Advertisement

Suji Recipe: বাজারের রাসায়নিক নয়, বাড়িতেই সুজি বানানোর সহজ ট্রিকস

দোকানের সুজিতে এখন অনেক ভেজাল। সেই সঙ্গে অনেক দিন ধরে মজুত করা হয়। ফলে ফ্রেশ থাকে না। তাই বাড়িতেই সুজি বানানোর উপায় জেনে নিন।

সুজি রেসিপিসুজি রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Oct 2026,
  • अपडेटेड 8:36 PM IST
  • গমের সুজি বানান বাড়িতেই।
  • সুজি হবে একদম পারফেক্ট।

মিষ্টি হোক বা সন্ধের হালুয়া, সুজি সব বাড়ির রান্নাঘরেই থাকে। হালুয়া থেকে উপমা, ইডলি, ধোকলা বা ধোসা, নানা পদ তৈরিতেই সুজি অপরিহার্য। ভারতীয় খাদ্যসংস্কৃতির অংশ। বাজার থেকে সুজি কিনে আনা হয়। বাজারে যে সুজি মেলে তা দীর্ঘদিন ধরে মজুত থাকে। পাশাপাশি তাতে ভেজাল মেশানোর আশঙ্কাও থাকে। ভেজাল সুজি খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। অথচ বাড়িতেই তৈরি করে নেওয়া যায় টাটকা সুজি। গম থেকে টাটকা সুজি কীভাবে তৈরি করবেন, তা জেনে নিন। পদ্ধতিটি বেশ সহজ। সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে এই সুজি কয়েক মাস পর্যন্ত ভাল রাখা সম্ভব। জেনে নিন বাড়িতে ঝরঝরে, দানাদার সুজি তৈরির সহজ পদ্ধতি।

সুজি বানানোর উপাদান
২ কাপ গোটা গম (পরিষ্কার)
প্রয়োজনমতো জল (গম ভেজানো ও জল ছিটিয়ে দেওয়ার জন্য)
শুকনো করার জন্য কড়া রোদ 
সুতির কাপড়
মোটা ও সরু ছিদ্রের চালুনি

বাড়িতে সুজি তৈরির সহজ পদ্ধতি

প্রথমে গোটা গম ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর গমের উপর সামান্য জল ছিটিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এতে গমের বাইরের খোসা কিছুটা নরম হয়ে আসবে। এরপর ভেজা গম একটি সুতির কাপড়ের উপর ছড়িয়ে পাখার হাওয়ায় বা হালকা রোদে ১-২ ঘণ্টা শুকিয়ে নিন। খেয়াল রাখবেন, গম যেন পুরোপুরি ভিজে না থাকে। বাইরের অংশ শুকনো হবে, ভিতরে সামান্য আর্দ্রতা থাকবে। এবার শুকনো গম মিক্সিতে দিন। মিক্সি একটানা চালাবেন না। বরং অল্প অল্প করে অন-অফ করে ২-৩ বার চালান। এতে গম মিহি আটায় পরিণত হবে না, বরং ছোট ছোট দানার মতো ভেঙে যাবে।

ভাঙা গম প্রথমে মোটা ছিদ্রের চালুনি দিয়ে ছেঁকে নিন। এতে বড় খোসা ও গোটা গম আলাদা হয়ে যাবে। তারপরে সরু ছিদ্রের চালুনি দিয়ে ছেঁকে নিন। চালুনির নীচে যে মিহি আটা পড়বে, তা আলাদা করে রাখুন। সেটি রুটি তৈরিতে ব্যবহার করতে পারেন। চালুনির উপরে যে দানাদার অংশ পড়ে থাকবে, সেটিই আপনার তৈরি খাঁটি, দানাদার সুজি।

Advertisement

সুজি টাটকা রাখার উপায় 

সুজি দীর্ঘ দিন টাটকা রাখতে একটি কড়াইয়ে তেল বা ঘি ছাড়া কম আঁচে ২-৩ মিনিট শুকনো ভেজে নিন। তারপর সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। সুজি ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার, বায়ুরোধী কাচের বয়ামে ভরে রাখুন। এভাবে সংরক্ষণ করলে বাড়িতে তৈরি সুজি দীর্ঘদিন টাটকা থাকবে।

TAGS:
Read more!
Advertisement
Advertisement