Advertisement

Kerala Style Masoor Dal Recipe: কেরলের স্টাইলে মুসুর ডাল, দিন এই ফোড়ন, স্বাদ ডবল

Kerala Style Masoor Dal Recipe: ভাতের সঙ্গে একটু গরম গরম ডাল। এটুকু হলেই খাওয়া হয়ে যায়। সঙ্গে কোনও ভাজা হলে তো কথাই নেই। সেই ডাল একটু সিরিয়াসলি বানালে টেস্ট ডবল হয়ে যায়।

সর্ষে আর কারিপাতা দিয়ে বানান কেরালা স্টাইল ডালসর্ষে আর কারিপাতা দিয়ে বানান কেরালা স্টাইল ডাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2026,
  • अपडेटेड 3:42 PM IST
  • ভাতের সঙ্গে একটু গরম গরম ডাল।
  • খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই।

Kerala Style Masoor Dal Recipe: ভাতের সঙ্গে একটু গরম গরম ডাল। এটুকু হলেই খাওয়া হয়ে যায়। সঙ্গে কোনও ভাজা হলে তো কথাই নেই। সেই ডাল একটু সিরিয়াসলি বানালে টেস্ট ডবল হয়ে যায়। আসুন, আজ জেনে নেওয়া যাক কেরালা স্টাইল মুসুর ডালের সহজ রেসিপি। টমেটোর টক, সর্ষের ঝাঁঝ আর কারিপাতার গন্ধ। দক্ষিণ ভারতের অথেন্টিক স্বাদ আনতে তেঁতুল দিতে পারেন। তবে লেবু দিয়ে মেখে খেলেও সেই টক ভাব পাবেন। রান্নার জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। সবই মধ্যবিত্ত বাঙালির হেঁসেলে থাকে।

কী কী লাগবে?
এক কাপ মুসুর ডাল, দু’টি মাঝারি টমেটো, একটি কাঁচালঙ্কা, আধ চা-চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, এক চিমটি হিং এবং পরিমাণমতো জল। ফোড়নের জন্য রাখুন এক চা-চামচ সর্ষে, কয়েকটি কারিপাতা, দু’টি শুকনো লঙ্কা এবং এক টেবিল চামচ নারকেল তেল। চাইলে সামান্য লেবুর রসও ব্যবহার করতে পারেন।

কীভাবে বানাবেন কেরালা স্টাইল মুসুর ডাল?
প্রথমে ডাল ভাল করে ধুয়ে নিন। এ বার প্রেসার কুকারে ডাল, কুচিয়ে রাখা টমেটো, কাঁচালঙ্কা, হলুদ, নুন এবং প্রয়োজনমতো জল দিন। তিন-চারটি সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নিন। ডাল বেশি ঘন হয়ে গেলে সামান্য গরম জল মিশিয়ে নিতে পারেন।

এ বার আসল চমক ফোড়নে। একটি ছোট প্যানে নারকেল তেল গরম করুন। তাতে সর্ষে দিন। সর্ষে ফুটতে শুরু করলে শুকনো লঙ্কা, কারিপাতা এবং হিং মেশান। কারিপাতা দেওয়ার সময় সাবধান থাকবেন। গরম তেলে ছিটকে উঠতে পারে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তা সেদ্ধ ডালের মধ্যে ঢেলে দিন।

সব উপকরণ ভাল করে মিশিয়ে আরও দু’মিনিট ফুটিয়ে নিন। নামানোর আগে চাইলে কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন। গরম ভাত, লাল চালের ভাত কিংবা নরম রুটির সঙ্গে দারুণ লাগে। ভাত দিলে খেলে একটি পাঁপড় নিতে ভুলবেন না। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement