Advertisement

Lauer Payesh Recipe: চাল নয় এবার ট্রাই করুন হেলদি লাউয়ের পায়েস, স্বাদে অমৃত

পায়েস যে শুধু চাল দিয়ে তৈরি করা যায়, তা কিন্তু নয়। বরং আরও অনেক কিছু দিয়েই তৈরি করা যায় সুস্বাদু পায়েস। এই উৎসবে যদি একটু স্বাদ বদলাতে চান তাহলে চালের বদলে লাউয়ের ব্যবহার করতে পারেন। মাত্র কয়েক মিনিটেই তৈরি হবে এই লাউয়ের পায়েস। এই পায়েস স্বাস্থ্যকর আর বানানো খুবই সহজ।

১৫ মিনিটেই তৈরি হবে দারুণ স্বাদের হেলদি ডেজার্ট১৫ মিনিটেই তৈরি হবে দারুণ স্বাদের হেলদি ডেজার্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2026,
  • अपडेटेड 3:18 PM IST

হিন্দুদের যে কোনও শুভ অনুষ্ঠানে একটা পদ বাঁধা, তা হল পায়েস। জন্মদিন, অন্নপ্রাশন থেকে বিয়ে, মেনুতে পায়েস থাকবেই। যে কোনও পুজোর ভোগেও পায়েস দেওয়ার চল রয়েছে। পায়েস বলতে সাধারণত আমরা চালের পায়েসকেই বুঝি।  তবে পায়েস যে শুধু চাল দিয়ে তৈরি করা যায়, তা কিন্তু নয়। বরং আরও অনেক কিছু দিয়েই তৈরি করা যায় সুস্বাদু পায়েস। এই উৎসবে যদি একটু স্বাদ বদলাতে চান তাহলে চালের বদলে লাউয়ের ব্যবহার করতে পারেন। মাত্র কয়েক মিনিটেই তৈরি হবে এই লাউয়ের পায়েস। এই পায়েস স্বাস্থ্যকর আর বানানো খুবই সহজ।  

 লাউয়ের পায়েস তৈরির রেসিপি-
উপকরণ:
লাউ ১টি (মাঝারি)
চিনি পচ্ছন্দ মতো
দুধ ২ লিটার
ঘি ২ টেবিল চামচ
এলাচ ২ টি
দারুচিনি ২ টুকরো
তেজপাতা ১ টি
গোলাপ জল সামান্য

রন্ধন প্রণালী
প্রথমে লাউয়ের খোসা ফেলে কেটে নিন। তারপর লাউয়ের মাঝখানের বিচিসহ নরম অংশ ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। গ্রেটারে লাউ চিকন করে কুচিয়ে করে ও সিদ্ধ করে নিন। জল ঝরিয়ে ঠান্ডা হলে চিপে জল ফেলে দিন। অন্য একটি পাত্রে ২ লিটার দুধ ফুটিয়ে ১ লিটার করুন। এরপর চিনি, এলাচ, দারুচিনি, তেজপাতা যোগ করে দুধের মিশ্রণ ঘন করুন। পাত্রে ঘি ও সিদ্ধ লাউ দিয়ে ভেজে নিন। এবার দুধের ঐ ঘন মিশ্রণ দিয়ে ফুটে ঘন হয়ে আসলে গোলাপ জল দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু লাউয়ের পায়েস। ঠান্ডা হলে পরিবেশন করুন।
প্রসঙ্গত, লাউ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। হার্টের জন্য লাউ কিন্তু খুব ভালো। এছাড়াও বিভিন্ন রোগে লাউ অনেক উপকারী। 

Read more!
Advertisement
Advertisement