
স্বাস্থ্যের জন্য শাকসবজিকে অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এগুলিতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে। তাই, স্বাস্থ্য ভালো রাখতে আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় শাকসবজি অবশ্যই রাখুন। আপনি চাইলে মিক্সড ভেজও বানিয়ে নিতে পারেন। এই পদটিতে বিভিন্ন সবজি মেশানো হয়। এটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর উভয়ই। আপনি এই পদটি বাচ্চাদেরও পরিবেশন করতে পারেন। মিক্সড ভেজের মধ্যে রয়েছে পনির, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, বেবি কর্ন, মটরশুঁটি, বিনস এবং ফুলকপি। আপনি এই পদটি দুপুরের বা রাতের খাবারের জন্যও তৈরি করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে।
উল্লেখ্য, রুচি বা পরোটার সঙ্গে খেতে বেশ ভাল লাগে মিক্সভেজ। তবে বাড়িতে বানানো মিক্সড ভেজে সব সময় মুখে তোলা যায় না। সব উপকরণ মিশিয়ে বানালেও কিছুতেই তার স্বাদ খোলে না। খেতে খারাপ লাগছে বলে সবজিকে অবহেলা করা যাবে না কোনও ভাবেই। বরং সবজি দিয়ে কী ভাবে সুস্বাদু মিক্সড ভেজ বানাবেন রইল তার রেসিপি।
উপকরণ
১০০ গ্রাম পনির, ১টি পেঁয়াজ, আধা কাপ মটরশুঁটি, আধা কাপ কাটা ফুলকপি, ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ আমচূর, ১ চা চামচ গরম মসলা গুঁড়ো, ১/২ চা চামচ সর্ষের বীজ, ২ টেবিল চামচ তেল, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১টি গাজর, ১টি ক্যাপসিকাম, ১০টি বিনস, ১ চা চামচ ধনে গুঁড়ো, এক চিমটি হিং, ১/২ চা চামচ জিরে, পরিমাণমতো নুন, ১ চা চামচ ধনে পাতা।
প্রস্তুতির পদ্ধতি
প্রথমে, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, বেবি কর্ন এবং বিনসের মতো সমস্ত সবজি ছোট ছোট টুকরো করে কেটে একপাশে রাখুন। এছাড়াও, পনির ছোট ছোট কিউব করে কেটে নিন। একটি প্যানে তেল গরম করুন। এতে হিং, জিরে এবং সর্ষে দিন। এক মিনিট ধরে ভাজুন। এরপর কুচনো পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, বিনস এবং মটরসহ সব সবজি যোগ করুন।নুন, লাল লঙ্কা গুঁড়ো, আমচুর গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ দিয়ে ভালোভাবে মেশান, তারপর আধা কাপ জল দিন। ৬-৮ মিনিটের জন্য পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। পনিরের টুকরো ও গরম মসলা দিয়ে ৫ মিনিট রান্না করুন। এই সুস্বাদু তরকারিটি কুচনো ধনে পাতা দিয়ে সাজিয়ে গরম রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।