
Poha Peanut Pakoda Recipe: আপনি যদি সন্ধ্যার চায়ের সঙ্গে খাওয়ার জন্য নতুন, সুস্বাদু, মশলাদার এবং মুচমুচে কিছু খুঁজে থাকেন, তাহলে চিড়ে ও চিনেবাদামের পাকোড়া বানিয়ে দেখতে পারেন। এগুলো খেতে যেমন দারুণ, বাড়িতে বানানোও তেমনই সহজ। এর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। বেসন, চিড়ে, চিনেবাদাম এবং কয়েকটি মশলা ব্যবহার করে আপনি দ্রুত এটি তৈরি করতে পারেন। যদি আপনার বাড়িতে হঠাৎ অতিথি আসে অথবা আপনি সন্ধ্যার জন্য ভিন্ন কিছু খেতে চান, তাহলে এই রেসিপিটি হতে পারে সেরা বিকল্প। চলুন জেনে নেওয়া যাক কীভাবে চিড়ে ও চিনেবাদামের পাকোড়া বানাতে হয়।
উপকরণ
কীভাবে চিড়ে-চিনেবাদাম পাকোড়া বানাবেন?
প্রথমে, একটি বাটিতে চিড়ে নিয়ে তাতে ১ কাপ জল দিন। কিছুক্ষণ রেখে দিন যাতে চিড়ে ভালোভাবে ফুলে ওঠে। এবার, একটি বড় বাটিতে বেসন নিয়ে তাতে অল্প অল্প করে জল দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। খেয়াল রাখবেন যেন মিশ্রণে কোনও দলা না থাকে। এটি ভালোভাবে ফেটিয়ে নিন যাতে মিশ্রণটি মসৃণ হয়ে যায়। এবার বেসনের মিশ্রণে ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, মিহি করে কাটা কাঁচা লঙ্কা, নুন এবং ধনে পাতা যোগ করুন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। তারপর, ভেজানো চিড়ে থেকে সমস্ত জল ঝরিয়ে নিয়ে বেসনের মিশ্রণে মিশিয়ে দিন। এবার বাদামগুলো দিয়ে ভালোভাবে মেশান। মিশ্রণটি বেশি ঘন মনে হলে প্রয়োজনমতো অল্প জল যোগ করুন। এতেই পাকোড়া বানানোর মিশ্রণটি তৈরি হয়ে যাবে।
একটি প্যানে তেল গরম করুন। তৈরি করা মিশ্রণ থেকে অল্প অল্প করে গরম তেলে দিন এবং মাঝারি আঁচে পাকোড়াগুলো সোনালr বাদামী ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। পাকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নিন। গরম গরম চিড়ে-বাদামের পাকোড়া সবুজ চাটনি বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন। বিকালের চায়ের সঙ্গে খেতে দারুণ লাগবে।