Advertisement

Mochar Bhorta Recipe: ঘণ্ট-তরকারি ছাড়ুন, বানান মোচার ভর্তা, টাইম কম, টেস্ট বেশি

মোচা দিয়ে ঘণ্ট, চপ কিংবা তরকারি তো অনেকেই খেয়েছেন। কিন্তু কখনও কি মোচার ভর্তা খেয়েছেন? অল্প কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায়।

মোচার ভর্তা বানিয়ে দেখেছেন?  মোচার ভর্তা বানিয়ে দেখেছেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2026,
  • अपडेटेड 3:58 PM IST
  • মোচা দিয়ে ঘণ্ট, চপ কিংবা তরকারি তো অনেকেই খেয়েছেন।
  • কখনও কি মোচার ভর্তা বানিয়ে দেখেছেন?
  • অল্প কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায়।

মোচা দিয়ে ঘণ্ট, চপ কিংবা তরকারি তো অনেকেই খেয়েছেন। কিন্তু কখনও মোচার ভর্তা খেয়েছেন? অল্প কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু পদ। গরম ভাতের সঙ্গে মোচার ভর্তা থাকলে সাধারণ দুপুরের খাবারও হয়ে উঠতে পারে জমজমাট। যাঁরা মোচা দিয়ে নতুন কিছু ট্রাই করতে চান, তাঁদের জন্য দুর্দান্ত।

মোচার ভর্তা বানাতে কী কী লাগবে?
মাঝারি আকারের মোচা, দু’টি মাঝারি পেঁয়াজ কুচি, চার-পাঁচটি কাঁচালঙ্কা, এক চা চামচ আদাবাটা, আধ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, সর্ষের তেল এবং সামান্য চিনি। স্বাদ বাড়াতে ব্যবহার করতে পারেন অল্প নারকেল কোরা ও ভাজা শুকনো লঙ্কা। চাইলে সামান্য সেদ্ধ আলুও মেশানো যায়।

মোচার ভর্তা: প্রণালী
প্রথমে মোচার খোসা ছাড়িয়ে ফুলগুলি ভাল করে পরিষ্কার করে নিন। প্রতিটি ফুলের ভিতরের শক্ত অংশ এবং স্বচ্ছ আবরণ ফেলে দিন। এ বার ছোট ছোট করে কেটে নিন। কালো হয়ে যাওয়া আটকাতে নুন-হলুদ মেশানো জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।

এর পর কড়াইয়ে জল গরম করে মোচা সেদ্ধ করুন। নরম হয়ে গেলে জল ঝরিয়ে নিন। চাইলে সেদ্ধ মোচা হালকা করে চটকে নিতে পারেন।

এ বার কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ সোনালি হলে আদাবাটা, হলুদ এবং কাঁচালঙ্কা দিয়ে নাড়ুন। এর মধ্যে সেদ্ধ মোচা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। স্বাদমতো নুন ও সামান্য চিনি দিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন। অতিরিক্ত জল শুকিয়ে গেলে নারকেল কোরা মেশান। শেষে ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো এবং সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন।

মোচার ভর্তা তৈরি হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। চাইলে উপর থেকে সামান্য সর্ষের তেল ও কাঁচালঙ্কা মাখিয়ে নিতে পারেন।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement