Advertisement

Mete Chorchori Recipe: দশমীতে মেটে চচ্চড়ি মাস্ট মল্লিক বাড়িতে, কীভাবে রাঁধবেন? রইল সেই রেসিপি

বিসর্জনের পর দশমীর রাতে মল্লিক বাড়িতে আমিষ রান্নার অনুমতি মেলে। আর সেই বিশেষ ভোজের আকর্ষণ হলো বহুকালের ঐতিহ্যবাহী ‘মেটে চচ্চড়ি’। প্রজন্ম বদলে গেলেও দশমীর রাতের এই বিশেষ পদের স্বাদ আজও মল্লিক পরিবারের পুজোর আমেজকে অটুট রেখেছে।

স্পেশ্যাল পদ পাঁঠার মেটে চচ্চড়িস্পেশ্যাল পদ পাঁঠার মেটে চচ্চড়ি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Oct 2026,
  • अपडेटेड 3:53 PM IST

কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজোর লিস্টে রয়েছে ভবানীপুরের মল্লিকবাড়ির পুজোর আলাদা পরিচিতি। রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিকের পরিবারের এই পুজো রয়েছে বছরের পুরনো ইতিহাস, আচার ও রীতিনীতি।  ১৯২৫ এ রাধাগোবিন্দ মল্লিকের ছেলে সুরেন্দ্রমাধব মল্লিক এই পুজো শুরু করেন। 

বিসর্জনের পর দশমীর রাতে মল্লিক বাড়িতে আমিষ রান্নার অনুমতি মেলে। আর সেই বিশেষ ভোজের আকর্ষণ হলো বহুকালের ঐতিহ্যবাহী ‘মেটে চচ্চড়ি’। প্রজন্ম বদলে গেলেও দশমীর রাতের এই বিশেষ পদের স্বাদ আজও মল্লিক পরিবারের পুজোর আমেজকে অটুট রেখেছে।

 মল্লিক বাড়ির দুর্গাপুজো এবার ১০২ বছরে পদার্পণ করল। বনেদি বাড়িতে যেভাবে পুজো হয় এখানেও সেই নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা হয়। নির্ঘণ্টের দিকে খেয়াল রাখা হয়। পুজো মানেই ভোগ, নারকেল নাড়ু। পুজোর ক’টা দিন বাড়িতে নিরামিষ খাওয়া হয়। বিসর্জনের পর আমিষ খান বাড়ির সকলে। মেটে চচ্চড়ি রান্না হয়। এটা মল্লিক বাড়ির বিশেষত্ব। এই মেটে চচ্চড়ির স্বাদ অতুলনীয়। 

কম সময়ে মল্লিক বাড়ির  মতো মেটে চচ্চড়ি বানাতে কী কী লাগবে? চলুন জেনে নেওয়া যাক-

কী কী লাগবে
পাঁঠার মেটে: ১ কেজি (ছোট টুকরোয় কাটা)
আলু: ২টো ছোট (খোসা ছাড়িয়ে অর্ধেক করে কাটা)
পেঁয়াজ: ৩টে মাঝারি (স্লাইস করা)
কাঁচা লঙ্কা: ২টো (কুচনো)
রসুন: ৪-৬ কোয়া (বাটা)
আদা: ২ ইঞ্চি স্টিক (বাটা)
হলুদ গুঁড়ো: ২ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো: ২ চা চামচ
গরম মশলা গুঁড়ো: আড়াই চামচ
জায়ফল গুঁড়ো: আধ চা চামচ
গোলমরিচ গুঁড়ো: ২ চা চামচ
ছোট এলাচ: ৪টে
বড় এলাচ: ১টা
লবঙ্গ: ৪-৫টা
দারচিনি: ২ ইঞ্চি
তেজপাতা: ২টো বড়
গোটা জিরে: ১ চা চামচ
সর্ষের তেল: ৩-৪ টেবল চামচ
নুন: স্বাদ মতো

কী ভাবে বানাবেন
একটা প্যানে তেল গরম করে আলু সোনালি করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে ট্রান্সপারেন্ট করে ভেজে নিন। আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এ বার মেটে দিয়ে দিন। ৩-৪ মিনিট নে়ড়ে যখন মেটে রং বদলাতে থাকবে হলুদ, লঙ্কা ও জায়ফল গুঁড়ো দিন। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিন। মশলা ভাল করে মিশে গেলে জল ও আলু দিয়ে চাপা দিন। যতক্ষণ না মেটে সিদ্ধ হয়ে নরম হচ্ছে। পরিমাণ মতো জল দেবেন যাতে মেটে ভাল করে সিদ্ধ হতে পারে। জল টেনে আসা পর্যন্ত ফোটাতে থাকুন। যদি প্রেশার কুকারে রান্না করেন তা হলে ৩টে হুইসিল ওঠা পর্যন্ত রান্না করবেন। তারপর আঁচ বন্ধ করে নিজে থেকেই স্টিম বেরিয়ে যেতে দিন। ঢাকনা খুলে নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সব শেষে ওপরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। চাইলে উপর থেকে সামান্য ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। গরম ভাত দিয়ে কিন্তু দারুণ খেতে লাগে এই মেটে চচ্চড়ি।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement