Advertisement

Khuska Pulao: বিরিয়ানির মতো সাদা-হলুদ ভাতের পোলাও! সহজ Recipe

ভাতের দানাগুলি বিরিয়ানির মতো দেখতে। কিন্তু স্বাদে পোলাওয়ের মিষ্টি সুবাস। পুজো হোক বা বাড়িতে অতিথি আপ্যায়ন, খুসকা পোলাও কিন্তু বেশ অন্য়রকম। চালের কিছুটা অংশ থাকবে সাদা, কিছুটা হলুদ।

চালের কিছুটা অংশ থাকবে সাদা, কিছুটা হলুদ। চালের কিছুটা অংশ থাকবে সাদা, কিছুটা হলুদ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2026,
  • अपडेटेड 4:31 PM IST
  • ভাতের দানাগুলি বিরিয়ানির মতো দেখতে। 
  • স্বাদে পোলাওয়ের মিষ্টি সুবাস।
  • চালের কিছুটা অংশ থাকবে সাদা, কিছুটা হলুদ।

Khuska Pulao Recipe: ভাতের দানাগুলি বিরিয়ানির মতো দেখতে। কিন্তু স্বাদে পোলাওয়ের মিষ্টি সুবাস। পুজো হোক বা বাড়িতে অতিথি আপ্যায়ন, খুসকা পোলাও কিন্তু বেশ অন্য়রকম। চালের কিছুটা অংশ থাকবে সাদা, কিছুটা হলুদ। সঙ্গে গোটা গরমমশলা, ঘি আর পেঁয়াজের গন্ধ। শুনতে কঠিন মনে হলেও, বাড়িতে এই পদ বানানো বেশ সহজ। মাংসের ঝোল বা চিকেন কষার সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বাড়বে। রইল সহজ রেসিপি।

খুসকা পোলাও বানাতে কী কী লাগবে?
বাসমতি চাল ২ কাপ, বড় পেঁয়াজ ১টি, আদা বাটা আধ চা চামচ, তেল ৩ টেবিল চামচ, ঘি ৩ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, নুন স্বাদমতো, দুধ ২ টেবিল চামচ, কেওড়া জল ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা ২টি, এলাচ ৩-৪টি, লবঙ্গ ৩-৪টি, এক টুকরো দারচিনি, একটি তেজপাতা এবং সামান্য কেশর বা পারমিটেড ফুড কালার। 

কীভাবে বানাবেন?
প্রথমে চাল ভাল করে ধুয়ে ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখুন। তার পর জল ঝরিয়ে নিন। পেঁয়াজের অর্ধেকটা পাতলা করে কেটে তেলে ভেজে বেরেস্তা তৈরি করুন। বাকি পেঁয়াজ কুচিয়ে রাখুন।

এ বার কড়াইয়ে তেল ও ঘি গরম করুন। তাতে এলাচ, লবঙ্গ, দারচিনি ও তেজপাতা দিন। সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজুন। আদা বাটা দিয়ে আরও কিছু ক্ষণ নাড়ুন। এ বার চাল দিয়ে অল্প আঁচে ভেজে নিন। চালের দানা যেন ভেঙে না যায়।

চালের দ্বিগুণ পরিমাণ গরম জল, নুন, চিনি ও কাঁচালঙ্কা দিন। ঢেকে কম আঁচে রান্না করুন। চাল প্রায় সেদ্ধ হয়ে এলে ভাতের অর্ধেকটা তুলে আলাদা পাত্রে রাখুন। বাকি ভাতে সামান্য কেশর ভেজানো দুধ বা খাবারের উপযোগী হলুদ রং মেশান। আলাদা রাখা সাদা ভাত আবার কড়াইয়ে দিন। কেওড়া জল ছড়িয়ে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিন।

ঢাকনা দিয়ে আরও কয়েক মিনিট দমে রাখুন। চাল ঝরঝরে হয়ে গেলে নামিয়ে নিন। তৈরি খুসকা পোলাও। গরম গরম পরিবেশন করুন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement