Advertisement

Special Mutton Ghugni Recipe: লুচির সঙ্গে পাঁঠার মাংস দিয়ে ঘুগনি, ভাইফোঁটার সকালে হিট ব্রেকফাস্ট, রইল রেসিপি

পাঁঠার মাংস দিয়ে ঘুগনি বাড়িতে সহজেই বানাতে পারবেন। আজ শিখে নিন রেসিপি।

এভাবে রাঁধলে পাঁঠার মাংসের ঘুগনি খেতে লা-জবাব এভাবে রাঁধলে পাঁঠার মাংসের ঘুগনি খেতে লা-জবাব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2026,
  • अपडेटेड 4:16 PM IST

ভাইফোঁটায় জমিয়ে খাওয়া-দাওয়া বঙ্গ জীবনের অঙ্গ। দিদিরা ভাইদের কত ভাল রেঁধে খাওয়াতে পারে, তার প্রতিযোগিতা চলে বাড়িতে বাড়িতে। আর ঘরে বানানো সহজ কোনও রান্না দিয়ে যদি ভাইয়ের মন আপনি জয় করতে পারেন, তাহলে তো তার কোনও তুলনাই হয় না। তাই ভাইফোঁটার ঠিক আগেই এমন একটি রেসিপির সন্ধান দেওয়া হল, যা বানানো সহজ এবং খেতে হবে দুর্দান্ত। এক কথায় আপনার ভাইফোঁটা জমে পুরো ক্ষীর।

অষ্টমীতে  মিষ্টিমুখের পাশাপাশি পাতে থাকুক একটু ঝালঝাল, মসলাদার পদ। সেই তালিকায় থাকতে পারে গরম গরম মাটন ঘুগনি। খাসির মাংসের কিমার সঙ্গে নানা মসলার মেলবন্ধনে তৈরি এই পদ উৎসবের আয়োজনে এনে দেবে ভিন্ন স্বাদ। প্রিয়জনদের সঙ্গে আড্ডায় জমিয়ে দিতে মাটন ঘুগনির জুড়ি মেলা ভার!

পাঁঠার মাংস দিয়ে ঘুগনি বাড়িতে সহজেই বানাতে পারবেন। আজ শিখে নিন রেসিপি।

উপকরণ
শুকনো সাদা মটর বা ঘুগনির মটর — ৫০০ গ্রাম
আলু- ২-৩টে মাঝারি সাইজের
টমেটো- ২টো মাঝারি সাইজের কুচানো
খাসির মাংস- ৫০০ গ্রাম (বোনলেস)
গোটা ধনে- ১ চা চামচ
গোটা জিরে- ১ চা চামচ
গোটা গরম মশলা
শুকনো লঙ্কা- ১টা
তেজপাতা- ১টা
কাঁচালঙ্কা- ৩-৪টে চেরা
হলুদ গুঁড়ো
স্বাদ অনুযায়ী নুন
আদা-রসুনের পেস্ট- ২ চা চামচ
লঙ্কা বাটা- ২ চা চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো- ১ চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
গোলমরিচের গুঁড়ো- ১ চা চামচ
পরিমাণমতো জল

প্রণালী
৭-৮ ঘণ্টা হালকা গরম জলে মটর ভিজিয়ে রাখুন। আলু খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে নিন। প্রেশার কুকারে মটর, আলু, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন এবং জল দিয়ে ভাল করে সেদ্ধ করুন। ৩-৪টে সিটি দিলেই হবে। মটনের ছোট ছোট পিস করে ভাল করে ধুয়ে নিন। গোটা ধনে, জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, সামান্য নুন কড়াইতে গরম করে নিন। ঠান্ডা করে মশলা পিষে নিন।  এবার কড়াইতে সর্ষের তল গরম করে তার মধ্যে তেজ পাতা আর পেঁয়াজ ভাজুন। পেঁয়াজ লাল হয়ে এলে আদা-রসুন আর লঙ্কা বাটা দিয়ে কষান। এবারে মাংস আর নুন দিয়ে ভাল করে কষাতে থাকুন। মাংস থেকে তেল ছাড়লে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো পর পর দিয়ে কষাতে থাকুন। এবার ঘুগনির জন্য বানানো মশলাও এতে দিয়ে দিন। সব মশলা ভাল ভাবে মিশে গেলে টমেটো কুচি দিয়ে ৫-৬ মিনিট কষান। তেল ছাড়তে শুরু করলে পরিমাণমতো জল দিয়ে দিন। ১৫-২০ মিনিট রান্না করলে মাংস সেদ্ধ হয়ে আসবে। এবার জল সমেত মটর কড়াইতে দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে আরও একটু জল দিন। জল শুকানো পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে দেখে নেবেন মাংস সেদ্ধ হয়েছে কি না। রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন পাঁঠার ঘুগনি। রুটি, লুচি, পরোটা দিয়ে খেতে পারেন। বাড়ির লোক একেবারে চেটেপুটে খেয়ে নেবে। পরিবেশনের সময়ে উপরে আরও কিছুটা ধনেপাতা কুচি, পেঁয়াজ এবং সামান্য লেবুর রস দিতে পারলে স্বাদ হবে আরও জমজমাট। মাটন আর মটরের যুগলবন্দিতে জমে উঠুক ভাইফোঁটার সকাল!

Advertisement

Read more!
Advertisement
Advertisement