Advertisement

Niramish Alur Torkari: ফাটাফাটি খেতে এই সাত্ত্বিক আলুর তরকারি, নোট করুন Recipe

এখন উৎসবের মরসুম। অনেকেই বিভিন্ন বিশেষ দিনে নিরামিষ খেতে ভালবাসেন। অষ্টমীর দিন আলু, টমেটোর তরকারি খান। জানুন সহজ রেসিপি।

নিরামিষ আলুর তরকারি রেসিপিনিরামিষ আলুর তরকারি রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Sep 2026,
  • अपडेटेड 7:51 PM IST
  • নিরামিষ আলু ও টমেটোর তরকারি।
  • পুরো রেসিপি জানুন ধাপে ধাপে।

শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। এই সময় অনেকে নিরামিষ খান। পেঁয়াজ-রসুন ছাড়া এবং কম মশলায় রান্না করেন। যেমন মহাষ্টমীর সকাল। আলু-টমেটোর তরকারি আর লুচি ছাড়া জমে না। পেঁয়াজ-রসুন ব্যবহার না করেই বানাতে পারেন এই তরকারিত। কম মশলায়, পেঁয়াজ-রসুন ছাড়া আলুর তরকারি তৈরি করতে চাইলে সহজ রেসিপি জানুন। আলুর তরকারি যেমন সুস্বাদু হবে, তেমনই ঝামেলাও কম।

যা যা লাগবে
সেদ্ধ আলু: ৬-৭টি
টমেটো: ২টি (মিহি করে কুচোনো)
কাঁচালঙ্কা: ১-২টি, মিহি করে কুচোনো
জিরে: ১ চা চামচ
হিং: এক চিমটি
হলুদ: আধ চা চামচ
ধনে গুঁড়ো: ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ
গরম মশলা: এক-চতুর্থাংশ চা চামচ
আমচুর গুঁড়ো: আধ চা চামচ
নুন: স্বাদ অনুযায়ী
তেল বা ঘি: ১-২ টেবিল চামচ
ধনেপাতা: ২ টেবিল চামচ
জল: প্রয়োজন অনুযায়ী

কীভাবে বানাবেন আলুর তরকারি?

প্রথমে আলু সেদ্ধ করে ঠান্ডা করে নিন। তারপর খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিন। আলু খুব ছোট করবেন না।

এবার কড়াইয়ে তেল বা ঘি গরম করুন। তেল গরম হয়ে গেলে জিরে দিয়ে ফোড়ন দিন। জিরে ফুটতে শুরু করলে এক চিমটি হিং দিয়ে দিন। তারপর মিহি করে কুচোনো কাঁচালঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিন। এবার কুচোনো টমেটো দিয়ে কম থেকে মাঝারি আঁচে রান্না হতে দিন। মাঝে মাঝে নাড়তে থাকুন, যাতে টমেটো কড়াইয়ের তলায় লেগে না যায় এবং ভালভাবে গলে যায়।

টমেটো দ্রুত নরম করতে সামান্য নুন দিয়ে কড়াইটি ঢেকে ১-২ মিনিট রান্না করুন। নুন দেওয়া এবং ঢেকে রান্না করলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো গলে গেলে ঢাকনা খুলে হাতা দিয়ে সামান্য চটকে নিন। এবার হলুদ, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে সব মশলা ভাল ভাবে মিশিয়ে নিন। কম আঁচে কিছুক্ষণ মশলা কষিয়ে নিন। মশলার কাঁচা গন্ধ চলে যাবে। মশলার স্বাদও ভালভাবে মিশে যাবে টমেটোর সঙ্গে।

Advertisement

টমেটো এবং মশলা ভালভাবে কষান। এরপর সেদ্ধ করে রাখা আলুর টুকরো দিয়ে দিন। মশলার সঙ্গে আলু মিশিয়ে নিন। এবার কম আঁচে ২-৩ মিনিট আলু ভেজে নিন। আলু নাড়ার সময় হালকা হাতে নাড়বেন, যাতে টুকরোগুলি ভেঙে না যায়। আলুর ভিতরেও মশলার স্বাদ ঢুকে যাবে। তরকারি আরও সুস্বাদু হবে।

এবার কড়াইয়ে প্রায় এক থেকে দেড় কাপ জল দিন। শুকনো আলুর তরকারি পছন্দ হলে জল কম দেবেন। আর ঝোল বেশি রাখতে চাইলে একটু বেশি জল দিতে পারেন। কড়াই ঢেকে কম আঁচে ৫-৭ মিনিট রান্না হতে দিন। গ্যাস বন্ধ করে দিন। এই আলুর তরকারি লুচির সঙ্গে পরিবেশনের জন্য রেডি।

TAGS:
Read more!
Advertisement
Advertisement