা লঙ্কা ও কাঁচা সরষের তেলের মিশ্রণে ভাপালে তৈরি হয় এক অসাধারণ পদ।

কী কী লাগবে?
৪-৫ টুকরো কাতলা মাছ, ২ টেবিল চামচ সাদা বা কালো সরষে, ১ টেবিল চামচ পোস্ত, ২ টেবিল চামচ নারকেল কোরা (ঐচ্ছিক), ১ টেবিল চামচ ফেটানো টক দই, ৪-৫টি কাঁচা লঙ্কা, আধ চা চামচ হলুদ গুঁড়ো, ৩-৪ টেবিল চামচ কাঁচা সরষের তেল, স্বাদমতো নুন ও সামান্য চিনি।

কীভাবে বানাবেন?
প্রথমে মাছের টুকরোগুলো ধুয়ে নুন-হলুদ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর খুব বেশি কড়া না করে হালকা ভেজে তুলে রাখুন। অন্যদিকে সরষে, পোস্ত, নারকেল কোরা ও কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে মিহি পেস্ট বানান। এতে সরষের তেতোভাব থাকবে না।

আরও পড়ুন

এরপর একটি পাত্রে ওই পেস্টের সঙ্গে ফেটানো দই, হলুদ, নুন, চিনি ও কিছু কাঁচা সরষের তেল মিশিয়ে নিন। সেই মশলায় মাছের টুকরোগুলো ভালো করে মাখিয়ে নিন। ওপরে চেরা কাঁচা লঙ্কা ও বাকি সরষের তেল ছড়িয়ে ঢাকনা বন্ধ করে দিন।

একটি বড় পাত্রে জল ফুটিয়ে তার মধ্যে মশলা-মাখানো মাছের পাত্রটি বসিয়ে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট ভাপান। জল যেন পাত্রের অর্ধেকের বেশি না ওঠে, তা খেয়াল রাখতে হবে। রান্না হয়ে গেলে আরও ১০ মিনিট ঢাকা অবস্থায় রেখে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাতলা ভাপা।

এই রেসিপির বিশেষত্ব
সরষে-পোস্ত ও কাঁচা সরষের তেলের ঝাঁঝ কাতলার স্বাদকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। নারকেল কোরা ও পোস্ত দিলে ইলিশের মতো মোলায়েম টেক্সচার পাওয়া যায়। তাই রবিবারের দুপুরে চেনা মাছকেই দিন নতুন স্বাদের মোড়ক।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement