Advertisement

Authentic Chandrapuli Recipe: দিদিমার হাতের হারিয়ে যাওয়া সেই চন্দ্রপুলি বানান নিজেই, ১০ মিনিটের সহজ রেসিপি

দেবীপক্ষের শেষ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মীপুজো হয় বলে এই দিনটি কোজাগরী পূর্ণিমা নামে পরিচিত। কোজাগরী পূর্ণিমায় সারা রাত জেগে লক্ষ্মীর আরাধনা করেন গৃহস্থ। এবার ২৫ অক্টোবর লক্ষ্মীপুজো। তার আগে বাড়িতেই বানিয়ে ফেলুন চন্দ্রপুলি মিষ্টি।

লক্ষ্মীপুজোয় বাড়িতেই বানান নারকেলের চন্দ্রপুলিলক্ষ্মীপুজোয় বাড়িতেই বানান নারকেলের চন্দ্রপুলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Oct 2026,
  • अपडेटेड 3:29 PM IST

বাংলার প্রতিটি উৎসবেই মিষ্টির গুরুত্ব অপরিসীম। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো বা ভাইফোঁটা সব আনন্দেরই সঙ্গী একবাটি মিষ্টি। মিষ্টির রাজ্যে বিশেষ নাম রয়েছে চন্দ্রপুলির। নামের মতোই এই মিষ্টির আকার অর্ধচন্দ্রাকৃতি, যা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনি অপূর্ব। বাইরে নরম খোলস আর ভেতরে মিষ্টি নারকেল-খোয়ার পুর এই মিশেলেই তৈরি হয় বাংলার ঐতিহ্যবাহী চন্দ্রপুলি। বিজয়া দশমী, লক্ষ্মীপুজো কিংবা জামাইষষ্ঠীর মতো শুভ অনুষ্ঠানে এই মিষ্টি তৈরির রেওয়াজ বহু পুরনো। দিদিমা-ঠাকুমাদের হাতের ছোঁয়ায় এক অনন্য স্বাদ পায় এই মিষ্টি।

দেবীপক্ষের শেষ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মীপুজো হয় বলে এই দিনটি কোজাগরী পূর্ণিমা নামে পরিচিত। কোজাগরী পূর্ণিমায় সারা রাত জেগে লক্ষ্মীর আরাধনা করেন গৃহস্থ। এবার ২৫  অক্টোবর লক্ষ্মীপুজো। তার আগে বাড়িতেই বানিয়ে ফেলুন চন্দ্রপুলি মিষ্টি। নারকেলের এই মিষ্টি খেতেও দারুণ আর বানাতেও খুব বেশি সময় লাগে না। রইল রেসিপি।

উপকরণ-
নারকেল: ২টি
খোয়া ক্ষীর: ২৫০ গ্রাম
চিনি: ৮ টেবিল চামচ
কর্পূর: ১/২ চা চামচ
ছোট এলাচ: ৫-৬টি (গুঁড়ো করে নেওয়া)
ঘি: ১ চা চামচ

প্রণালী:
প্রথমে একটি থালায় খোয়া ক্ষীর নিয়ে ভাল করে মেখে নিন। এ বার একটি ননস্টিক পাত্রে কম আঁচে খোয়া ক্ষীর দিয়ে বেশ কিছু ক্ষণ নাড়তে থাকুন। ক্ষীর গলে গলে গেলে তার মধ্যে চিনি দিয়ে ভাল করে নাড়াচাড়া করন। কুরিয়ে রাখা নারকেল মিক্সিতে ভাল করে বেটে নিন। তার পর সেই নারকেল বাটা ও গুঁড়ো করে রাখা এলাচ খোয়া ক্ষীরের মধ্যে দিয়ে ভাল করে পাক দিন। মিনিট পাঁচেক নাড়াচাড়া করে খুব সামান্য মাত্রায় কর্পূরের গুঁড়ো মেশান। আঁচ কমিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকুন। পুরো মিশ্রণটি থেকে তেল ছেড়ে এলে একটি থালায় ঢেলে রেখে ঠান্ডা করে নিন। শেষে চন্দ্রপুলির ছাঁচে সামান্য ঘি মাখিয়ে ঠান্ডা করা মিশ্রণ পরিমাণ মতো দিয়ে আঙুল দিয়ে ভাল করে ছাঁচে চেপে ধরুন। ব্যস, তা হলেই তৈরি চন্দ্রপুলি। যাঁদের বাড়িতে চন্দ্রপুলির ছাঁচ নেই তাঁরা ওই মিশ্রণ দিয়ে বরফি বানিয়ে নিতে পারেন। চন্দ্রপুলি শুধু একটি মিষ্টি নয়, এটি বাংলার উৎসব, পারিবারিক আনন্দ আর ঐতিহ্যের প্রতীক। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement